somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের সত্য কি ?

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিজ্ঞান কি ? বিজ্ঞানের সত্য কি ? এইগুলি জানা খুব দরকার | বিজ্ঞান সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণা আছে | অনেকে মনে করেন যে বিজ্ঞান যেসব সিদ্ধান্তে পৌছেছে সেসব ধ্রুব সত্য | তার কোনো ব্যতিক্রম নেই | এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে বিজ্ঞানের ওই আপাত সত্য সিদ্ধান্তগুলোকে জ্ঞানের শেষ কথা মনে করেন | কিন্তু এটা সত্য নয় |

বিজ্ঞানের সিদ্ধান্ত গুলি অ্যাবসলিউট ট্রুথ বা ধ্রুব সত্য নয় | এটা পরিবর্তনশীল ব্যাপার | আজকে বিজ্ঞান যে সিদ্ধান্তে পৌছেছে কালকে তা ভুল প্রমাণিত হতে পারে | উদাহরণ : মধ্যযুগের বিজ্ঞানীদের কাছে টেলিফোন, টিভি, এরোপ্লেন এসমস্ত অসম্ভব ছিল | তখনকার বিজ্ঞানের সিদ্ধান্ত ছিল যে এসেব কিছুই হতে পারে না | কিন্তু আজকে বিজ্ঞনের সেই সিদ্ধান্ত পাল্টে গেছে | সেগুলি ভুল প্রমাণিত হয়েছে | ঠিক একই ভাবে আজকে যা বিজ্ঞানের সিদ্ধান্ত আছে কালকে তা ভুল প্রমাণিত হবে | হাল আমলের সিদ্ধান্ত ছিল এইডস রোগ সারে না | কিন্তু এখন এই কিছু দিন আগে এইডস রোগের ঔষধ বেরিয়েছে | এতে পার্সিয়ালি রিলিফ পাওয়া যায় , আগে যেখানে একদমই যেত না | এখানেই বিজ্ঞানের সিদ্ধান্ত পাল্টে গেল |

সুতরাং দেখা যাচ্ছে যে বিজ্ঞানের সিদ্ধান্তগুলি ধ্রুব সত্য নয় | তাহলে বিজ্ঞানের এই সিদ্ধান্ত জেনে কি লাভ ? জেনে এই লাভ যে সাময়িক রিলিফ পাওয়া যায় আর এইগুলি কিছু সময়ের মত কাজ দেয় | কিন্তু তাহলে বিজ্ঞানের ধ্রুব সত্য কি ? সেটা হলো বিজ্ঞানের পদ্ধতি যার দ্বারা এই সিদ্ধান্তে আসা গেছে | এই পদ্ধতি কখনো পাল্টায় না | জবে থেকে বিজ্ঞানের শুরু হয়েছে তবে থেকে এই পদ্ধতি আছে | এটা ভবিষ্যতেও থাকবে না হলে বিজ্ঞানই থাকবে না |

আসুন এটা সম্বন্ধে জানা যাক |

বিজ্ঞানের পদ্ধতি শুরু হয় সন্দেহ দিয়ে | সন্দেহ থেকে প্রশ্ন আসে | প্রশ্নের উত্তর হিসাবে একটি প্রকল্প বা হাইপোথিসিস ধরা হয় | তারপর পরীক্ষা আর পরীক্ষার ফল পর্যবেক্ষণের মধ্য দিয়ে ওই প্রকল্পের সত্যাসত্য নির্ণয় করা হয় | প্রকল্প সত্যি হলে ওটাই প্রশ্নের উত্তর | মিথ্যে হলে আবার প্রকল্প ধরে পরীক্ষা শুরু |এই পদ্ধতিটাই বিজ্ঞানের একমাত্র সত্য | এইটি ব্যতীত আর কোনো সত্য নেই |

মুক্তমনারা বিবর্তনবাদের তত্ব নিয়ে খুব লাফালাফি করে | কিন্তু ওরা জানে না যে এই তত্বটি আসলে বিজ্ঞানের সিদ্ধান্তমাত্র যা পরিবর্তনশীল | অর্থাৎ আজকে আছে , কালকে নাও থাকতে পারে | এইটি জেনে কেউ মুক্তমনা হতে পারে না | আসলেই বিজ্ঞানের পদ্ধতি জেনে এবং তার প্রয়োগ করে লোকে মুক্তমনা হতে পারে | মুক্তমনারা কিন্তু কখনই এই বিজ্ঞানের পদ্ধতি নিয়ে একটা উচ্চবাচ্য করে না | কারণ জানি না |
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×