somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি আল মাহমুদ’র "পথের কথা"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা রেখেই লেখাটি শুরু করছি।

”তাহলে অদৃশ্য মানো, অদৃষ্টেই মেলে দাও পাখা
মানো যে নিয়ন্তা তিনি, তার হাতে জয়-পরাজয়।”
(শতাব্দীর শেষ রশ্মি, কাব্যগ্রন্থ- দ্বিতীয় ভাঙন)

জানা যায় সাহিত্যিক জীবনের প্রারম্ভিকায় কবি আল মাহমুদ বাম ঘরানার ছিলেন যাদের নীতি হল অদৃশ্যে অবিশ্বাস। ২০০০ সালে ’দ্বিতীয় ভাঙন’ কাব্যগ্রন্থ দিয়ে কবি আমাদের বুঝাতে চেষ্টা করলেন যে তিনি এখন অদৃশ্যে বিশ্বাসী (!)। আমি জানি না অদৃশ্যে কীভাবে বিশ্বাস করা যায়। কবি যদি ’ইসলাম’ ধর্মের মূল বিষয়কে অদৃশ্যে বিশ্বাস বলে প্রচার করতে চান তবে আমার মতে এটি তাঁর চরম সীমাবদ্ধতা। আপনি যদি কবিতার মাধ্যমে সত্যের প্রচার করতে চান কোন অসুবিধা নেই তবে আগে দেখতে হবে আপনার ভেতর সত্য আছে কিনা। কবি কাজী নজরুল ইসলামের ’ঈশ্বর’ কবিতার অংশটুকু পড়ুন-

”সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছো চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো- আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেখো দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া।”

পংক্তিগুলো পড়লেই বুঝা যায় যিনি লিখেছেন তিনি সত্য বুঝেই লিখেছেন। সীমাবদ্ধতার দেয়ালে বন্দি থাকলে ’মানো যে নিয়ন্তা তিনি, তার হাতে জয়-পরাজয়’ নামক পংক্তিগুলো ব্যতীত আর কী-ই বা আশা করা যায়।

”আমার শুভানুধ্যায়ীরা বলেন, তোমার সব ঠিক আছে। এমনকি কবিতাও।
কিন্তু অসুবিধে হচ্ছে তোমার পথ নিয়ে। তোমার পথটাই অস্পষ্ট।
.......
আমার পথ এখন মাটি থেকে আকাশের দিকে মোড় নিয়েছে।
ঐ তো মেঘ, বৃষ্টি ও বিদ্যুৎচমকের মহড়া দেখছি। দেখছি ধূসর নিষ্প্রাণ
চন্দ্রমন্ডল। দুনিয়ার চেয়ে দিগুণ পরিধির সব গ্রহ নক্ষত্র। দেখছি
পরম নিশ্চিত শূন্যতার ধারণার ভেতর জ্বলে ওঠা এক রশ্মির আভাস।
সব ভরভর্তি, সব নিশ্চিত ও নিয়ন্ত্রিত। এইতো পথ
অস্পষ্টতা কোথায়? কেউ আমাকে দেখিয়ে দিন।”
(পথের কথা, কাব্যগ্রন্থ- নদীর ভিতরে নদী)

দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি কবি এখনো অস্পষ্টতার চোরাবালিতেই আটকে আছেন। মাটি, আকাশ-এর মতো রূপক শব্দগুলো ব্যবহার করে কবি নিজেই প্রমাণ করে দিয়েছেন যে তাঁর পথটা এখনো অস্পষ্ট। আকাশে মেঘ, বৃষ্টি ও বিদ্যুৎচমক কিংবা ’শূন্যতার ধারণার ভেতর জ্বলে ওঠা এক রশ্মি’ সবাই দেখতে পায়। একজন কালজয়ী কবিও যদি আর দশটা মানুষের মতো দেখেন তবে হতাশা ছাড়া আমাদের আর কিছু থাকে না।

”বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি
ভূলোক দ্যুলোক গোলোক ভেদিয়া,
খোদার আসন ’আরশ’ ছেদিয়া
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর!”
(বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম)

কবি কাজী নজরুল ইসলাম উপরোক্ত পংক্তিগুলোর ভেতর নিজের গন্তব্যের কথাই লিখেছেন মননশীলতার ছাপ রেখে আর আল মাহমুদ তার পথের কথা লিখেছেন গ্রাম্য মানুষদের সরলতার মতো করে। কবিতায় সরলতা থাকবে তাই বলে স্বকীয়তাকে বিসর্জন দিয়ে নয়।

কবি কবিতা লিখবেন কিন্তু স্কন্ধে তার সাইনবোর্ড ঝুলবে কেন? কেন তিনি সুবিধাবাদীদের কাতারে থাকবেন? পুরো বিশ্বের কবি-সাহিত্যিকদের দিকে দেখুন, হয় সুবিধাবাদী নয়তো সাইনবোর্ডধারী (ব্যতীক্রমও আছে)। অসামান্য প্রতিভা, অসাধারণ মেধার কবি আল মাহমুদ ইচ্ছে করলে নিজেকে প্রশ্নোর্ধ্ব স্থানে নিয়ে যেতে পারতেন। নদীর ভিতরে নদী কবিতায় তিনি কিন্তু জ্বলে উঠেছিলেন-

”নদীর ভিতরে যেন উষ্ণ এক নদী স্নান করে।
তিতাসের স্বচ্ছজলে প্রক্ষালনে নেমেছে তিতাসই।
নিজের শাপলা লয়ে খেলে নদী নদীর ভিতরে
ঠাট্টা বা বিদ্রুপ নেই, নেই শ্যেনচক্ষু, নেই চারণের বাঁশি।
(নদীর ভিতরে নদী, কাব্যগ্রন্থ- নদীর ভিতরে নদী)

লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন এর মতো কাব্যগ্রন্থ বাংলা সাহিত্য হয়ত আর পাবে না। কিন্তু মননশীলতার যে জায়গাটুকু ছিল সেটাও যে কলুষিত হয়ে গেল এর দায়ভার কার? কবির না পারিপার্শ্বিকতার?

”হৃদয়ের ধর্ম নিয়ে কোন কবি করে না কসুর।”
(সোনালি কাবিন)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×