somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়ালেকটিকস :জ্ঞানের একমাত্র পথ

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডায়ালেকটিকস হলো প্রাচীন গ্রিক দার্শনিকদের ব্যবহৃত একটি উপায় যার দ্বারা তাঁরা জ্ঞান পেতেন | গ্রিক দার্শনিকরা এই উপায় দিয়েই তাদের বিভিন্ন তত্ব বলে গেছেন | আমি এই ছোট লেখায় এই জ্ঞান সম্পর্কে আমার অনুভব লিখব |

ডায়ালেকটিকস হলো এমন একটা পদ্ধতি যার দ্বারা জনশ্রুতি থেকে প্রকৃত সত্যে পৌঁছানো যায় | ডায়ালেক্ট হলো জনশ্রুতি বা কোনো বিষয়ে লোকের মুখে যেসব কাহিনী চালু আছে | আর তা থেকে যে যুক্তিপ্রক্রিয়া চলে তার নাম ডায়ালেকটিকস | এই ডায়ালেকটিকস-এর একটা নাম আমি দিচ্ছি : লোকযুক্তি | এই লোকযুক্তি কিভাবে কাজ করে তা বলব |

প্রথমে কোনো বিষয়ে জনশ্রুতি গুলি শোনা হয় | তারপরে সেই জনশ্রুতি গুলি থেকে যুক্তিচালনা করে দেখা হয় কি পরিনাম হচ্ছে | পরিনামগুলির ভালো মন্দ , সাদৃশ্য পার্থক্য বিচার করে প্রকৃত সত্যে পৌঁছানো যায় | সক্রেটিস বলেন যে লোকযুক্তি মানুষকে অন্ধকার থেকে আলোকে পৌঁছে দেয় | তিনি একটা গুহার উদাহরণ দিয়েছিলেন | গুহাবাসী লোকগুলো দেয়ালে শুধু বস্তুর ছায়া দেখত | তাদের মধ্যে থেকে একজন কোনরকমে গুহার বাইরে সূর্যালোকে বেরিয়ে আসে আর বস্তুর আসল চেহারা দেখতে পায় | লোকযুক্তি বা ডায়ালেকটিকস ঠিক এইরকম | এইভাবেই তা মানুষকে অন্ধকার থেকে আলোকে পৌঁছে দেয় |

লোকযুক্তিতে সমস্তরকম বিরুদ্ধমতের সম্মুখীন হতে হয় | ঐসব বিরুদ্ধমত খন্ডন করতে পারলে তবেই সত্যকে পাওয়া যায় | তা না হলে গুহাবাসী মানুষ যেমন বস্তুর ছায়া দেখত তেমনি সত্যের ছায়া মাত্র দেখা যায় | তাতে সত্যকে পাওয়া যায় না | লোকযুক্তি বিশুদ্ধ বুদ্ধির পথ ধরে সত্যে পৌঁছে দেয় |

বিশুদ্ধ বুদ্ধিটি কি ? ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান নয় | অর্থাৎ ইন্দ্রিয় থেকে এই জ্ঞান পাওয়া যায় না | তাহলে এটা কি ধরনের জ্ঞান ? এটা হলো ভালো মন্দের জ্ঞান , সাদৃশ্য পার্থক্যের জ্ঞান , লাভ ক্ষতির জ্ঞান ইত্যাদি | এইসব জ্ঞান কখনই ইন্দ্রিয় দিয়ে পাওয়া যায় না | যদি যেত তাহলে এসব বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষের মতামত একই রকম হত যেমন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় পাহাড়কে পৃথিবীর তামাম লোক পাহাড় বলে জানে | কিন্তু ভালো-মন্দ, লাভ-ক্ষতি, সাদৃশ্য-পার্থক্য ইত্যাদি বিষয় কেবল মনশ্চক্ষুতে দেখা যায় | যার মন যেরকম নির্মল সে এসব বিষয় তেমনটা বোঝে | তাই পৃথিবীতে এসব বিষয়ে ভিন্নমত দেখতে পাওয়া যায় | সুতরাং এইগুলি কেবল নির্মল মনে সঠিকভাবে প্রতিফলিত হয় | একেই বিশুদ্ধ বুদ্ধি বলে | এর বিপরীত হলো মলিন মন | তাতে ভালোটা খারাপ খারাপটা ভালো :এইরকম বিপরীত জ্ঞান আসে |
আরিস্ততলের টপিকস বইটা লোকযুক্তির উপর লেখা বই | তাতে কিছু অধ্যায়েরই নাম আছে সাদৃশ্য-পার্থক্য, ভালো-মন্দ | অর্থাৎ এইগুলি প্রধান বিষয় |

লোকযুক্তিই জ্ঞানের একমাত্র পথ কেন ? অন্যসব বিজ্ঞানের নয় কেন ? কারণ অন্য বিজ্ঞানগুলি তাদের প্রকল্প বা হাইপোথিসিস যাচাই করে না | কিন্তু লোকযুক্তি করে | অপরীক্ষিত হাইপোথিসিস ভুল পথে নিয়ে যায় |তাই লোকযুক্তিই জ্ঞানের একমাত্র পথ |

অনেক প্রত্যক্ষবাদী দার্শনিকরা বিশুদ্ধ বুদ্ধি বা যুক্তিকে জ্ঞানের পথ বলে মানতে নারাজ | ইংরেজ দার্শনিক লক হলো এমন একজন প্রত্যক্ষবাদী দার্শনিক | কিন্তু এরা ভুল কারণ ইন্দ্রিয়ের নিজস্ব বিষয় আছে এবং এছাড়া আরো কিছু বিষয় আছে যা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায় না যেমন ভালো-মন্দ, লাভ-ক্ষতি, সাদৃশ্য-পার্থক্য ইত্যাদি | এইগুলিই যুক্তি বা বিশুদ্ধ বুদ্ধির বিষয়বস্তু | বুদ্ধিকে অস্বীকার করলে এগুলোকে জানা যায় না |

আমরা নিজেদের সাধ্যমত লোকযুক্তি প্রয়োগ করে থাকি | তারই ফল হয় দৈনন্দিন জীবনে | ভালোভাবে লোকযুক্তি প্রয়োগ করতে গেলে অভ্যাসের প্রয়োজন আছে |
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×