somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আজাদ (নাস্তিকতা) ও আরিফ আজাদ (আস্তিকতা) - দু’জন অন্ধ প্রসঙ্গে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক শ্রদ্ধেয় হুমায়ুন আজাদকে (২৮.০৪.১৯৪৭-১১.০৮.২০০৪) আশা করি অনেকেই চেনেন। ’আমার অবিশ্বাস’ নামক গ্রন্থটি জানান দেয় তাঁর নিরীশ্বরবাদ দর্শন। ব্যক্তি হুমায়ুন আজাদের সাথে আমার কোন বিরোধ নেই কিন্তু তাঁর যাপিত দর্শনের আমি ঘোর বিরোধী। তাঁর নামটি বেঁছে নেওয়ার কারণ তিনি তথাকথিত মুক্তচিন্তা তথা নাস্তিক্যবাদের প্রতীক। হুমায়ুন আজাদের সমার্থক শব্দগুলো হল আহমদ শরীফ, তসলিমা নাসরিন, অভিজিৎ রায়, কার্ল মার্ক্স, সালমান রুশদি, আরজ আলী মাতুব্বর, বার্ট্রান্ড রাসেল, স্টিভেন হকিং, আলি সিনা ইত্যাদি। নাস্তিকতার অসারতা নিয়ে আমার বেশ কিছু লেখা আছে তন্মধ্যে শুধু আলি সিনাকে নিয়েই একটি লেখা আছে।
হালের জনপ্রিয় আস্তিক লেখক, যাঁর গ্রন্থ বইমেলায় সর্বোচ্চ বিক্রির তকমায়, প্যারাডক্সিক্যাল সাজিদ (১ ও ২) বই লিখে যিনি নাস্তিকদের পশ্চাৎদেশে নাকি অগ্নি প্রজ্জ্বলন করেছেন তিনি আরিফ আজাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (তাঁর বিস্তারিত পরিচয় অজানা) ছাত্র আরিফ আজাদ সত্যিই একজন চমৎকার যুক্তিবাদী। ব্যক্তি আরিফ আজাদের সাথে আমার কোন বিরোধ নেই কিন্তু তাঁর যুক্তিবাদে (তাও আবার ’ইসলাম’ ধর্ম বিষয়ে) আমার আপত্তি আছে। তাঁর নামটি বেঁছে নেওয়ার কারণ তিনি বর্তমানের আস্তিক যুক্তিচিন্তার প্রতীক। আরিফ আজাদের সমার্থক শব্দগুলো হল ইবনে তাইমিয়া, সাইয়েদ কুতুব, ডা. জাকির নায়েক, আবুল আলা মওদুদী, দেলোয়ার হোসেন সাঈদি ইত্যাদি।
একজন অবিশ্বাসের নায়ক আরেকজন বিশ্বাসের কিন্তু দু’জনের মিল এক জায়গায় আর তা হল উভয়েই অন্ধ এবং বাস্তবতা বর্জিত। একজন অন্ধ অবিশ্বাসী আরেকজন অন্ধ বিশ্বাসী। উভয়েই ধর্মান্ধ। বলবেন নাস্তিক আবার কীভাবে ধর্মান্ধ হয়। আমি আমার ”হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এবং সকল মানবজাতির প্রতি” লেখাটির - ৪র্থ পর্বে বলেছিলাম যা আপনাকে সৃষ্টিতে আবদ্ধ রাখে তাই ধর্ম। এ সূত্রে এ পৃথিবীতে সবাই আমরা ধার্মিক, নাস্তিকরা সহ।
যেহেতু নাস্তিকতা আর আস্তিকতা নিয়ে বর্তমানে বেশ শোরগোল চলছে তাই এ লেখার আয়োজন। তবে আজ নয়। আপনারা উভয় মতবাদের লেখা সমূহ আগে পড়ে নিন। তারপর আমি আসছি ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×