বাড়ির পেছনে একটা বড় আম গাছ আছে সেখানেই সুরুজ আলী জীবনের শেষ কটা দিন কিভাবে কাটাবে তাই ভেবে উদাস দাড়িয়ে আছে। রুহিতপুর গ্রামে সবাই একনামে চেনে সুরুজ বাউল কে। যে কোন অনুষ্ঠানে তার ডাক পরে গান গাওয়ার জন্য। কিন্তু আজ প্রায় বছর পাঁচ হল সে গান গাওয়া ছেড়ে দিয়েছে । টুকটাক ভিক্ষা করে যাও চলে যেত কিন্তু অসুখের কারনে আজ সে ভরসাও গেছে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গাইতে গাইতে তার স্ত্রীর প্রতি খেয়াল রাখা হতনা। কখন যে সময়ের নির্মম কষা ঘাত তার কাছ থেকে তার স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গেছে বহু দুরের আঁধার সেই শোঁক আজো পীড়া দেয় তাকে। স্ত্রীর প্রতি ছিল অগাধ ভালোবাসা কিন্তু সেটা কখন সে বুঝাতে পারেনি। এখন শুধুই তার মৃত্যুর অপেক্ষা। সুরুজ আলীর এক ছেলে আছে । কিন্তু সে বহু আগেই তার বাবাকে ত্যাগ করে চলে গেছে। তার বাবা যে একজন বাউল এটা সে কোন ভাবেই মেনে নিতে পারত না ।খুব অল্প বয়সেই অভাবে তার স্বভাব নষ্ট হয়। মাথার ভিতর শুধু কাজ করতে থাকে কি করে টাকা পয়সা রোজগার করা যায়। কিন্তু এইসব নিয়ে সুরুজ আলীর আজ কোন দুঃখ নাই। শুধু মনে মনে সে দোয়া করে তার ছেলে যেখানেই থাকুক ভালো থাকুক।
বস্তীতে আজ বিয়ের ধূম লেগেছে। একদিকে উচ্চ স্বরে হিন্দি গান চলছে ও মেরা বাবু ছ্যেল ছাবিলা মেত নাচুঙ্গি...... আর সেই গানের সাথে তাল মিলিয়ে নাচছে বস্তীর কিছু উঠতি বয়সি ছেলে মেয়ে। রুবার আজ বিয়ে । বউ সেজে বসে আছে। আর কিছুক্ষনের মধ্যে বর পক্ষ হয়ত চলে আসবে। বউ সাঁজে রুবাকে মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসা কোন এক পরী যেন। একবার সপন তাকে দেখতে গিয়েছিল। তারও বিয়েতে নিমন্ত্রন রয়েছে। কিন্তু যাকে সে এতকাল ভালোবেসে এসেছে , যাকে নিয়ে দেখেছে সংসার করার স্বপ্ন সেই রুবার আজ বিয়ে হবে, তারই চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে চলে যাবে তার কলিজার টুকরা এটা কোন ভাবেই যেন মেনে নিতে পারছিলনা সপন। বস্তী থেকে বেড়িয়ে এসে কাওরান বাজারের ভিতর দিয়ে হেটে বিল্লাল এর আড্ডায় এসে বসল সপন।
কিরে সপন এত উদাস লাগতাছে কেন তরে ?
আইজ রুবার বিয়া।
ভাল কথা, তা তোর এত মন খারাপের কি আছে !
বিল্লাল ভাই তুমি বুঝবানা। এক কাজ কর আমারে একটা সুই দাও দেহি।
দেখ সুই আমি দিতে পারি কিন্তু তুইত কখনো সুই নেস নাই। তোর সহ্য হইব না।
আইজ যদি বিল্লাল ভাই তুমি আমারে বিষ আইনা দাও হেইডাও সইয়া যাইব।
ঠিক আছে নে তোর মর্জি তয় এইডার লাইগা তোর থন আমি কোন টাকা নিমুনা। কারন জানি আইজকার পর থন তোর এইডা রোজ লাগব আর তহন তোর এই আমার কাছেই আইতে হইব।
বিল্লাল ভাই তুমি দেহি লোকটা ভীষণ খারাপ!
আরে বেডা খারাপের দেখছস কি ? আমি আমার বাবা মারে ছাইরা এই শহরে আইছি টাকা কামাইতে। এহন আমি জানিওনা হেরা কেমন আছে। জানার কোন ইচ্ছাও নাই । আমি দুই হাত ভইরা টাকা কামাই করি। ভালাইত আছি। তাইলে বোঝ আমি কত খারাপ ! হা হা হা হা ।
সপন এর হাতে বিল্লাল পেথেদ্রিন ইনজেকশন দিয়ে দেয় । অল্প কিছুক্ষণের মধ্যেই সপন সমস্ত শরীরে ক্লান্তি অনুভব করে । মনে হয় যেন স্বর্গের বহমান কোন নদীর স্রোতে সে সাঁতার কাটছে আর দূর থেকে বসে রুবা তাকে দেখছে আর হাসছে।
সুরুজ আলীর অসুখ দিন দিন বেড়েই চলেছে। তাকে দেখা শোনা করার জন্য কেউ নাই। পাশের বাড়ির একটি মেয়ে আছে নাম জোসনা সেই এসে মাঝে মাঝে দেখে যায়। জোসনার বাবা – মা নাই। থাকে তার নানীর সাথে। নানীর গোয়ালে দুটি গাভী আছে। সে গাভীর দুধ বেঁচেই তাদের সংসার চলে। জোসনা কালো হলেও অদ্ভুত এক মায়া খেলা করে তার সেই কালো বর্ণের মাঝে। মাঝে মাঝে সুরুজ আলী তাকে নিয়ে ঠাট্টা করে কালো মাইয়ার নাম আবার জোসনা , তুই আমার সখি যেন কখনো হইসনা। কিন্তু এসব নিয়ে তার কোন আক্ষেপ নাই। রূপ সবারে আল্লাহ পাক দেন না আর এইটাই হইল রূপবতী আর রূপহীন মেয়ে মানুষের জন্য পরীক্ষা ।
জোসনা তোর জন্য দোয়া করি যেন তুই ভালো একটা জামাই পাস।
কি যে কও না চাচা । আমি একটা মাইয়া তার আবার ভালো একটা জামাই !
শোন আমার মনে হয় আর বেশী সময় নাই । তরে একটা কথা কই যদি কখনো আমার পোলার লগে তোর দেখা হয় বলবি তারে, তার বাবার তার প্রতি বিন্দু মাত্র ক্ষোভ ছিলনা । আর তার মায় মরার আগে তার লইগা স্বর্ণের দুইটা বালা রাইখা গেছে। ভাবছিল পোলার বউরে দিব । কিন্তু তারত আর সেই সাধ পুরন হয় নাই । আর আমিও তারে বিয়া দিয়া যাইতে পারলাম না । জানিও না সে কেমন আছে ? কোথায় আছে ? আমি খুব যত্ন কইরা সেই বালা দুইটা রাইখা দিছিলাম । আজ তোর কাছে দিয়া গেলাম তুই যদি পারস আমার পোলার কাছে বালা দুইটা দিয়া দিস।
চাচা ও চাচা ! তুমি কি ঘুমায় গেলা নাকি । আমারে তুমি এই বোঝা কেন দিতাস ? চাচা কথা কও , চোখ খোল !
বুকের মাঝে খুব কষ্ট নিয়ে জোসনা কেঁদে উঠল। সুরুজ আলী আর বেঁচে নাই। এভাবেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হল একজন বাউল কে যে কিনা জীবনে প্রায় পুরোটা সময় শুধু মানুষের মাঝেই মায়ার পরশ বিলিয়ে দিয়ে গেছে তার গানের মাঝে দিয়ে। বালা দুটি হাতে নিয়ে জোসনা এই নীরব নিথর দেহের পাশে বসে রইল । একটি মৃত্যু তাকে দিয়ে গেল বেঁচে থাকার প্রেরনা । এই বালা দুটি যেভাবেই হোক তার সঠিক গন্তব্যে পউছে দিতে হবে।
সপন ধীরে ধীরে নেশায় এমন ভাবে আসক্ত হল যে বেঁচে থাকার কোন অর্থই তার কাছে আর রইল না। কদিন যাবত কাজেও যাওয়া হয়না তার । রিক্সার মালিক বলে দিয়েছে এভাবে যদি সে আর কিছু দিন রিক্সা না চালায় তাহলে রিক্সা অন্য কাউকে দিয়ে দিবে । কিন্তু সপনের সেই সব কথার কোন গুরুত্তই যেন আজ আর নাই। অন্ধকার ঘরের ভেতর বসে আছে সে। একটু আগেই একবার সুই নিয়েছে। এখন আর বিল্লাল কে সুই দিয়ে দিতে হয়না । নিজেই নিতে শেখা হয়ে গেছে তার । কোথায় যেন একটা গান শুনেছিল সেটাই মনে মনে গেয়ে উঠল সে
তোমায় ভাবি উদাস হলেই
আধেক রুহের ঘোরে
উদাস চোখে মদির মায়া
জ্বলে পুড়ে মরে।
পুড়ছো তুমি কোন্ ভুবনে
উনুন নীচে খড়ি হয়ে,
বাতাস মাঝে ভাসছো সুখে
আগুন শিখা লকলকিয়ে।
আমি তবে বাতাস হলাম
তোমার বুকের অতল ছুলাম।
রুহ’র ভেতর রুহ ফুঁকে
আধেক নিয়ে আধেক দিলাম।
পাশের ঘরে একটি মেয়ে নতুন ভাড়া এসেছে গ্রাম থেকে। সপন কে দেখে তার মনে ভীষণ মায়া হল । অনেক চেষ্টা করেছে কথা বলতে কিন্তু সপন তেমন পাত্তা দেয়নি । আজ নিজেই সাহস করে সপনের ঘরে এসেছে মেয়েটি।
আপনি এই অন্ধকার ঘরের ভিতর বইসা কি করেন ?
তুমি কে ?
জী আমার নাম জোসনা। আপনার পাশের ঘরে নতুন ভাড়া আইছি।
আমার ঘরে কি ?
আপনে একটা গান গাইতাছিলেন গানটা আমাগর গ্রামের বাউল চাচার গান। সেইটা শুইনাই আইলাম। মনে হইল আপনি আমাগর গ্রামেরই কেউ মনে হয়।
আসছ যখন বস । আমি তমাগর গ্রামের কেউ না। আমার এক ভাই আছে বিল্লাল হের কাছ থাইকা এই গান শুনছি। শুনছি এই গান হের বাবায় গাইত। আমার মনে হয় বিল্লাল ভাই তাইলে তমাগর গ্রামের কেউ হইব।
আমারে আপনার বিল্লাল ভাইয়ের কাছে নিয়া যাইবেন ?
কেন হের লগে তোমার কি কাম ?
আমার বাউল চাচা হের পোলার লাইগা মরার আগে একটা জিনিষ আমার কাছে দিয়া গেছে । তার পোলারে খুঁজতে আমি আর আমার নানী শহরে আইছি। শুনছি হের পোলায় নাকি এই শহরেই থাকে। আপনার কথা সুইনা মনে হইল আপনার বিল্লাল ই হেয় যারে আমি খুজতাছি। চাচার পোলার নামও বিল্লাল আছিল ।
একটা জিনিষ দিতে গ্রাম থাইকা শহরে আইছ তাইলে এই বস্তীতে কেন ভাড়া উঠস ?
আসলে আমাগর গ্রামে বন্যায় সব ভিটা মাটি ভাসায়া লইয়া গেছে । আমাগর মত অনেকেই এহন কামের সন্ধানে এই শহরে আইছে । আমিও তহন চিন্তা করলাম যেহেতু আমার এই শহরে একটা কাম আছে একজনরে খোঁজা লাগব তাই বুদ্ধি কইরা আমি আমার নানীরে বুঝাইয়া এইহানে লইয়া আইছি।
শহরে আইলেই কি কাম পাইবা ভাবস ? এহন তুমি আর তোমার নানী চল্বা কেমনে ?
আমি আর নানী বাজারে ঠোঙ্গা বানানির একটা কাম পাইছি । আপাতত হেইডা দিয়াই চলব । আর কিছু না হইলে ভিক্ষা করুম। এ ছাড়া আর আমাগর মানুষের কিবা করার আছে !
ঠিক আছে এহন তাইলে তুমি যাও আমি পরে একদিন সময় পাইলে তোমারে নিয়া জামুনে ।
জোসনা যেন মুহূর্তের মধ্যে তার বুকের ভেতর জমে থাকা সব বোঝা হালকা হয়ে যাবার আনন্দে নেচে উঠল । এতদিন যে বোঝা সাথে করে বয়ে বেড়াচ্ছে আজ তার থেকে সে মুক্ত হবে।
সপনের চোখে রাজ্যের ভয় এবং ক্ষোভ । আজ সকালে র্যা বের ক্রসফায়ারে পরে মৃত্যু হয় বিল্লাল এর । বহু দিন থেকেই র্যা বের তালিকায় তার নাম ছিল। কিন্তু প্রমানের অভাবে কিছু করা যাচ্ছিলোনা । একটা বড় চালান সহ ধরা পরে যায় বিল্লাল । কিন্তু পালাতে যাবার সময় র্যা ব তাকে গুলি করে । গুলিটা এসে তার বুকে লাগে । মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পরে বিল্লালের রক্তাত্ত দেহ। সব শুনে জোসনা কিছুতেই নিজেকে মেনে নিতে পারল না । বুকের ভেতর একটা অতৃপ্ত বেদনা আবার নতুন করে বাসা বাঁধল।
দেখ এইটা নিয়া দুঃখ করার কিছু নাই । এই মানুষটার সাথে এমন টা হওয়াই স্বাভাবিক ছিল।
আমি ওই লোকটার জন্য দুঃখ করতাছিনা। আমি ভাবতাছি এই বালা দুইটা দিয়া এহন আমি কি করমু!
তোমার কাছেই রাইখা দাও। যখন তুমি বিয়া করবা তখন কাজে লাগাইও।
না তা কেমনে হয়! এইটা অন্য জনের আমানত।
যার আমানত সেই যখন দুনিয়াতে নাই তখন আর সেইটা আমানতের ভঙ্গ হয়না । এইটা এখন তোমার সম্পদ।
সপনের এই কথায় জোসনা কিছুটা ভরসা পায়। সপনের প্রতি সে ক্রমেই দুর্বল হতে শুরু করেছে । কেন যেন অদ্ভুত এক মায়া লাগে সপনের জন্য। সপন একবার তাকে তার প্রেমের কথা বলেছিল । সেই থেকে তার সপনের প্রতি মায়া বেড়ে যায় । বুঝতে পারে সপন কে সে ভালোবেসে ফেলেছে। কিন্তু সপন যে পথে চলেছে সেখান থেকে তাকে ফিরিয়ে নেবার পথ যে খুব কঠিন হবে সেটা ভালো করেই সে বুঝতে পারল । হঠাৎ বস্তীতে চিৎকার চ্যাচামেচি শুরু হল। ঘর থেকে বাইরে বেড়িয়ে এসে মনে হল জীবনটা বুঝি মাটির সাথে মিশে গেলেই ভালো হত। উঠানে পরে আছে রুবার নিথর দেহ। যৌতুকের বিভীষিকা কেড়ে নিয়েছে রুবার জীবন । এমনটা কথা ছিল না। কথা ছিল সপন কে বিয়ে না করে যার সাথে বিয়ে হয়েছে সে স্বামী রুবাকে অনেক সুখী করবে। সেই ছেলের অনেক টাকা আছে। কিন্তু এরই নাম কি তাহলে সুখ ! কোন কিছুই সপনের মাথায় আসছেনা । সব কিছু কেমন যেন অন্ধকার হয়ে আসছে তার চারদিকে যেন বাতাস আর বাতাস । সেই বাতাসে তার রুহ যেন বাতাস হয়ে মিশে যেতে চাইছে রুবার বাতাসের সাথে। পেছন থেকে জোসনা এসে তার কাঁধে হাত রাখল। কিন্তু সেই মায়াবী স্পর্শ সপনের বাতাসকে আজ আর থামাতে পারলনা ।
গল্পের মাঝে যে গান লেখা হয়েছে আসলে এটা একটা কবিতা যা আমি শুধু একবার মাত্র চাইলেই উনি আমাকে তার কবিতা আমার গল্পে ব্যাবহার করার অনুমতি দিয়ে দেন। আমি উনার মত লেখা এত ভালো কবিতা সমগ্র খুব কমই পড়েছি। এবং আমি উনার কাছে কৃতজ্ঞ। উনি আর কেউ নন উনি আমাদের সকলের প্রিয় ব্লগার ফারাহ দিবা জামান আপু । কবিতাটি নেয়া হয়েছে তার লেখা ( আমি তবে বাতাস হলাম, তোমার বুকের অতল ছুলাম। রুহ’র ভেতর রুহ ফুঁকে, আধেক নিয়ে আধেক দিলাম। ) এই কবিতাটি থেকে।
ব্লগে অনেক বড় গল্প দিলে হয়ত অনেকেই পড়তে পড়তে ঘুমিয়ে যেতে পারেন তাই এই গল্পটি খুব - খুবই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




