somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

We or our nationhood defined: হিন্দু জাতীয়তাবাদের গীতা পার্ট ৩

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চতুর্থ অধ্যায়ে গুরুজি এই পাশ্চাত্যের জাতিতত্ব ভারতের হিন্দুদের ওপর প্রয়োগ করেছেন | ভারতে হিন্দুরা প্রাকৈতিহাসিক সময় থেকে বাস করত | সুতরাং এটা তাদের দেশ | তারা এক ভাষা, ধর্ম ও সংস্কৃতির ঐতিহ্য বহন করছে | এরপরই গুরুজি চলে গেলেন হিন্দুরা বিজ্ঞান-কলা-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে অতীতে কি সাফল্য অর্জন করেছে |

শিখদেরও উনি হিন্দুর পর্যায়ে ফেললেন | হিন্দুদের এক দেশ হলো , এক সংস্কৃতি হলো , এক ধর্ম হলো এবার ভাষা | ভাষাও একটা, সংস্কৃত | সুতরাং হিন্দু জাতির মধ্যে পাশ্চাত্যের সব গুনই আছে | সুতরাং হিন্দুস্তানে হিন্দুরাই থাকবে আর কেউ নয় যারা এই সমাজ-ধর্ম-সংস্কৃতি-ভাষার মধ্যে আসে না |

সমালোচনা

এটা একটা কথা হলো ? হিন্দু জাতির দেশ না হয় ভারতবর্ষ হলো , যদিও তার কোনো জোরদার প্রমান পাওয়া যায় না | কিন্তু ভাষা-সংস্কৃতি-ধর্ম এক নয় | হিন্দু ধর্ম অজস্র দেবতায় বিভক্ত | এক দেবতার অনুসারীরা আরেক দেবতার অনুসারীদের উপরে আক্রমন করে | শৈবরা বৈষ্ণবদের উপর আবার বৈষ্ণবরা শৈবদের উপর আক্রমন করে | কুম্ভমেলায় সাধুদের মারামারির কারণ এটাই | শাক্তরা আবার শৈব আর বৈষ্ণবদের দেখতে পারে না | যেহেতু প্রত্যেকের ধর্ম আলাদা সেহেতু সংস্কৃতিও আলাদা | কারণ সংস্কৃতির বেশিরভাগটাই ধর্ম থেকে আসে | যেমন : শাক্তরা মাংসাহারী আবার বৈষ্ণবরা শাকাহারী | দুজনের মধ্যে এই নিয়ে মারামারিও কম নেই | শাক্তরা বলি দেয় , বৈষ্ণব আর শৈবরা কোনো বলি দেয় না | তারা সতী করে | বৌদ্ধরা আবার অহিংসার কথা বলে ও সম্পূর্ণ ভিন্ন জীবনযাত্রা পালন করে | শিখরা আবার কবর পূজা করে ও অন্য জীবনযাত্রা পালন করে | তাদের সাথেও অন্যান্য হিন্দুর কম বাজে সম্পর্ক নেই | সুতরাং ধর্মীয় ও সংস্কৃতিগত ঐক্য কোথায় হলো ?

আর ভাষা ? সেটা আবার এক কোথায় হলো ? সংস্কৃত ভাষা ছিল বটে কিন্তু সেটাতে খুব কম লোকই কথা বলত | বেশিরভাগ লোক প্রাকৃতে কথা বলত | গুরুজি অন্য ভাষাগুলোকে সংস্কৃত ভাষার বিকৃতি বলেছেন কিন্তু তার যথেষ্ট প্রমান দেন নি | সুতরাং ভাষাটা যে এক ছিল তা সঠিক বলা যায় না |

আসুন পাশ্চাত্যকে একটু দেখি | ব্রিটিশ জাতিকেই দেখি | তাদের একটাই ধর্ম : প্রটেস্টান্ট খ্রিস্টান, তাদের একটাই ভাষা : ইংরেজি, তাদের একটাই সংস্কৃতি : ব্রিটিশ , তাদের একটাই দেশ :ইংল্যান্ড | সুতরাং তাদেরকে একটা জাতি বলা যায় | কিন্তু হিন্দুদের এমন কেস নয় |

সুতরাং হিন্দুর জাতিগত ঐক্য যেমন পাশ্চাত্যের আছে তেমন নেই | হিন্দুদের হিন্দুস্তান থেকে অন্য জাতিদের বিতারিত করার কোনো প্রশ্নই ওঠে না কারণ হিন্দুরা একটা জাতি নয় |
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×