somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তমনারা কি সত্যই মানুষের চেতনার উন্নতি করে?

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ এটা নিয়ে লিখতে হচ্ছে কারণ মুক্তমনা ব্লগের অনেক লেখায় আমি দেখেছি যে মুক্তমনারা এইরকম দাবি করেছেন | যদি এটা সত্যি হয় তাহলে খুবই ভালো | কিন্তু এটা কি সত্যি ? মুক্তমনারা বিজ্ঞানের দোহাই দেন আর বলেন যে যারা বিজ্ঞানে বিশ্বাস করে না তারা অন্ধ কুসংস্কারাচ্চন্ন | ঠিক কথা কিন্তু মুক্তমনারা হয়ত এটা জানেন না যে বিজ্ঞান কখনই ধ্রুব সত্য (অ্যাবসলিউট ট্রুথ )হয় না | বিজ্ঞান সেই সময়ের জন্য বা আপাতত সত্য কথা বলে | একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন | অতীত বিজ্ঞানীদের বহু থিওরি ভবিষ্যতের বিজ্ঞানীরা ভুল প্রমান করেছেন | একটা সময়ে পৃথিবী স্থির আর সূর্য ঘুরছে : এটা একটা বৈজ্ঞানিক সত্য ছিল | এখন সেটা নেই | আগে গ্রিক চিকিত্সকরা বায়ু পিত্ত ও কফকে রোগের কারণ বলতেন আমাদের আয়ুর্বেদের মত | সেটা তখনকার বৈজ্ঞানিক সত্য ছিল | এখন রোগের কারণ হলো জীবানু | সুতরাং বিজ্ঞান কোনো চিরসত্য নয় | বৈজ্ঞানিক থিওরি অখন্ডনীয় নয় | বিজ্ঞান একটা চলমান জ্ঞানের প্রক্রিয়া মাত্র | সুতরাং মুক্তমনারা যে বৈজ্ঞানিক থীয়রিকে সামনে রেখে আর সমস্ত কিছুকে উড়িয়ে দিচ্ছেন | এটা ঠিক হচ্ছে না |

দ্বিতীয়ত মুক্তমনারা প্রায়শই বিবর্তনবাদকে সামনে রেখে শাস্ত্রকে ভুল প্রমানের চেষ্টা করেন | কিন্তু এই বিবর্তনবাদের বহু ত্রুটি বিজ্ঞানীরাই খুঁজে পেয়েছেন | সেইসব ত্রুটি বা বিরোধের কথা উল্লেখ না করলে কিভাবে সত্যকে জানা যাবে ? মুক্তমনারা, নিশেষ করে অভিজিতবাবু কখনই বিবর্তনবাদের ত্রুটিগুলি যা বৈজ্ঞানিকেরাই উল্লেখ করছেন তা খন্ডন করেননি | এখানে সম্পূর্ণ একপেশে ভাবে নিজের মত স্থাপন করেছেন | এছাড়া আগে যেটা বলেছি যে বিজ্ঞান চলমান সত্য , তা কখনো ধ্রুব সত্য নয় | সুতরাং বিবর্তনবাদ যে ভবিষ্যতে ভুল প্রমাণিত হবে না তার কোনো গ্যারান্টি নাই | সুতরাং বিবর্তনবাদ সত্য নয় |

তৃতীয়ত মুক্তমনাদের বিজ্ঞানে অন্ধবিশ্বাস | ধার্মিকরা যেমন শাস্ত্রে অন্ধবিশ্বাস রাখে , শাস্ত্রকে প্রশ্ন করে না , মুক্তমনারা তেমনি বিজ্ঞানকে কখনো প্রশ্ন করে না | অথচ মজার কথা হলো বিজ্ঞান প্রশ্ন করারই জায়গা | চুপ করে মুখ বুজিয়ে মেনে নেবার জায়গা নয় | মুক্তমনারা কখনো পরীক্ষা করে না যে বিজ্ঞানীরা ঠিক বলছেন কিনা | পাশ্চাত্য বিজ্ঞানীরাও মানুষ , তাদেরও ভুল হতে পারে | তাদের দাবিগুলিকেও বাজিয়ে দেখা দরকার | মুক্তমনারা তা করেন না |

চতুর্থত মুক্তমনাদের বাস্তব জ্ঞানের অভাব | মাদার টেরেসাকে তারা প্রায়শই ব্যঙ্গ করে থাকেন অথচ টেরেসার অর্ডারের ব্যাপার তারা কিছুই জানেন না | একটু তলিয়ে দেখলেই মুক্তমনাদের যুক্তির তরলতা বুঝা যায় | যুক্তিগুলি আপাত মধুর | কিন্তু সারহীন | হিন্দু ধর্মে মনুর বিধান দেখিয়ে নারীবিদ্বেশের কথা তোলে কিন্তু হিন্দুদের মহিয়সী নারদের অস্তিত্বের ব্যাপারে চুপ থাকে | সুতরাং এই ধরনের যুক্তি অসার |

তাহলে দেখা গেল একপেশে দৃষ্টিভঙ্গি, অসার তরল যুক্তি, অন্ধবিশ্বাস : সমস্তরকম মালমশলা মজুত আছে মুক্তমনে | এ দিয়ে আর যাই হোক কখনই মানুষের চেতনাকে উন্নত করা যায় না | তাদের মনের অন্ধকার দূর করা যায় না কারণ মুক্তমনাদের নিজেদের চিত্তই অন্ধকার |

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×