একে – একে সামাদ সাহেবের সব ছেলেমেয়েদের তিনি বিয়ে দিলেন । তাদের সন্তান – সন্ততি হতে থাকল। পরিবারটি ধীরে ধীরে অনেক বড় হতে লাগল। কয়েক বছর পর তার অন্যান্য ছেলেমেয়েদের মতই মেজ ছেলের ঘরেও জন্ম নিল একটি ফুটফুটে ছেলে সন্তান । আর সেই ছেলেটিই আজকের এই আমি। আমার জীবনের প্রথম তিনটি বছর গ্রামেই বেড়ে ওঠা। তারপর তিন বছর পর আমার দাদা মৃত্যু বরন করলেন। তারপর একেক করে আমার বড় চাচা এবং সেই পাগল ফুফু ছাড়া বাকি সবাই শহরে পাড়ি জমাল নিতান্তই পেটের তাগিদে। আমিও আমার বাব - মায়ের সাথে শহরে চলে আসি। শুনেছি আমার দাদা তার সব ছেলে মেয়েকেই শহরে রেখে পড়িয়ে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলেছিলেন। শুধু পারেন নাই আমার সেই পাগল ফুফুটিকে সুস্থ করে তুলতে। আমরা কেউ পারিনি। যতদিন তিনি বেঁচে ছিলেন শুধু সেই বিভীষিকাময় স্মৃতি স্মরন করেই উন্মাদ ছিলেন বন্দী অবস্থায়।
আমি কাণ্ডাড়ী অথর্ব। নামটি আমার আমি নিজে বেছে নেই নি; চেতনায় দগ্ধ হয়েই আমি কাণ্ডাড়ী অথর্ব। আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু স্বাধীন বাংলাদেশে জন্ম আমার অথচ আজ আমি ভাবছি সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি নাকি পরাধীনতার শিকল আজো আমাদের পায়ে বাঁধা ! আর তাইত সকল ছাগু, ভাদা, পাদা আর লুল ও যেকোনো ধরনের ভণ্ডামি এবং সমাজের সব ধরনের অসঙ্গতির বিরুদ্ধে আমার বিদ্রোহ করার ব্যর্থ প্রয়াস অব্যাহত রয়েছে। শহরে যদিও বেড়ে ওঠা কিন্তু আমি আমার আদি নিবাস কখনই ভুলতে পারিনা। তাইত নাড়ির টানে মাঝে মাঝেই ফিরে যাই আমার সেই গ্রামে।
আমার গ্রামের সেই বাড়িটির বর্তমান প্রবেশদ্বার
বাড়ির পেছনের দিকে যাবার পথ
যে ঘরটিতে আমার বেড়ে ওঠা সেটি আজো তেমনি আছে শুধু সেখানে আজ বাস করছে আমার দাদার ছোট ভাইয়ের এক ছেলের পরিবার মানে আমারই একজন চাচা
আমার দাদার সেই ঘর যেখানে এখন আমার আরেক বড় চাচা থাকছেন
এই ঘরটিতেই বন্দী ছিলেন আমার সেই ফুফু; ঘরটি আজো ফাঁকা আছে শুধু বাইরে দিয়ে দরজায় তালা ঝুলছে
একটু দূর থেকে তোলা মাঝারি আকারের দেয়ালে ঘেরা পারিবারিক একটি কবরস্থান যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন আমার দুই চাচার মধ্যে একজন যিনি শহীদ হয়েছিলেন এবং পাশে যে ঘরটি দেখা যাচ্ছে সেখানে একসময় তিনি এবং তার আরও দুই ভাই বাস করতেন; সেই ঘরটিতে এখন অবশ্য আমার সবচেয়ে ছোট চাচা তার ফ্যাক্টরি দিয়েছেন
আমার দাদার নিজ হাতে গড়া ফলের বাগান কিন্তু তার অধিকাংশ গাছই আজ আর অবশিষ্ট নেই; বেশিরভাগই অর্থের প্রয়োজনে কেটে ফেলা হয়েছে
এটির ব্যবহার এখনো বেশ ভালভাবেই হচ্ছে
দাদার প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় যার পরিচালনায় রয়েছেন এখন আমার সবচেয়ে ছোট চাচা; তার সামনেই একটি মৃত প্রায় পুকুর একসময় যেখানে মাছের চাষ হত
আরেকটি পুকুর ঘাট পরিচর্যার অভাবে জড়াজীর্ণ অবস্থা
পুকুরে জমে থাকা কচুরিপানা
আদি সেই শৌচাগার যেটা আজো ব্যাবহার করা হয়ে আসছে
আরেকটি পুকুরের পাশে সরিষা ক্ষেত যেখানে আজো আমার বড় চাচা তার নিরলস শ্রম দিয়ে কৃষি কাজ করে যাচ্ছেন; যে পেশা তিনি আজো ছাড়তে পারেন নাই
সরিষা ক্ষেতের সোনালী রং এর মায়া ভরা সরিষা ফুল
অতি সাম্প্রতিক আমার বাবার হাতে গড়া স্বপ্ন একটি মসজিদ যার কাজ অর্থের অভাবে অসম্পূর্ণ রয়ে গেছে
আমার এক ভাইগ্না ও চাচাত বোন যারা আগামী দিনের প্রজন্ম যাদের দিকে তাকিয়ে আমি নতুন একটি সুখি – সমৃদ্ধশালী, সুন্দর সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি
যখন সাঙ্গ হবে আমার সব রঙ্গলীলা তখন এরাই হয়ত আমার দেখা স্বপ্নগুলো আগামীতে পূরণ করবে
২০০০ সনে এই গ্রামের বাড়িতে একবার বেড়াতে যেয়ে সেখানেই আমাদের পুকুরপাড়ে বসে কবিতাটি লিখেছিলাম
সমীকরনিক
-----------------------------------------
ঘুমহীন রাত কাটায়েছে অনেকে,
শয্যায় জেগে থেকেছে পুরোটা রাত
মিছে ঘুমের অভিনয় করে।
জেগে – জেগেই শুনেছে অনেকে,
বাহিরে কুকুরের কান্না –
কুকুরের অবিরাম চিৎকার।
গতিশীল সময়ের চক্রাকার পরিক্রমায়
তারা সৃষ্টি করেনি মহাকালের
স্মরণীয় ধ্রুপদী ইতিহাস।
আর এভাবেই একদিন সৃষ্টি হবে তাদের
এসব সমীকরনিক অবিস্মরণীয়
চিরধারার বহুপদী ইতিহাস।
বুকের পাঁজরে সমাধিস্ত হয় কত – শত
বর্ণালী বসন্তের কবর বারংবার,
মনকনায় বিরহের ধুলো হয়ে
সৌখিন প্রলেপ আঁকে স্মৃতিরা;
শৈশব – কৈশোর – যৌবন – বৃদ্ধ বয়সের
বিস্তর সময় অতিক্রম করে,
অথবা তার অনেক বছর পরে;
কোন এক অদমনীয় সময়ের শোঁক ছায়ায়
মৃত্যুরে চির আপন করে অবশেষে তারা
মানুষের বাস্তব পদচালনায়
চিরকালের মত কবরে ঘুমাতে যায়।
যোয়ান বিড়াল শেষকালে ইঁদুর না পেয়ে
তেলাপোকা শিকারে নিজেই নিয়োজিত হয়
রাতের অন্ধকারে মিহি আলোকের ছায়ায়।
এমনও কত রুঢ় স্বচ্ছ বাস্তবতা বায়ুতে – বায়ুতে
বিষাক্ত গ্যাসের সাথেই মিশে যায়।
অনেকে যাপিত জীবনের কারাগারে এবং
অনেকে ভালোবাসার আদালতে,
ফরিয়াদের দেয়ালে মাথা ঠুকে – ঠুকে
উন্মাদের মতন আচরণ করে।
একজন মহিলা বুদ্ধিজীবী একদা বলেছিলেন এক বানী চিরন্তন –
“চির ছলনাময়ী নারী যত ছলনাই করুক,
নরের হৃদয়ে সে চির অবলা হয়েই সদা জাগ্রুক”
“যাহা বলিব সত্য বলিব
সত্য ব্যতীত মিথ্যা বলিব না”
এই শপথ বাক্য পাঠ করে;
একজন অপ্সুরি ফরিয়াদীনি
বলতে চায় তার করুন আত্মজীবনী,
“বিষাদের মরুকরন স্পর্শকাতর জীবনকে
দেয়নি আনন্দ বেদনার বিষণ্ণ প্রহর।
ভালোবাসার অপেক্ষায় আজো,
কালপুরুষ মানবতা
আমায় অবিরাম কাদায়নি
মরুভূমির ক্যাকটাসের আঘাতে”
নদী সেওত সময়ের কোন এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে
আপন চলার পথে বৈচিত্র্যতা আনে;
কখনবা নদ তার সখারে খুঁজে না পেয়ে সখী নদীর
বহমান শরীরে ঝাপিয়ে পরে; নতুন কোন
স্রোত ধারার সন্ধান খোঁজে।
আমি মানুষ, আমি কি পেরেছিলাম সেদিনের সেই
রোমাঞ্চকর সন্ধিক্ষণে আপন চলার পথে বৈচিত্র্যতা আনতে ?
অতি সহজেই বলতে পারি উত্তরটা।
তবু সেদিনের মতন আজকেও ভাবতে ইচ্ছে হয়।
রাতের আকাসের মেঘগুলোকে চিড়ে গিয়েছিলো
যে ধূমকেতুগুলো, সেগুলো কি সত্যিই
আমার বার্তা পৌঁছে দিয়েছিলো ?
দৃষ্টির আড়ালে অসীমতার মাঝে
যেখানে গ্রহদের সমাজ।
হতে পারে পৃথিবীর সমাজের মতন সে সমাজ নয়।
আমি জীবনের গোলাবারুদের সামনে পরাজয়
বরন করে নিয়েছিলাম বলেই
পারিনি বৈচিত্র্যতা আনতে
সেদিনের সেই সে সন্ধিক্ষণে।
আজ আধুনিকা পৃথিবী ও মানুষের মিলন সন্ধিক্ষণে,
আমি পরাজয়ের কলঙ্কগুলোকে মুছে ফেলতে,
নির্লজ্জ নির্জন এই সব দিন – রাতে।
অথচ বৈচিত্র্যতার মাঝেই বেঁচে আছে ধূমকেতুর বংশধরেরা।
পুরাতন পুরানোরা পেছনেই পরে রয়,
নতুন প্রজন্মরা কেবল সামনেই এগিয়ে যায়।
কার্বনের মতনই বহুপদী যেন নেশার উপাদানগুলো।
স্বীয় গুণগত মান সম্পন্ন উপযুক্ত মানুষটিকেই বেছে নিয়ে
আপন – আপন বসত গড়ে নেশার এক – একটি উপাদান।
তারপর ক্রমান্বয়ে শরীরের বাহির থেকে শরীরের অভ্যন্তরে
শুরু হয় ফিউশান বিক্রিয়া।
যেন আলোর বেগে মৃত্যুর দিনগুলো এগিয়ে আসে জীবনের কাছে।
বর্ণালী জীবন অতিক্রম করে
জীবনের শেষ প্রান্তে পৌঁছে,
নিজের কাছেই নিজেকে মর্ত্যের ঘৃণ্য পাপী মনে হয়।
গ্রীষ্মের খড় তাপে চূর্ণ – বিচূর্ণ মাটির
মতন শরীরের চামড়ার প্রতিটি কোষ যেন
মৃত্যুর সাথে করমর্দন করে।
লাশ পচা উৎকট গন্ধ শরীর থেকে
ছড়িয়ে যায় শরীরের চারিপাশে।
অনুতপ্ত অশ্রুজলে ভিজে যায় পুরোটা চোখ,
অনুশোচনায় পোড়া জীবনে শুরু হয় তপস্যা।
তবু মৃত্যুর চাদর শরীরে জড়িয়ে
চির শয্যায় যেতে হয় – যেখানে
জীবনের জন্য রয়েছে কবর – ওপারে
অন্য ভুবন – অন্য জীবন ।।
০৯/০৩/২০০০
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



