নব চেতনার রাঙা প্রহরে,
জীবনের অনেকটা পথ পেরিয়ে;
আজ লক্ষ্য হতে কিছু দূরে,
স্মৃতি বিজড়িত আনন্দ-বেদনা,
আর স্বপ্নমাখা কল্পনার কিছুটা;
আজো রয়েছে মনের গভীরে।
কিছু স্বপ্ন রয়েছে অপূর্ণ,
তব নব প্রত্যাশা বুকে নিয়ে;
সামনে এগোতে হবে,
এসো ভুলে যাই সব পরাজয়ের গ্লানি,
নতুনকে করে নেই বরণ সবে;
বিজয়ের গৌরব দৃষ্টান্ত হয়ে রবে।
![]()
হ্যাঁ এমনই একজন সাদা মনের মানুষ ব্লগার আমিনুর রহমান । যদি প্রশ্ন করা হয় আমাকে আপনার আদর্শ কে ? তবে আমি নির্দ্বিধায় বলব আমার আদর্শ ব্লগার আমিনুর রহমান। আমার পথ চলা এই মানুষটির হাত ধরে যাকে আমি আমার গুরু মেনেছি। আজ এই ভালোবাসার মানুষটির জন্মদিনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তার মনের সকল স্বপ্ন পূরণ করেন এবং যেন সারা জীবন এমনি ভাবে বিচরন করেন মানুষের জীবনের সুখ আর দুঃখ গুলোকে ভাগ করে নিয়ে নিজের জীবনে।
আমার সৌভাগ্য হয়েছে এই সামহোয়্যার ইন ব্লগের মাধ্যমে এমন একজন মানুষের সাথে পরিচিত হতে পেরে। আমি এমনও দেখেছি বেতনের টাকা তিনি পেয়েই নিজের জন্য খরচ না করে অসহায় মানুষ এবং দেশের জন্য পুরোটাই কখনও কখনও খরচ করে ফেলেছেন অকাতরে।
অত্যন্ত গর্বের সাথে বলতে পারি আমিনুর রহমান ভাই ফেলানী হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন, সাগর-রুনি'র হত্যাকান্ডের প্রতিবাদ করেছেন, বিশ্বজিতের হত্যাকান্ডের প্রতিবাদেও রাস্তায় নেমেছেন, ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের ফাঁসি চেয়ে প্রতিবাদ করেছেন, টিফফা/রামপাল চুক্তির বিরোধীতা করেছেন, কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে শাহবাগে ছিলেন, সাভার ট্রাজিডি'র ঘটনায় তাদের পাশে গিয়ে দাড়িয়েছেন। পাশে দাঁড়িয়েছেন তিন বছরের ছোট শিশু রুশানের চিকিৎসার জন্য রাজপথে।
শুভ জন্মদিন প্রিয় ও শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাই। কিছু মানুষের বয়স বাড়ে না। তাদের বয়স তাদের ছেলেমানুষী এবং ভালোমানুষী দ্বারা বন্দি। সেই সাথে বাড়ছে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আনন্দ লাগছে এই ভেবে যে এমন একজন মানুষকে আমি চিনি।
![]()
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


