somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

ডোম অফ দ্যা রক

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৬৩৮ খ্রিস্টাব্দে যখন খলিফা উমর (রা) জেরুজালেম সফরে গিয়েছিলেন তিনি তখন মরীয়া পাহাড়ের উপর কাঠের তৈরি একটা মসজিদ নির্মাণ করেন। একসময় এখানে ছিল নবী সুলাইমান (আঃ) এর মসজিদ এবং পরে একটি বারবারদের ধর্মস্থান এবং একটি খ্রিস্টান গির্জা স্থাপিত হয়। যখন আবদ-আল-মালিক এমন এক ধর্মস্থান স্থাপনার প্রয়োজনীয়তা অনুভব করলেন যা পবিত্র সমাধির গির্জার মহিমাকে অনুজ্জ্বল করে দেবে, তখন তিনি এই মসজিদ নির্মাণ করেন।



তখন মক্কার মসজিদটি ছিল খলিফা বিরোধী আবদুল্লাহ ইবন আল জুবাইরের দখলে। তাই আবদ আল মালিক তীর্থযাত্রীদের টানতে জেরুজালেমে ৬৯১ খ্রিস্টাব্দে নির্মাণ করেন ডোম অফ দ্যা রক। ভুল করে এই মসজিদকে অনেকে উমারের তৈরি মসজিদ ভাবেন। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে এটি নির্মিত হয়। কারন এখানে ইহুদী, বারবার, খ্রিস্টান এবং মুসলমানদের সম্মিলন ঘটে। নবী হযরত ইব্রাহীম (আঃ) এখানে তার নিজের পুত্রকে কোরবানি করতে চেয়েছিলেন।



এই গম্বুজের চারপাসে কুফিক লিপি উৎকীর্ণ রয়েছে। এটা ইসলামি ঘরানার সাবেক লিপিগুলোর অন্যতম। আবদ আল মালিক পাথরের গম্বুজ দিয়ে মসজিদ সাঁজাতে যে মিস্ত্রি নিয়োগ করেন তাদের কয়েকজন ছিল বাইজানটাইনের অধিবাসী। মসজিদের মেঝেতে মজাইক্করে তারা সাবেক কাঠামোর চাল বদলেছেন। মুসলমানদের কাছে ডোম অফ দ্যা রক স্থাপত্য গর্ব এবং শিল্প সুষমা শক্তি পুরাকীর্তির চেয়ে বেশী কিছু। এটা তাদের বিশ্বাসের জীবন্ত প্রতীক। পরে অবশ্য অনেকবার এর পরিবর্তন হয়, মেরামত হয়। বিশেষত ১০১৬ খ্রিস্টাব্দে মারাত্মক ভূমিকম্পের পর অনেক কিছু বদলাতে হয়।তবু এখনো এই গম্বুজের বেশীরভাগই সাবেক আকৃতির। তাই প্রাচীনকালের যেসব মসজিদ আজও রয়েছে এটা তার মধ্যে সবচেয়ে পুরানো।



এই পাথরের গম্বুজ ছিল এক ধর্মস্থান যার পবিত্র মসজিদ ছিল আকসা মসজিদ। আল মসজিদ আল আকসা এর মধ্যে গম্বুজ, কবরস্থানের সৌধ, ইমাম দের খানকাহ এবং আবদ আল মালিক থেকে শুরু করে অটোমন সুলতান মহানুভব সুলাইমানের আমল পর্যন্ত একাধিক খলিফার জনসাধারনের জন্য নির্মিত ঝরনা এসবই অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৪ একর জমির উপর এই মসজিদের ক্ষেত্র বিস্তৃত ছিল। নিখুঁতভাবে দেখলে আকসা শব্দটি আবদ আল মালিকের তৈরি যে মসজিদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় টা গম্বুজ থেকে দূরে নয়। ভূমিকম্পের পর আবার ৭৭১ খ্রিস্টাব্দে এই মসজিদ পুনর্নির্মিত হয় আব্বাসিয় খলিফা আল মনসুরের আমলে। পরে ক্রুসেড কারীরা এই মসজিদ সংস্কার করেন। ফের ১১৮৭ খ্রিস্টাব্দে সালাহ –আল দিন মসজিদটি মুসলিমদের দখলে আনেন। গম্বুজের মতই ইবন আল ফকিহ এবং আল মাকদিসির সময় থেকেই এই মসজিদ চালু ছিল।



ইসলামের প্রথম কিবলাহ হিসেবে পরিচিত হওয়ায় এবং নবী হযরত মোহাম্মদ (সঃ) মিরাজের সময় যেহেতু এই অঞ্চলটি ছিল তার বিশ্রামস্থল তাই জেরুজালেমের গোঁড়া থেকেই সমস্ত মুসলমানের চোখেই আলাদা পবিত্রতার প্রতিমূর্তি হিসেবে প্রতিভাত হয়।


সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:২৪
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×