somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিট স্ট্রোক থেকে সাবধান

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লিখেছেন : আতাউর রহমান কাবুল

এখন প্রচন্ড গরম চারদিকে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ভারতে ইতিমধ্যে গরমে বা হিটস্ট্রোকে আড়াই হাজারের মতো লোক মারা গেছে। পার্শবর্তী দেশ হিসেবে কিছুটা প্রভাব আমাদের দেশেও লাগতে পারে। হিট স্ট্রোককে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। তবে হিটস্ট্রোকে কেউ যাতে আক্রান্ত না হয় এ ব্যাপারে আমাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত।

কী এই হিট স্ট্রোক?
প্রচন্ড দাবদাহে যে সকল স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় তারমধ্যে হিট স্ট্রোক অন্যতম। হিট স্ট্রোক একটি জরুরি মেডিক্যাল অবস্থা। এতে দ্রুত ও সঠিকভাবে চিকিৎসা না করালে বড় ধরনের তি এমন কী মৃত্যুও হতে পারে।
মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ৯৮ ডিগ্রি ফারেনহাইট। দেহের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট হয়ে গেলে মারাত্মক হিট স্ট্রোকের আশংকা থাকে। আবার তাপমাত্রা বেড়ে ১০৬ ফারেনহাইটের কাছাকাছিও যেতে পারে।

কারা আক্রান্ত হতে পারেন?
• সাধারনত ৪ বছর বয়স পর্যন্ত শিশুরা এবং ৬০ বছরের উর্দ্ধ বয়সী বৃদ্ধরা যাদের গরম সহনীয় মাত্রা কম
• কিডনি, হার্ট, লিভার, ডায়াবেটিসের রোগীরা
• যথেষ্ট পানি পান করে না এমন লোকজন অথবা যাদের যাদের শরীর খুব দুর্বল
• যারা অত্যধিক পরিমাণে মদ্যপান, ধুমপান বা নেশা করেন
• কিছু বিশেষ ওষুধ (অ্যান্টিহিস্টামিন, অ্যাসপিরিন, মানসিক রোগের) নিয়মিত গ্রহণকারীরা
• ক্রীড়াবিদ, ব্যায়ামবিদ এবং প্রচন্ড রোদে কাজ করেন এমন লোকেরা
• যাদের ওজন বেশি অথবা যাদের ওজন অনেক কম

হিট স্ট্রোকের লক্ষণগুলো
• হিট স্ট্রোকের লক্ষণ অনেক সময় হার্ট অ্যাটাকের কিছু লক্ষণের মত হয়ে থাকে
• হিট স্ট্রোকের প্রধান কারণ পানিশূন্যতা এতে দেহে পরিমাণ কমে যেতে পারে
• শরীরের তাপমাত্রা প্রচন্ডভাবে বেড়ে যায় (১০৪ ডিগ্রি ফারেন হাইট বা তারও বেশি হতে পারে)
• ঘাম না হওয়া এবং ত্বকের বর্ণ লালচে হওয়া
• নিঃশ্বাস দ্রুত হয়, মাংসপেশির খিঁচুনি হয়
• হৃদ স্পন্দন দ্রুত বা ক্ষীণ হয়
• শরীরে রক্তচাপ কমে যায়
• বমি বমি ভাব অথবা বমি হয়
• প্রস্রাবের পরিমাণ কমে যায়
• হাত পা কাঁপে বা খিঁচুনি হতে পারে
• তীব্র্র মাথাব্যথা, ঘোরা বা ঝিমঝিম করে
• ত্বক লাল, গরম এবং শুষ্ক হয়
• কথা-বার্তায় ও ব্যবহারে অস্বাভাবিকতার প্রকাশ পায়
• পেশী দুর্বল এমনকি পুরো শরীর নিস্তেজ হতে পারে
• এক পর্যায়ে ব্যক্তি কোমা বা শকে চলে যেতে পারে

হিট স্ট্রোক হলে কী করবেন?
• আক্রান্ত ব্যক্তির তাপমাত্রা কমাতে ঠাণ্ডা বা বরফ পানি দিয়ে শরীর মুছে দিন
• আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে, পা উঁচু করে দিন
• এয়ারকন্ডিশন রুমে আনুন বা ফ্যান ছেড়ে দিন বা শীতল পরিবেশে আনুন
• বরফ বা ঠান্ডা পানি ভেজানো কাপড় দিয়ে রোগীর বগল, কুঁচকি, ঘাড়সহ নানা স্থান মুছে দিন
• শরীরে ব্যবহৃত কাপড়, মোজা যথাসম্ভব খুলে বা হালকা করে দিন
• ডাবের পানি, ঠাণ্ডা পানি, ফলের শরবত অথবা স্যালাইন খাওয়ান
• থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপুন। ১০১-১০২ ডিগ্রি ফারেনহাইটে নেমে না আসা পর্যন্ত ঠান্ডা দেওয়া অব্যাহত রাখুন।
• যদি জ্ঞান হারিয়ে ফেলে দ্রুত স্থানীয় হাসপাতালে নিন

হিট স্ট্রোক এড়াতে হলে
• প্রবল সূর্যালোক এড়িয়ে চলুন
• সুতি, সাদা বা হালকা রঙ্গের ঢিলে ঢালা জামা-কাপড় পড়ুন
• রোদে কাজ করতে হলে ছাতা বা মাথায় ক্যাপ ব্যবহার করুন
• গরমের সময় ভারী শারীরিক পরিশ্রমের কাজ করবেন না
• সম্ভব হলে খোলা হাওয়ায় কাজ করুন
• কাজের ফাঁকে ফাঁকে পানি পান করুন
• দিনে কমপক্ষে দু’তিনবার গোসল করুন
• দিনে কমপক্ষে ৩ লিটারের মত ঠান্ডা পানি পান করুন
• ফলের রস, লবন চিনির লেবুর শরবত মাঝে মাঝে খান
• তেল ও মশলাদার খাবার যথাসম্ভব এরিয়ে চলুন
• খাবারে প্র্রচুর শাক-সবজি ও ফল রাখুন
• যথাসম্ভব ধুমপান, অ্যালকোহল এবং ক্যাফেইন পরিহার করুন
• ভ্রমনে বিশেষ সতর্কতা অবলম্বন করুন

লেখক : স্বাস্থ্য নিবন্ধকার
সাংবাদিক, কালের কন্ঠ

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×