সংবিধিবদ্ধ সতর্কীকরণ - এটা কোন ক্যাচাল মূলক পোস্ট নয় অযথা এখানে এসে ক্যাচাল করবেন না। ক্যাচাল ব্লগের পরিবেশ দূষণের জন্য মারাত্মকভাবে দায়ী এবং ক্ষতিকারক।
ব্লগার ব্লগার ডাক পারি, ব্লগার মোদের কার বাড়ি।
প্রসঙ্গ ক্যাচাল মূলক পোস্ট অথবা ক্যাচাল করার অভিসার।
সাম্প্রতিক একটি ক্যাচাল মূলক পোস্টের পরিসংখ্যান এবং তার ঘোষণা দিয়ে ব্লগ থেকে চলে যাওয়া অথবা পুনরায় ব্লগে ফিরে আশার অর্থ কি ?
প্রায়ই ব্লগারদের ব্লগে এসে চিল্লাচিল্লি করতে দেখা যায় যে তাঁদের নাকি ভার্চুয়াল রেপিস্টরা ভার্চুয়াল রেপ করেছে।
কিছুদিন আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে একটি পোস্ট দিয়ে ছিলাম সেই পোস্টের পরিসংখ্যান দেখুন এই লিঙ্কে যেয়ে Click This Link
আর তার কয়েকদিন পরেই দিলাম শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান কে নিয়ে একটি পোস্ট সেটার পরিসংখ্যান দেখুন এই লিঙ্কে যেয়ে Click This Link
এই দুটি পোস্টের তুলনা হল এই যে যারা বঙ্গবন্ধু কে ভালোবাসেন বলে দাবী করে জিয়ার পোস্টে এসে ক্যাচাল করলেন বঙ্গবন্ধুর পক্ষে যুক্তি দেখিয়ে তাঁদের কাউকে দেখলাম না বঙ্গবন্ধুর পোস্টে এসে কিছু মন্তব্য করে যেতে অথচ জিয়ার পোস্ট পেয়েই একদম সদলবলে ঝাঁপিয়ে পড়লেন। তবে কি ভেবে নেব এটা আপনাদের বঙ্গবন্ধু প্রীতি নয় শুধুমাত্র জিয়া বিদ্বেষ থেকেই এমনটা করেছেন। আজ বলতে খুব লজ্জা হয় যে ব্লগের পুরো পরিবেশটাই এমন নোংরা হয়ে উঠেছে আপনাদের এমন ধরনের কার্যকলাপে।
এখন আমার কথা হল- আপনাদের মতাদর্শের সাথে অন্য সহব্লগারদের মতাদর্শ নাও মিলতে পারে। আর এটাই স্বাভাবিক। এই জন্য যারা আপনাদের আদর্শে ভিন্নমত পোষণ করে তাদের কি আপনারা ভার্চুয়াল রেপিস্ট বলার অধিকার রাখেন?
আর যদি তাই মনে করেন তবে আপনাদের অযথা চিল্লাচিল্লি সম্পর্কে বলতে হয় - আপনারা যদি কারো ক্রিটিক্স শুনতে না পারেন তবে আপনাদের ব্লগিং করাটা উচিৎ নয়। কারণ আপনাদের থেকে বড় বড় লেখকদের লেখাও সমালোচিত হয়।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





