somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কান্ডারি অথর্ব
আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আফ্রিকার বুশম্যান, জুলু এবং পিগমি আদিবাসী

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





বুশম্যানঃ

আফ্রিকার দক্ষিণাংশে শিকার প্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বুশম্যান বা স্যান জনগোষ্ঠী দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, লেসোথো, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, বতসোয়ানা, নামিবিয়া এবং অ্যাঙ্গোলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বসবাসরত আদিবাসী। জু ভাষী লোকজন জু কিংবা হোয়ানসি এবং কাং জনগোষ্ঠী কাং নামে পরিচিত। সম্মিলিতভাবে তাদেরকে বুশম্যান নামে আখ্যায়িত করা হয়। তারা খোইসান ভাষাভাষী ও খোইখোই জাতির সাথে সম্পৃক্ত।



কয়েক হাজার বছরে ধরে কালাহারি তাদের আশ্রয় স্থল। জ্ঞান, অধ্যবসায়, অস্তিত্ব টিকিয়ে রাখার প্রস্তুতিই তাদেরকে টিকে থাকতে সহায়তা করেছে। স্যান জনগোষ্ঠীর কাছে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতি অল্প সময়ের জন্যে আসা বর্ষা ও বন্যার জলকে সংগ্রহ করে সারা বছর ধরে ব্যবহারের উপযোগী করে তোলে তারা। বায়ুমূলের তন্তুগুলো পানির সংগ্রহস্থল। কয়েক মাসব্যাপী খড়ার কবলে পড়ার কারণে তারা বালুর নীচে পূর্বেই সংরক্ষিত গর্ত খুঁড়ে উটপাখির খালি ডিমে সঞ্চিত পানির মাধ্যমে তৃষ্ণা নিবারণ করে। এরপর তা পুণরায় বালুর নীচে বিশেষভাবে ঘাষ দিয়ে ঢেকে রাখে।



শুষ্ক চারণভূমিতে তাদের বেঁচে থাকার সাফল্যের মূল চাবিকাঠি হলো পরবর্তী প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ জ্ঞান বিলিয়ে দিয়ে যাওয়া। এটি করা হয় পরিকল্পিত নাঁচ, ধর্মীয় আচার-আচরণ আর গল্পের মাধ্যমে। আর তাই, জীবন রক্ষাকারী জ্ঞান ওঅভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের মাঝে বাহিত হয়। শিশুরা বড়দের দেখে শেখে। শেখা শুরু হয় অনেক ছোটবেলা থেকে। বিষাক্ত কীট-পতঙ্গ, মারাত্মক প্রাণীসহ ভয়ঙ্কর কাঁকড়া বিছে ইত্যাদি থেকে নিজেকে সামলানোর বিদ্যা বয়স্কদের কাছ থেকে শেখে যা তাদের প্রতিদিনের লড়াইয়ে মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত।



বুশম্যানদের সমাজব্যবস্থায় শিশুদের কোন দায়বদ্ধতা নেই। অন্যান্য সকল বয়সীদের ন্যায় তারাও খেলাধূলা এবং অবসরকালীন বিনোদনে অভ্যস্ত। আলাপ-আলোচনা, স্ফূর্তি-মজা করা, গান করাসহ উদ্যাম নৃত্যে মেতে উঠে তারা। স্যান সমাজে মহিলারা উচ্চ মর্যাদার অধিকারী ও সকলের সম্মানীয়া। তারা নিজস্ব পরিবারের প্রধান হয়ে থাকেন। পানির সন্ধানে পরামর্শ, খাদ্য সংগ্রহ সহ কখনোবা শিকারেও অংশ নিয়ে থাকেন।



খাবার খোঁজা তাদের প্রধান শিক্ষা। বুশম্যানদের বাঁচা-মরার লড়াইয়ে শিকার খুবই জরুরী ও মৌলিক উপাদান। দলবদ্ধভাবে পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে শিকারের সন্ধান করে। পুরুষেরা ছেলেদের শিকার করতে শেখায়। বেশীর ভাগ কৌশলই শিকারের গল্পগুলোর নাটকীয় অভিনয়ের মাধ্যমে শেখানো হয়। প্রাণঘাতি অস্ত্ররূপে লাঠি ছোড়ার অভ্যাস করানো হয় শৈশব থেকেই। যখন তারা অস্ত্র ছোড়ায় পারঙ্গমতা প্রদর্শন করে, তখন তাদেরকে অন্যান্য অস্ত্রের ব্যবহার শেখানো হয়। শিকার করার জন্য দরকার পড়ে ধৈর্য্য আর সহনশীলতা।তীর আর ধনুক তাদের প্রথম ও প্রধান অস্ত্র। শিকারের নাগালের ২৫ মিটারের মধ্যে তাদের গোপন জায়গায় অবস্থান করতে হয়। অন্যতম গোপন অস্ত্র গাছ কিংবা ডিয়ামফিডিয়াগোত্রের গোবরে পোকা থেকে বিশেষ কায়দায় সংগৃহীত বিষ তীরের অগ্রভাগে মিশিয়ে লক্ষ্যভেদে অগ্রসর হয় ও সাফল্যতা পায়। কয়েক হাজার বছর ধরে তারা এ বিদ্যাকে কাজে লাগিয়ে আসছে। একবার লক্ষ্যস্থলে তীর লাগার পর শিকারকে ধরতে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হলেও মৃত্যু অনিবার্য্য। সুদক্ষ শিকারী হিসেবে তাদের পছন্দের প্রাণীর তালিকার মধ্যে রয়েছে - কুদু, এন্টিলোপ, হরিণ, বানর, দিকদিক, মহিষ ইত্যাদি।

জুলুঃ

জুলু একটি জনগোষ্ঠীর নাম যাদের মূল বসতি হল দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশে । জুলুদের উৎপত্তি উত্তর কোয়া-জুলু নাটাল প্রদেশের একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে। জুলু জাতির জনক হিসেবে অভিহিত করা হয় জুলু কান্টোমভেলাকে যিনি ১৭০৯ সালে জুলু জাতির গোড়াপত্তন করেন। তখন এই প্রদেশটিতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উনগুনি জ্ঞাতিগোষ্ঠীর বসতি ছিল যাদের অপর নাম হল ইমজি।



জুলু জনগোষ্ঠীর ভাষা হল জুলু বা ইসিজুলু যা বান্টু ভাষাগোষ্ঠীর অন্তর্গত। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে জুলু ভাষা হল বান্টু ভাষার উনগুনি উপগোষ্ঠীর ভাষাশ্রেণীর অন্তর্গত। জুলু দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশী কথিত ভাষা। উনবিংশ শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে জুলুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন কৃষ্ণকায় জুলুদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হত। কিন্তু বর্তমানে তারা সর্ববৃহৎ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত এবং তাদের অধিকার বর্তমানে সংরক্ষিত রয়েছে। মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে বসবাসকারী জুলুরা খৃস্টান (রোমান ক্যাথলিক অথবা প্রোটেস্ট্যান্ট)। তবে জিম্বাবুয়েতে অনেক জুলুই আধা খৃস্টান এবং আধা প্রকৃতি পূজারী। অন্যান্য সব জুলুই প্রকৃতি পূজারী।

জুলু এবং তাদের সাথে উনগুনি জনগোষ্ঠীর ঐতিহ্যগত সঙ্গীত বিশেষ প্রশংসার দাবীদার। বিশেষ করে আফ্রিকার সকল মানুষেরই একটি সাধারণ বিশ্বাস হল গানের মাধ্যমে আবেগ ও অনুভূতির যে বহিঃপ্রকাশ এবং আদান প্রদান ঘটানো সম্ভব তা কথোপকথন বা এরকম অন্য কিছুর দ্বারা কোন ভাবেই সম্ভব নয়। জুলু সঙ্গীতে সুর, তাল এবং লয়ের অপূর্ব সমন্বয় ঘটেছে, বিশেষত লয়ের মূর্ছনা। জুলুরা লয়কে সাধারণত ইসিগুবুডু নামে অভিহিত করে থাকে যার অর্থ করা যেতে পারে; পশুর উন্নত শিং, নিগূঢ় অনুভূতি ইত্যাদি। মাসকান্ডা এবং উমবাকাঞ্জা অন্য দুটি প্রভাবশালী জুলু সঙ্গীতধারা। জুলু সঙ্গীত আন্তর্জাতিক পরিমন্ডলেও বেশ পরিচিতির দাবীদার; কারণ অনেক সময়ই শেতাঙ্গ গায়কেরা তাদের গানের সাথে জুলু গায়কদের সহকারী গায়ক হিসেবে নিয়ে থাকেন। মাঝে মাঝে জুলু সঙ্গীত নির্মাতাদের অনেক গানই ভীনদেশীরা গেয়ে থাকেন।



পৃথকীকরণ নীতির আওতায় জুলু জনগোষ্ঠীর জন্য একটি নিজস্ব আবাসভূমি তৈরি করা হয়েছিল যার নাম দেয়া হয় কোয়া-জুলু। কোয়া-জুলু হল গুটিকতক বিচ্ছিন্ন ভূমিখন্ডের সমষ্টি যার বর্তমান নাম কোয়া-জুলু নাটাল। ১৯৭০ সালে বান্টু মাতৃভূমি নাগরিকত্ব আইনের মাধ্যমে বলা হয় যে, জুলু জনগোষ্ঠীর সবাইকে দক্ষিণ আফ্রিকান নাগরিকত্ব ত্যাগ করে কোয়া জুলুর নাগরিক হতে হবে। কোয়া-জুলুর বাইরে বসবাসকারী লক্ষ লক্ষ জুলুকে জোরপূর্বক কোয়া জুলুর ভিতরে আনা হয়। আধুনিক জুলু জনগণ শহর এবং গ্রাম উভয় অঞ্চলেই ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। যদিও কোয়া-জুলু নাটালই এখনও তাদের মাতৃভূমি হিসেবে স্বীকৃত, তথাপি জুলুদের অনেকেই এখন পার্শ্ববর্তী গটেং প্রদেশের তুলনামূলক অর্থনৈতিক সমৃদ্ধি দেখে সেখানে বসতি গড়েছে।

পিগমিঃ

আফ্রিকার নিরক্ষীয় অঞ্চল যেখানে বৃষ্টিবনের নিবিড় সমারোহ সেখানেই পিগমিদের বসবাস। ক্ষুদ্রাকৃতির নৃগোষ্ঠী হিসেবে পিগমিদের সবাই চেনে। পিগমি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যারঅর্থ বামনাকৃতি। পিগমি শিশুরা ১২/১৩ বছর পর্যন্ত মোটামুটি স্বাভাবিক আকৃতির হয়ে থাকে। তাদের বৃদ্ধিও স্বাভাবিক থাকে কিন্তু তারপর তাদের দেহ বৃদ্ধি বন্ধ হয়ে যায়। পিগমিদের উচ্চতা সাধারণত ৪ ফুট থেকে ৫ ফুটের মধ্যে হয়ে থাকে। শরীরে আইজিএফ নামক একটি গ্রোথ ফ্যাক্টর কমে যাওয়াই এর প্রধান কারণ।



এই নৃগোষ্ঠী পেশায় শিকারি। এরা মূলত যাযাবর সম্প্রদায়। জঙ্গলে পিগমিরা নিজেরাই ঘরবাড়ি তৈরি করে। তাদের ঘরবাড়িগুলোও আকারে, উচ্চতায় ছোট হয়। জঙ্গলবা্সী এই আদিমানব শিকার করে জীবন ধারণ করে। আদিম মানুষের মতো দলবেঁধে পিগমিরা শিকারে যায় এবং বন্যপশু শিকার করে। এরা সবচেয়ে পছন্দ করেন "বল্লু ডুকার" নামে এক ধরনের ছোট হরিণ। পিগমিরা শিকার ধরে জালে আটকে। এই জাল তৈরি করা হয় এনকুসা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে। ফলে জালগুলো হয় খুবই শক্ত। পশু শিকারের সময় তারা কোমর সমান করে জালগুলো পেতে ছোট কাঠের টুকরা দিয়ে নিচগুলো ভালো করে আটকে তারপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটক করেন। শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয়, তবে জালবন্দি অবস্থায় তীর মেরে দুর্বল করে দেওয়া হয়। শিকার নিয়ে তারা দলবেঁধে গ্রামে ফেরেন। এ সময় পিগমি নারীরা দলবেঁধে নাচে। তাদের বিশ্বাস, গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এ শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে আর এ দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারি হতে হয়।



বর্তমানে এদের সমাজে চাষাবাদের প্রচলন হওয়ায় এরা কিছুটা স্থায়ী হয়েছে। পিগমি সমাজে শিকারি পুরুষের চাহিদা বেশি এবং মেয়েরাও বিয়ের পাত্র হিসেবে ভাল শিকারি পুরুষকে পছন্দ করে। এরা শরীর খোদায় করে বিভিন্ন উল্কি আঁকে। পিগমিদের জীবন সমাজবদ্ধ। এদের পারিবারিক বন্ধন খুব মজবুত এবং গোত্রের নিয়ম মেনে চলে। অতি সাধারন এদের বাসগৃহ। গাছের ডাল পুঁতে কাদা দিয়ে পাতা জুড়ে এরা বাসা তৈরি করে। পিগমিরা সংগীত খুবই ভালবাসে। শিকারে উৎসবে সংগীত তাদের অপরিহার্য অঙ্গ। পিগমি শিশুরা কথা শেখার সাথে সাথে গানও শেখে। পিগমিদের আরাধ্য দেবতা হচ্ছে বনদেবতা মোকুন্ডি। বনদেবতা একজন নয় অনেকেই আছেন। সবচেয়ে শক্তিশালী মোকুন্ডির নাম হচ্ছে এজেন্সি।

পিগমি জনগোষ্ঠী পৃথিবী থেকে ক্রমশ বিলুপ্ত হতে চলেছে। এদের সম্পর্কে জানা গেছে খুব কমই। প্রায় ১০ হাজার বছর ধরে আফ্রিকার বিষুবীয় অঞ্চলে পিগমিদের একাধিপত্য ছিল। ক্রমশ বানাঞ্চল উজাড় ও অন্যান্য গোষ্ঠেীর আগ্রাসনে বর্তমানেএদের সংখ্যা এক লক্ষের কাছাকাছি। উন্নত সভ্যতার চোখে পিগমিরা আদিম ও অসভ্য হলেও এরা বিশ্ব ঐতিহ্যের অংশ।

(তথ্য ও ছবি নেট হতে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৭
৫০টি মন্তব্য ৫০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×