আজ কলেজ থেকে বাসায় ফিরছিলাম বাসে করে;
পাশেই মহিলা সিটে দেখলাম, এক রূপবতী কন্যারে।
দিনটি ছিল সোমবারঃ দুপুর একটা;
আকাসে ছিলনা মেঘের ঘনঘটা।
হায় ! একি দোলা লাগল মোর মনা;
তবে কি, তার সর্বাঙ্গে আঁকা প্রনয়ের আল্পনা ?
চোখে চোখ পরতেই মনে হল, তুমি
বহুদিনের পরিচিত কোন লাজুক কিশোরী যেন; যার
চোখে খেলা করে স্বপ্নের তারা হাজার –
হৃদয়ের প্রতিচ্ছবি যেন আঁকা লাল টুকটুক ঠোঁটে তার –
তার মুখটি যেন লাবন্যের জলাধার –
কেশ তার হাওয়ায় উড়ে শতবার;
সে যেন, রূপেরই অমুল্যবান অলংকার।
হায় ! একি দোলা লাগল মোর মনা;
তবে কি, তার সর্বাঙ্গে আঁকা প্রনয়ের আল্পনা ?
তব প্রেম নয়, চাই তোমার বন্ধুত্বের দুটি হাত;
প্রতিদিন তুমি জানাবে আমায় সুপ্রভাত।
দিনটি ছিল সোমবারঃ ঠিক দুপুর একটা;
আকাসে ছিলনা মেঘের ঘনঘটা।
তাইত প্রতি সোমবার ঠিক দুপুর একটা;
প্রতিক্ষায় রবো তোমার পথ চেয়ে, শুধু আমি
জেনে নিও তুমি একটি বার সেটা।
আজ কলেজ থেকে বাসায় ফিরছিলাম বাসে করে;
পাশেই মহিলা সিটে দেখলাম, এক রূপবতী কন্যারে।
বাস তার আপন গতিতে ছুটে চলে;
আমি তাকিয়ে ছিলাম তোমার মায়াবী চোখে, ইশারার ছলে।
রাঙা পল্লব ছিল তোমার বাহুবলে।
অশান্ত করে আমারই মন, তুমি চলে গেলে।
নীরব হেসে, বাস হতে নামলে তুমি শ্যাওড়া পারা;
আর আমি ও বাসের বাকি যাত্রীরা ছুটে চললাম, সে বাসেই কাজীপারা।
শুধু জানা হলনা তোমার নাম-ঠিকানা –
কিইবা কর – কিসেইবা পড় তাও জানা হলনা।
হায় ! একি দোলা লাগল মোর মনা,
তুমি কেন এত চেনা-চেনা ? তবু অচেনা !
যদি বলি তুমি আমারই কল্পনা –
তুমি আমারই প্রেমের উন্মাদনা।
কবিতাটি লিখেছিলাম আমি তখন কলেজে পড়ি। বাসায় বাসে করে ফেরার পথে। কিছুদিন আগে আমার খুব প্রিয় ব্লগার কাল্পনিক_ভালোবাসা একটি পোস্ট দিয়েছিলেন আজ তুমি কোথাও যাবে না। (বর্ষন মুখর রাতে- সন্ধ্যাকালীন অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি নিখাদ প্রেমের গল্প।) – ব্লগার কাল্পনিক_ভালোবাসা । তার ওই পোস্ট পড়ে আমার লেখা এই কবিতাটি ব্লগার কাল্পনিক_ভালোবাসা কে উৎসর্গ করে পোস্ট দেয়ার বাসনা কিছুতেই এড়াতে পারলাম না।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৫ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


