ছবির মানুষ মোনালিসা। মুখে তাঁর রহস্যময় হাসি। সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে যুগ যুগ ধরে। যুক্তরাষ্ট্রের এক আনাড়ি গবেষক সম্প্রতি দাবি করেছেন, মোনালিসার হাসিতে নারীবাদের প্রকাশ ঘটেছে।
ইউরোপীয় রেনেসাঁ যুগের বিখ্যাত শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির অমর কীর্তি মোনালিসা নিয়ে রীতিমতো একটি বই লিখেছেন টেক্সাসের ওই শিল্প-ইতিহাস গবেষক উইলিয়াম ভারভেল। সদ্য প্রকাশিত ১৮০ পৃষ্ঠার ওই বইয়ের নাম দ্য লেডি স্পিকস: আনকভারিং দ্য সিক্রেটস অব দ্য মোনালিসা। লেখক দাবি করেন, ছবিটির ওই হাসিমাখা নারীর নাম লা গিওকন্দা। তিনি ছিলেন ষোড়শ শতকের একজন নারীবাদী। ক্যাথলিক গির্জায় নারীর ভূমিকা ও অবদান রাখার সুযোগ আরও জোরদার করার পক্ষে কাজ করেন তিনি।
মজার ব্যাপার হলো, গণিতের সাবেক অধ্যাপক ৫৩ বছর বয়সী ভারভেল বহু বছর ধরে মোনালিসা নিয়ে গবেষণা করলেও এখনো চিত্রকর্মটি কাছ থেকে দেখার সুযোগ পাননি তিনি। তিনি এক সাক্ষাৎকারে বলেন, গিওকন্দাকে নারী অধিকার আন্দোলনের একটি বড় উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
‘মোনালিসা’ শীর্ষক ছবিটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম। এটি দেখতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ল্যুভর জাদুঘরে প্রতিদিন অনেক পর্যটক ভিড় করেন। ইতিহাসবিদদের কেউ কেউ বলেন, মোনালিসা ছবির ওই নারী ছিলেন ইতালির ফ্লোরেন্স নগরের একটি অভিজাত পরিবারের সদস্য। তাঁর আসল নাম লিসা দেল গিওকন্দো। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন। তাঁর স্বামী ছিলেন কাপড় ও রেশমি সুতার ব্যবসায়ী।
রেনেসাঁ যুগের শিল্পকর্ম বিশেষজ্ঞ বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক লর ফনার্ত মনে করেন, মোনালিসার মধ্যে গোপন কিছুই নেই। এই প্রতিকৃতি তৎকালীন বুর্জোয়া অনেক নারীর মধ্যে একজনকে তুলে ধরেছে। তবে এটি অন্যান্য চিত্রকর্মের চেয়ে জটিল বলেই মনে হয়।
এখানে দেখুন
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।