somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামিক সন্ত্রাসবাদ : কাদের অন্তর্দ্বন্দ ?

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এটা নিয়ে লেখার প্রয়োজন কারণ বামপন্থীরা বহু ভুল ধারণা ঢোকাচ্ছে মানুষের মনে এ নিয়ে | এই ধরনের ঘটনাকে প্রকৃত দ্বান্দ্বিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে না দেখে তাকে রাজনৈতিক ফায়দা তলার এক অস্ত্রে পরিনত করছে বামুরা আর তার ফল গোটা দেশ ভোগ করছে | প্রথমে আমি রচনাপঞ্জির উল্লেখ করব অর্থাৎ কাদের রচনা থেকে আমি উপাদান গ্রহণ করেছি তা বলব | বাহারুদ্দিনের “ধ্বংসের মুখোমুখি আমরা”, মধ্য পশ্চিম এশিয়া আর ফিলিস্তিন বিশেষজ্ঞ লামিশ আন্দোনির “হিংসার ভাষা আর ভাষ্য” যা কায়রোর সাপ্তাহিক আল এহরাম পত্রিকায় বেরিয়েছিল, কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাসান নাফার “সমস্যার শিকড় কোথায়” এটাও কায়রোর আল এহরাম পত্রিকায় বেরিয়েছিল, আঙ্কারার বাসিন্দা আর রাজনৈতিক ভাষ্যকার হারুন ইয়াহিয়ার “আগুনে প্রতিহিংসার ইন্ধন” এটাও আল এহরাম পত্রিকায় বেরিয়েছিল : এইগুলি আমার উপাদান | আসুন দেখি ইসলামিক সন্ত্রাসবাদ আসলেই কাদের দ্বন্দ্ব এবং কি নিয়ে এই দ্বন্দ্ব |

কাদের দ্বন্দ্ব (বিরোধ)?

বামুরা এই সন্ত্রাসবাদকে সাম্রাজ্যবাদ ও ইসলামের দ্বন্দ্ব বলছেন | কিন্তু আদপেই এমন কেস নয় | কারণ এই দ্বন্দ্বে ইসলামী শক্তিগুলি পরস্পরের বিরুদ্ধে জড়িয়ে গেছে | মূলত এটা শিয়া আর সুন্নিদের বিরোধ | সুন্নি সৌদি আরব আর শিয়া ইরানের বিরোধ | ইরাক আগে সুন্নি ছিল | এখন বোধহয় শিয়া হয়েছে | সিরিয়া শিয়া | এই বিরোধের গ্রাসরুট লেভেলে আছে তামাম জঙ্গি সংগঠনগুলি | এই জঙ্গি গুলি আক্রমন করছে খেলাফত স্থাপনের নাম করে | এদের মাথার ওপর রয়েছে দেশগুলি | উদাহরণ হিসেবে বলা যায় যে সিরিয়ায় আসাদের গদি বাঁচাতে শিয়া মিলিশিয়াদের অস্ত্র সাহায্য দিচ্ছে ইরান | রাশিয়া ইরানের পাশে | সে বোমা ফেলছে সুন্নি জঙ্গিদের এলাকায় | সুন্নি সৌদি আরব বোমা ফেলছে শিয়া ইয়েমেনে | তাদের পাশে রয়েছে আমেরিকা ও পশ্চিমী দেশগুলি | সুন্নিদের রসদ দিচ্ছে তুরস্ক |ইসলামিক স্টেট হলো সুন্নি জঙ্গিদের দল | সুন্নি মিলিশিয়া | এইভাবে গত মুসলিম দুনিয়া একধরনের শিয়া-সুন্নি গৃহযুদ্ধে জড়িয়ে পরেছে |
গোটা দ্বন্দ্বটাকে তিন ভাগে ভাগ করা যায় : সবচেয়ে ওপরে আছে পশ্চিমী দেশগুলি : আমেরিকা,ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ইত্যাদি | মাঝখানে আছে শিয়া আর সুন্নি মুসলিম দেশগুলি ইরাক, ইরান, তুরস্ক, সৌদি আরব ইত্যাদি | সবচেয়ে নিচে আছে জঙ্গি দলগুলি |

কি নিয়ে দ্বন্দ্ব (বিরোধ)?

আমার মনে হয় বিরোধের উদ্দেশ্য প্রতিটি স্তরে আলাদা | পশ্চিমী দেশগুলি তেলের দখল নিয়ে লড়াই করছে | মুসলিম দেশগুলি সম্ভবত ধর্ম নিয়ে লড়াই করছে অথবা তারা আধিপত্যকামী |জঙ্গি দলগুলি খেলাফতের জন্য লড়ছে | এভাবেই অর্থনীতি-ধর্ম-রাজনীতি মিলেমিশে আছে |

কি বিকাশ লাভ করছে ?

দ্বন্দ্বের ফলে সমাজ বিকাশ লাভ করে | মার্কস এটাই বলেছেন | এই দ্বন্দ্বের ফলে পশ্চিম আর মধ্য এশিয়ার মানচিত্র পাল্টে যাচ্ছে | সমাজ পাল্টে যাচ্ছে | ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে | অজস্র লোক উদ্বাস্তু হয়ে ইউরোপ চলে যাচ্ছে | সেইসব দেশে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে | মধ্য ও পশ্চিম এশিয়ায় মুসলিম জনসংখ্যা কমে যাচ্ছে | মানব সভ্যতার নিদর্শনগুলি হারিয়ে যাচ্ছে |

সবশেষে এটাই বলতে চাই যে বামপন্থীরা মুসলিম তোষণের জন্য যে মিথ্যা কথা বলেন যে সন্ত্রাসবাদ সাম্রাজ্যবাদ আর মুসলিমদের লড়াই , এমন ব্যাপারই নয় | অদূর ভবিষ্যতে হয়ত মুসলিম সমাজ ভেঙ্গে যাবে অথবা গৃহযুদ্ধে মুসলিমরা শেষ হয়ে যাবে অথবা হয়ত কি হবে জানা যায় না | তবে পশ্চিমী দেশগুলির মধ্যে সেই ঠান্ডা যুদ্ধ আবার ফিরে আসবে কারণ আবার সেই আমেরিকা বনাম রাশিয়ার যুদ্ধ হচ্ছে সন্ত্রাসবাদের আড়ালে | হয়ত তৃতীয় বিশ্বযুদ্ধ তেলের জন্য মধ্য ও পশ্চিম এশিয়ায় হবে | ভারতের কি হবে জানি না |
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×