somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

মালতী বেদী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রচ্ছদঃ কনক চাকমা
কবিতাটির লেখার সময়কালঃ ১৯৯৮



সময়ের নীলিমাধারে অলিক দেবী ফিরে যায়,
ম্যানগ্রোভ প্রজাতিরা তারে দেহের বায়ুতে চায়,
যুগল বিকৃত বদনিকায় শিউলির নকশা আঁকা,
অনুরণনে পাচকিত নগরীর দেহখানি ফাঁকা ,
মরনের প্রহসনে পরিজনের নিমিত্তে অতৃপ্ত প্রেম;
বেঁধেছে তারে কৈশিক জালিকা সমীহ করে,
আপন ভেবে পাবে নৈতিকতার গহীনে তারে।
বিক্ষিপ্ত সবই মাটির গড়নে,
যেন এক বিপন্ন বিস্ময়;
আবারো মানব মস্তিষ্কের বিস্তৃতিতে।
রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, কায়কোবাদ,
জীবনের আলেখে নত –
অশ্রুর ভাষা কবিতায়।
যে জীবন কোন মানব – মানবীর নয়,
তবে কেন হবে সে জীবন আমার ?
আঁধারে নিভে – নিভে ভেবেছি বহুবার।
কবিরাই তবে জ্ঞানী !
জীবন কোথাকার কোন এক বিলীন সমাচার,
যেন তারে ঘষলে নবীন,
পোড়ালে মরনেই বিলীন,
জীবন যেন এক বিলীন সমাচার।

আমার তিমিরে মালতী তোমার হৃদয় রেখার জোছনা নেই।
যদি একবার আমার বেদনার খোলস মোচন করে যায় ফাগুন সারা,
আমার দরজায় রেখে যেও কৌমুদী তোমার মরমী সুর।
বেলা বয়ে এলে সাঁঝের মিথুন গ্রহনে মালতী বেদী,
প্রনয় নগরী উজাড় করে বসে থেকো ঝিলের পারে;
আমি দেহের যতনে গড়ে নেবো মন পবনের নায়ের বৈঠা ।
নরকের কীট যদি এসে বসে সোনালী ধানের শীষে,
পাটের পচন যদি হয় আঁটি বেঁধে পুকুরের জলে,
আমারও মরন তবে হবে ধরণীর নীড়ে নরকের পাপে।
প্রণয় তপ্যাসার ক্ষত ফুরোলে তীর্থের মরনে হৃদয় জুড়োয়;
দেহের জঞ্জাল নিয়তির ভীতিতে ভাসিয়ে দিয়ে নদীর অলকে,
তবেই মালতী বেদী তুমি নিশিতের কৌমুদী নারী।

ধীরে অতি ধীরে চলো, মালতী বেদী
আমার যে আজ আর দ্রুত পথচলা হয়ে ওঠেনা তেমন।
মৃত্যু যেমনি জীবনের অমোঘ নিয়তি,
তুমি তেমনই আমার হৃদয়ের চির প্রেয়সী।
মানুষের স্মৃতি হতে পারে –
তার জীবনের পেছনে ফেলে আশা অতীত নিয়ে;
আমার স্মৃতিতে কেবলই প্রিয় জন্মভূমি –
আমার বাংলাদেশ;
এ দেশেরই এক নারী তুমি।
মৃত্যুতে বিদায়ের লগনে যদি কখনো বসন্ত আসে,
সে বসন্ত হবে তুমি আমার স্বপ্ন শিশির।

যেখানে তোমার আঙিনায় রংধনু সাত রং,
সেখানে দাড়িয়ে আমি দেখতে পারি
বিশাল ওই আকাশ হবার স্বপ্ন।
দেখো তাকিয়ে পথের প্রতিটি বর্গে ধুলোর শিল্পমেলা;
এখানে – ওখানে ছড়িয়ে আছে –
পলিথিন, সিগারেটের জীর্ণ ফিল্টার, ঝরা পাতা,
আর জীবনের যত নষ্ট আবর্জনা;
এ পথেই আমাদের প্রতিদিনের পথ চলা,
এ পথেই চলে যায় একদিন আমাদের মরদেহের ভেলা।
পথের দ্বিতীয় মোড়ে এসেই যেন থেমে গেছে,
জীবন আজ শূন্যের কোঠায়;
তবুতো যেখানে তোমার বাগানে শিউলির শুভ্র বাহার,
সেখানে ঘুমিয়ে আমি দেখতে পারি,
হেমন্তের ওই স্নিগ্ধ ভোর হবার স্বপ্ন।




সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৭
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×