খাচার দুয়ার খুলে তোমায় আজকে দিলাম ছুটি
আকাশ টা আজ ছুঁইতে পারো মেলে ডানা ডুটি
যেথায় খুশি সেখানে যাও নেই যে কোনো মানা
চাঁদ তারাদের রাজ্যে তুমি দিতেই পারো হানা।
মৌমাছিদের চাকে তুমি ঢিল দিয়ে দাও ছুট
সবাই দেখে ভাববে তোমার কান্ডটা অদ্ভুত
যে যাই বলুক ভয় পেয়োনা আজকে তোমার ছুটি
জলের ওপর তাকিয়ে দেখো রোদের লুটোপুটি।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


