|| ভালোবাসা হয়তো তোমার নখের ডগায় ! ||
২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বালিকা,
যাবে কি আমার সাথে?
দেবে কি অনেকটা পথ পাড়ি?
যতোটা পথ পাড়ি দিয়ে
ছুঁতে চেয়েছি তোমায়
অন্তত ততোটা পথ !
প্রিয় বালিকা,
ভালোবাসবে কি আমায়?
যতোটা আমি বাসি তোমায় !
ঠিক ততোটা না হলেও তার অর্ধেক !
প্রিয় বালিকা,
আমি তোমার ভিঞ্চি হবো।
তুমি কি ক্যানভাস হবে?
তুমি আমার ক্যানভাস হলে
সেখানে আঁকবো আমার মোনালিসাকে !
প্রিয় বালিকা,
যদি ভালোবাসো তবে হাতটা বাড়াও
আর যদি নাও বাসো তবুও হাতটা বাড়াও
আমি একবার তোমার ও আঙ্গুল ছুঁয়ে দিতে চাই।
প্রিয় বালিকা,
তোমার ঐ আঙ্গুলেই
আমার শেষ ইচ্ছেদের বসবাস।
কারণ
এরপর হয়তো কোন এক ভোরে
সবাই আবিস্কার করবে নশ্বর আমাকে !
কিন্তু আমি বেঁচে রইবো
তোমার মাঝেই
অনন্তকাল !
- একজন আরমান
২১/১০/২০১৩
বিকেল ০৫:২৩:০৯
সাইট লিংকঃ
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।

আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।...
...বাকিটুকু পড়ুনঅহনা খুব জ্বালাতন করতো, অর্থাৎ খুব জ্বালাত,
বা বিরক্ত করতো আমাকে, যেমন, হঠাৎ হঠাৎ মাঝরাতে
মোবাইলে কল করে বলতো, ‘তুই যে ঘুমিয়েছিস, ঘুমানোর
আগে কি আমার কথা ভেবেছিস? বল, কতবার ভেবেছিস?
তাহলে একবার... ...বাকিটুকু পড়ুন
গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯

দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে...
...বাকিটুকু পড়ুন