আমাদের কোম্পানীগজ্ঞ
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বর্তমান সিরাজপুর ইউনিয়নের যুগিদিয়ায় সুলতানী আমলে সমুদ্র বন্দর ছিল বলে ধারণা করা হয় । একই স্থানে পরে নবাবদের আমলে ফরাসিদের কুঠি ছিল । নাম থেকেই জানা যায় যে, উপজেলার বেশির ভাগ এলাকা পূর্বে চরাঞ্চল ছিল। মেঘনার মোহনায় সমুদ্র আর বামনী নদীর ভাঙ্গাগড়ায় কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপ উপজেলার মানচিত্র কয়েক বছর আগেও পরিবর্তিত হয়েছে । ব্রিটিশ আমলে এই এলাকায় বামনী থানা ছিল (রামপুর ইউনিয়নে)। বামনী ও মুছাপুর নামে সন্দ্বীপেও গ্রাম আছে, সন্দ্বীপ থেকেই নদী ভাঙ্গার কারণে এই দুই এলাকার মানুষ এসেছেন বলে জানা যায়। কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের এই দুই অঞ্চলে এমনকি বিংশ শতকের ষাটের দশক পর্যন্তও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
বামনী তথা রামপুর এবং মুছাপুরে এখনো সন্দ্বীপের স্থানীয় অধিবাসী এবং জনৈক বামনীর (ব্রাহ্মণ নারীর) বংশধর হওয়ার দাবিদার গোষ্ঠীর শ্রেণীগত দ্বন্দ্ব বিষয়ক কিংবদন্তি শোনা যায় । এই উত্তরাধিকারের প্রভাবে এখনো ওই এলাকায় সোন্দোবি বা সন্দ্বীপীদের সাংস্কৃতিকভাবে আলাদা ভাবা হয় । অবশিষ্ট ইউনিয়নগুলো ভাঙ্গাগড়ার নানা ধাপে চরাঞ্চল থেকে ধীরে ধীরে মূল ভূমিতে পরিণত হয় । তাই রামপুর, মুছাপুর ও সিরাজপুরের মত একশত বছরের বেশি পুরনো ইতিহাস পাওয়া এই ইউনিয়নগুলোর ক্ষেত্রে দুস্কর ।
আশির দশক থেকে কোম্পানীগঞ্জের, বিশেষ করে রামপুর ও মুছাপুরের, প্রচুর যুবক মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে কাজ করতে যান ।
বর্তমানে এই উপজেলার অর্থনীতিতে প্রবাসীরাই প্রধান নিয়ামক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন