আজ রাতে কোন নতুন কবিতা নয়,
আজ ইতিহাস হচ্ছে কবিতা।
আজ ২৫ মার্চ !
সেই ভয়াল কাল রাত !
জেনোসাইড !
নাম শুনেছো তোমরা কেউ?
গণহত্যা !
নাহ-
এ শুধু গণ-হত্যা না,
এ হল নারকীয়তা।
পাকিস্থানি হানাদারেরা এরাতে-
নিরস্র বাঙ্গালির ওপর ঝাঁপিয়ে পরে।
শুরু করে নারকীয় তান্ডব,
মত্ত হয় এক পৈশাচিক খেলায়।
বাঙ্গালির রক্তে শুরু করে হলি খেলা।
আজ বলো নতুন কি লিখবো?
যা লিখছি সবই আজ ইতিহাস !
পুরনো জিনিসই তো তোমরা মনে রাখো না,
নতুন দিয়ে কি হবে?
তোমরা কি জানো তোমাদের ইতিহাস?
তোমরা বল জাস্ট এ জেনোসাইড !
তোমাদের মন বলে কিছু আছে?
আজ যদি তোমাদের বাবা-মা কে-
তোমাদের চোখের সামনে খুন করা হয়,
তোমাদের বোনদেরকে-
তোমাদের চোখের সামনে ধর্ষণ করা হয় !
তোমাদের কি কিছু অনুভূত হবে?
মনে হয় না হবে !
কারণ তোমাদের মন বলে কিছু নেই !
আজ যখন বাঙালি,
পাক-হানাদারদের সহযোগীদের বিচার চাইছে,
তোমরা ধর্মের দোহাই দিচ্ছো !
তোমরা কি বলতে চাও?
ধর্ম - ধর্ষণ, আর দেশদ্রোহীদের পক্ষে !
নাহ-
তোমাদের বলে কোন লাভ নেই,
আজ রাতে আর কোন নতুন কবিতা নয়।।
- একজন আরমান
২৫/০৩/২০১৩
রাত ০২:৫১:১১
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





