ঈশ্বর আমাকে আপনার দয়ার মাধ্যম বানান
যাতে করে যেখানে দুঃখ আছে সেখানে আমি সুখ নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে খারাপ আছে সেখানে আমি ক্ষমা নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে বিরোধ আছে সেখানে আমি সমন্বয় নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে আঁধার আছে সেখানে আমি আলো নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে শত্রুতা আছে সেখানে আমি মিত্রতা নিয়ে যেতে পারি |
হে ঈশ্বর আমি যেন সুখী হবার চেয়ে সুখ দিতে পারি ,
আমি যেন অন্যকে নিজের কথা বোঝানোর চেয়ে নিজে অন্যের সমস্যা বুঝতে পারি
আমি যেন ভালবাসার প্রত্যাসী না হয়ে ভালবাসতে পারি
কারণ অন্যকে ক্ষমা করলেই নিজে ক্ষমা(ঈশ্বরের) পাওয়া যায় , নিজের অহমের মৃত্যু হলেই মানুষ
এক অনন্ত জীবনে জন্ম নেয় | আমেন
এইটা পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশন-এ দেয়ালের গায়ে আটকে থাকা তেরেসার চিত্রে পেয়েছিলাম | ভালো লাগলো তাই শেয়ার করলাম |
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




