somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল বাকস্বাধীনতা

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে মানুষ কাঁচা মাংস চিবিয়ে খেত,এরপর ঝলসে খেতে শিখল আর এখন রান্না করে খায়।ব্যাপারটাকে কেন আধুনিকতা না বলে সভ্যতার বিবর্তন বলছেন?আপনার ইচ্ছে হলে আপনি কাঁচা মাংসই হাত দিয়ে খান,চামচ ব্যবহার করতে কে বলল?কিন্তু যারা চামচ ব্যবহার করছেন তাদের নিয়ে আপনার এত চুলকানি কিসের?

আমার কাছে আগে ইংরেজী নববর্ষ মানেই ছিল পরিবার বা প্রিয়জনদের কয়েকটা ডায়েরী আর ক্যালেন্ডার শুভেচ্ছার নিদর্শন হিসেবে পাওয়া।তাই ডায়েরী লিখার অভ্যাস আমার ছেলেবেলা থেকেই।সময়ের বিবর্তনে ব্যস্ততার তাগিদে এখন আর ডায়েরী লিখার সময় হয়ে ওঠে না আর আগের মত অত ডায়েরীও গিফট পাই না।তাই এখন ডায়েরীর চাহিদা ডিজিটালভাবে এবং ভালভাবেই মিটাচ্ছে ফেসবুক ওয়াল।

কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায় তখনকার সাহিত্যথেকে আর সভ্যতার পরিবর্তন বা উন্নয়নে মুখ্য ভুমিকা পালন করে তরুন সমাজ।আর বর্তমান সভ্যতায় এমন তরুন খুব কমই আছে যার ফেসবুক আইডি নাই।তাই একটা সময়ে হয়ত মানুষ ফেসবুকের লেখাগুলোকেই বেছে নিবে ওই সময়ের পারিপার্শিক অবস্থা বুঝে নিতে যেটা এখন আমরা করি টাইমলাইন থেকে ২০১২ বা ২০১৩ সনের ছবি বা স্ট্যাটাস ঘেটে।

২০০৪সালের ৪ফেব্রুয়ারী মার্ক জুকারবার্গ ভৌগলিক দুরত্ব কমাতে সামাজিক যোগাযোগ একটি ওয়েবসাইট তৈরি করেন।ব্যবসায়িক সফলতার পাশাপাশি উদ্দেশ্য পুরনেও যথেষ্ট সফল হন তিনি।যেখানে দুরের বন্ধুদের সাথে সার্বক্ষনিক পারস্পরিক যোগাযোগ থেকে শুরু করে ছবি-ভিডিও শেয়ার,কথা বলা সবই সম্ভব এখানে।কিন্তু বাংগালী জাতি এখানেও তার স্বমহিমায় উজ্জ্বল।আইডি খুলতে তেমন প্রাইভেসি না থাকায় তারা একাধিক আইডি ওপেন করে নিজ নিজ স্বার্থসিদ্ধিতে ব্যস্ত।আর আমাদের সরকার এতই বুদ্ধিদীপ্ত যে মাথা ব্যথা হয়েছিল বলে মাথাটাই কেটে ফেলল।

আমার খুব কাছের এক বন্ধু আমাকে ফেসবুক ফ্রিক বলে দাবি করত এবং পার্সোনাল পারসেপশান ফেসবুকের স্ট্যাটাসে দেবার মানেই খুজে পেত না ও।ওকে বলছি যেটাকে আমরা স্ট্যাটাস বলছি ওখানে লিখা থাকে ‘হোয়াটস অন ইওর মাইন্ড’।কি বুঝাতে চাচ্ছি সেটা হয়ত ঢাবির অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থীকে আর ভেংগে বুঝাতে হবে না।যার প্রমান সে নিজেই রাখছে কারন এখন হয়ত আমার থেকে তাকেই বেশি ফেসবুকে অনলাইন এবং ইদানিং তো ট্রলের পাশাপাশি স্ট্যাটাস ও দিতে দেখা যায়।ছবি আপলোডের ব্যাপারটার ক্ষেত্রে বলছি গুগল ড্রাইভের ব্যবহার তো এখন সবারই জানা,আর ফেসবুক কিন্তু এটার প্রচলন আগেই করেছিল আর এটা জনপ্রিয়ও বটে!

আমাদের দেশে বাকস্বাধীনতার হাল কোথায় গিয়ে পৌছেছে ভেবেছেন কি একবার?আপনার মতের সাথে অনেকের মতপার্থক্য হতেই পারে,সেটা পারলে যুক্তিতর্ক দিয়ে জয় করেন।আর একান্তই যদি সে আপনার অনুভুতিতে আঘাত দেবার মত কোন পোষ্ট দিয়েই থাকে তো আপনি তাকে আনফলো বা ব্লক করে রাখলেই পারেন।তার জন্য তাকে পোষ্ট ডিলিটে বাধ্য করা,জীবননাশের হুমকি এমনকি কুপিয়ে মেরে ফেলাটা কোন ধরনের সমাধান!ইভেন এই আপনিই যখন একজন সেলিব্রেটির পোষ্টে তার প্রফেশনাল লাইফ থেকে শুরু করে তার চৌদ্দ গুষ্ঠির ষষ্ঠী পূজা করে ছাড়েন তখন কোথায় থাকে আপনার ব্যক্তিক্তবোধ?

আমার একাউন্টে আমি ভূমিকম্প নিয়ে স্ট্যাটাস দিলে তোমার কি সমস্যা(আমার সাথে যায় কি না যায় সেটা আমি তোমার থেকে ভাল বুঝি),রাজনৈতিক পোষ্ট দেখলে তোমার বুঝি খুব চুলকিয়ে উঠে, আমি কারো প্রচারণা চালাই না দালালি করি তাতে তোমার বাপের কি,তুমি আমাকে পোষ্ট ডিলিট করতে নির্দেশ দেবার কে? অনুভূতিতে যদি এতই আঘাত লেগে থাকে তাহলে মি৪২০.বিডি এর মত ট্রল বের করে প্রতিবাদ জানাতে পারেন অথবা নিজের চড়কায় তেল মারুন!!!

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×