somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই বঙ্গের ভোট ধর্মঘট

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি এই বঙ্গের ভোট ধর্মঘট নিয়ে কিছু বলব | আজ আমি মধ্য কলকাতার কতকগুলো জনবহুল স্থানে বিকেলে বেড়াতে গিয়েছিলাম | গিয়ে দেখলাম সব কয়টা পাবলিক প্লেস বন্ধ | সেন্ট পলস ক্যাথিড্রাল , ভিক্টোরিয়া মেমোরিয়াল , বিড়লা তারামন্ডল সমস্ত বন্ধ | জায়গাটা ময়দান | আমি প্রায়িই যাই | সেখান থেকে পার্ক স্ট্রীটের দিকে গেলাম পথে সবকটা দোকান বন্ধ | অক্সফোর্ড বুকস্টোর , যা রবিবারেও খোলা থাকে আজ তাও বন্ধ |

রাস্তায় পাবলিক খুবই কম | অন্যদিন এই এলাকায় তিল ধরণের জায়গা থাকে না | আজকে সেখানে হাতে গোনা পাবলিক | যত্র তত্র কেন্দ্রীয় বাহিনীর টহলদারী তো আছেই | সব মিলিয়ে এটা একটা মরা কলকাতা | কিন্তু শশশশ , ভোট হচ্ছে |

এখানেই আমার প্রশ্ন | ভোট হচ্ছে তো দোকানপাট , অফিসকাছারী বন্ধ রাখার কি দরকার ? ভোট তো আর সারাদিন হয় না, সকাল সকাল ভোট দিয়ে এসে দোকান খুললেই তো হয় | ভোট ভোটের মত হোক, আর দোকান দোকানের মত খুলুক, সমস্যা কোথায় ? যে অঞ্চলের কথা বলছি সেখানে কিন্তু কোনো পোলিং বুথ নেই |

আর ভোটের ফলে কি আমড়া হবে ? যে শালা আসবে , সে তো পাবলিককে দেখবে না | তো ভোট দিয়ে আখেরে কার লাভ ? কংগ্রেস, সিপিএম, তৃনমূল সব্বাইকে দেখা আছে | কেউই পাবলিকের দেখভাল করে না |

অনেকে বলতে পারেন ভোট করলে বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসতে পারে, তৃণমূলের হাত থেকে রেহাই পাওয়া যাবে | কিন্তু তাতে লাভ কি ? কংগ্রেস স্বাধীনতার পর এই বছর কুড়িক ছিল | নকশাল আমলে নকশাল ট্যাগ দিয়ে বহু নিরীহ কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের হত্যা করেছে | তাদের লাশ আজও পাওয়া যায় নি | সিপিএম ৩৪ বছর ক্ষমতায় থেকে বঙ্গের শিল্পকে ভ্যানিশ করে দিয়েছে | লাস্টে সিঙ্গুর করতে গিয়ে উল্টাল | এতে কি বঙ্গবাসীর কিছু লাভ হয়েছে ? তো দুই ফেল্টু এক ছাতার তলায় এসে কি এমন চমত্কার করবে শুনি যে বাংলার মানুষের আঙ্গুল ফুলে কলাগাছ হবে ?

মাঝখান থেকে আজ বহু ব্যবসায়ীর ক্ষতি হলো | কোটি কোটি টাকার ব্যবসা ভোট রঙ্গে বন্ধ রাখার ফলে লস খেল | তাতে অবশ্য কার কি যায় আসে | ওই যে বললাম, শশশশ ,ভোট হচ্ছে |
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×