![]()
শুনতে কি পাও তুমি ?
লাশেদের মিছিলে আমার নিঃশব্দ পদচারণা।
ঝাউবনে অগ্রহায়ণে লেকের জলে ভেসে থাকা পদ্ম পাতায়,
যুবকের সলীল সমাধি কি তোমার চোখেতেও আঁকে বেদনা ?
সংশয় দানা বাঁধে;
প্রেম নয়,
ভাল লাগা নয়,
তোমার জন্য বড় বেশি মায়া হয়।
শহীদ হবার লিপ্সা থেকে নয়,
স্বাধীনতার জন্য যুবকের যুদ্ধ জয়ের আর্তনাদ - আহাজারি,
শুনতে কি পাও তুমি ?
বুনো ঘাসের আড়ালে লুকিয়ে থাকা ঘন সবুজে হাসে সোনালী রোদ,
লুব্ধক জেগে রয়; আইসিসের মতো করে জন্ম লয় প্রণয় বোধ।
দখিনা বাতাস প্রসারিত করে,
রক্ত হিমশীতল মৌনতায় যদি একটি বার ফিরে আসে সে !
ছায়াবীথি আর আলেয়ার সংঘারামে স্বপ্ন অগাধ,
অথচ ভোরের নক্ষত্রে ধূমকেতুর ঝরে পরা চলছে অবাধ।
যে রজনীগন্ধা শোভা পায় রোজ রাতে,
বিছানার কাছে রাখা টেবিলে' ফুলদানিতে,
তাকেও আপন করে নিতে হয় মৃত্যু সুধা।
আর তোমার - আমার, লাল - সবুজের সংসার;
শুনতে কি পাও তুমি ?
ক্ষুধার ব্যাঞ্জনা; একজন কাম সেবিকার।
তোমার জানালা জুড়ে এখন দামী মখমল,
বাইরের আকাশটাকে হতে দেয়না মনোবল,
বেনারসি মনোহারী ময়ূরী শাড়ি,
সেজে বসে থাক আগুনরূপা কল্যানী পরী,
মর্ত্যে জেগেছে নরক ভূমি,
শুনতে কি পাও তুমি ?
যুবকের ক্ষত বুকের আর্তনাদ - আহাজারি।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



