somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তমনাদের ভন্ডামি

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তমনা একটা জাতের নাম যারা আজকাল খুব খবরের শিরোনামে আছে | তারা নাকি মুক্ত চিন্তার প্রসার চায় | এর অর্থ হলো তারা সমস্তরকম মতামতকে সমান মূল্য দিতে চায় | চিন্তা তখনি মুক্ত হয় যখন আমরা সমস্ত দিক খতিয়ে দেখি | আর চিন্তা তখনি বদ্ধ হয় যখন আমরা একটা দিক দেখে সিদ্ধান্ত নেই | মুক্তমনারা মুক্তচিন্তার চর্চা করে | এর মানে হলো তারা সবরকম মতামতকে সমান গুরুত্ব দেবে | কিন্তু মুক্তমনা ব্লগের লেখার নীতি দেখে তা কিন্তু মনে হয় না |

মুক্তমনা ব্লগ আর ওরি মত আরো ব্লগ আছে |সেগুলো যেকোনো পোস্ট ছাপার আগে মডারেটর দিয়ে রিভিউ করায় | অর্থাত আপনি যা লিখেছেন সেটা মডারেটর নাম একজন ব্যক্তি দেখবেন | দেখে যদি তার ভালো লাগে তখনি তিনি ছাপবেন | নয়তো আপনার লেখা কোনদিনই ছাপা হবে না | এর অর্থ হলো একজন মডারেটর ঠিক করে দেবে লক্ষ লক্ষ মুক্তমনা কি দেখবে বা পড়বে | ইটা কি গণতান্ত্রিক পদ্ধতি হলো ? না মুক্ত চিন্তার যে সংজ্ঞা ওপরে দিলাম তার সাথে একমত হলো ? কোনটাই নয় |

কিছু কিছু মুক্তমনা ব্লগ আছে যারা নীতিমালায় স্পষ্ট বলে দেয় যে তারা একটা বিশেষ মতাদর্শকে প্রকাশ করবে | তারা তো আরো বোল্ড আর সোজাসাপটা | কিছু ব্লগে আমি দেখেছি যে ঘুরিয়ে লেখা আছে যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী কোনো মতামত ছাপা হবে না | এর সোজা মানে হলো আওয়ামী লিগ বিরোধী কোনো মত ছাপা হবে না | তো ইটা কতটা মুক্ত মনের পরিচয় দেয়া হলো ?

জামাতিরা খুব খারাপ | তারা চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে না | তারা সকল প্রকার মুক্তচিন্তার কন্ঠরোধ করতে চায় | তারা শুধু ধর্মগ্রন্থ বোঝে আর কিছু বোঝে না | তারাই ৫৭ ধারা এনে বাক স্বাধীনতার কন্ঠরোধ করছে ইত্যাদি মুক্তমনারা চিত্কার করে বলে শোনা যায় | ভালো কথা | তাহলে মুক্তমনারা নিশ্চই এসব করবে না , এমন অনুমান করাটা নিশ্চই খারাপ নয় | তারা নিশ্চয় বাক স্বাধীনতাকে গুরুত্ব দেবে | সবরকমের মতামত গ্রহণ করবে | সবরকমের চিন্তাপ্রবাহ গ্রহণ করবে | কিন্তু বাস্তবে কি দেখা যায় ?

ঠিক এর উল্টো হচ্ছে বাস্তবে | মুক্তমনারা আসলে আওয়ামী লীগের পোষা কলমচি মাত্র | প্রতিটা রাজনৈতিক দলের একটা করে কলমচি থাকে | আওয়ামী লিগেরও আছে | তারাই হলো মুক্তমনা | বর্তমানে তাদের কল্লা পড়ে যাচ্ছে আর ভোটের কথা ভেবে লিগ চুপ করে থাকছে | যেহেতু এরা রাজনৈতিক কলমচি সেহেতু এরা মুক্ত নয় | এদের সাথে জামাতিদের একটাই পার্থক্য যে জামাতিরা চাপাতি নিয়ে ঘরে আর এরা কলম/কিবোর্ড নিয়ে ঘোরে | দুজনেই আমার মনে হয় সমান বদ্ধমনা |
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×