ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসায় ‘কিরণমালা’ সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে যশোর শহরের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই দম্পত্তি হলেন- আব্দুর রহমান (২৭) ও তার স্ত্রী লিপি বেগম (২৫)। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান লর্ড বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ওই দম্পতির শরীরে কাঁচ বিদ্ধ হয়েছে। এদের মধ্যে আব্দুর রহমানের মাথায় আঘাত লেগেছে। তবে তারা আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রওশন আলীর ছেলে আব্দুর রহমান স্ত্রী লিপিকে নিয়ে বেলতলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।
ব্যাটারি-চালিত ইজিবাইক চালক আব্দুর রহমান শনিবার দুপুরে কাজ শেষে বাসায় ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেন। এসময় তার স্ত্রী স্টার জলসা চ্যানেলে ‘কিরণমালা’ সিরিয়াল দেখছিলেন। লিপি এ সময় তার স্বামীকে জানান যে সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত তিনি ভাত দিতে পারবেন না।
এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা একে অপরকে আঘাত করতে থাকেন এবং টিভি-ফ্রিজ ও ঘরের অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। এতে উভয়ের শরীরে কাঁচের টুকরা বিদ্ধ হয়ে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তথ্যসূত্র
স্টার জলসায় সিরিয়াল দেখা নিয়ে মারামারিতে যশোরে স্বামী-স্ত্রী হাসপাতালে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।