সত্যিকারের মানুষগুলার দেখা হয়ত আর বাংলার মানুষ দেখতে পাবেনা । আমাদের দেশের ইসলাম ধর্মের অন্যতম একটি দল,আমি সত্যিকার অর্থেই অবাক হই বারবার,আমরা কোন বিপাকের মধ্যে বসবাস করছি । এমন একটি দল নেই যারা মানুষের কথা ভাববে ।আল্লাহ মানুষকে ক্ষমতা দান করেন তার সু ব্যবহার করার জন্য,ক্ষমতা দিয়ে মানুষকে বিপাকে ফালানোর জন্য নয় । জামায়াত নেতারা কিসের হরতাল ডাকছেন ? আন্দোলনের জন্য কি হরতালই একমাত্র পথ । আর হরতালের কি সময় এই এসএসসি পরীক্ষার সময়ে ? হায়রে জাতি নিজেদের পায়ে নিজেরা আর কত আর কত কুড়াল মারব ? আর কতবার পৃথিবীর কাছে আমরা নিজেদের মুর্খ প্রমান করব । দেশদ্রোহীদের বাচানোর জন্যই কি এই হরতাল । যারা দেশের স্বাধীনতা বিরোধী ছিলেন তাদের বাচানোর জন্যই কি এই হরতাল । সকল রাজনৈতিক নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি >> দয়া করে আপনাদের মানসিকতার পরিবর্তন আনুন,সাধারণ মানুষের হয়রানি করে দেশে কোনদিন শান্তির পতাকা উড়ানো যায়না । যাদের মূল্যবান রায়েই আপনাদের উচ্চ সন্মান বিকশিত হয় তাদেরকেই আপনারা প্রতিনিয়ত দুর্বিসহ করে তুলছেন । ইসলাম শান্তির ধর্ম,আমাদের নবী রাসূলগণ অনেক কষ্টের বিনিময়ে এই শান্তির পতাকা পৃথিবীর বুকে উন্মোচিত করেছেন । শান্তির পতাকার তলে দাড়িয়ে কেন আমরা অশান্তির সৃষ্টি করছি । আমাদের অস্তিত্বকে আমরা নিজেরাই বিলীন করছি । মাতৃভূমিকে ভালোবাসাও তো ঈমানের অঙ্গ । তাই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিনীত অনুরোধ জানাচ্ছি দেশকে ভালবাসার প্রমান সংঘাত দিয়ে নয় ভালবাসা দিয়েই প্রমান করুন । এগিয়ে আসুন সাধারণ মানুষের অতি নিকটে । যারা ভালবাসা দিয়ে আপনাদের অতি সন্মানের আসনে বসিয়েছেন । একটু ভেবে দেখুন আপনার সন্তান পরীক্ষার প্রস্তুতিতে কতটা বেঘাত ঘটেছে । ভেবেছেন কি একবার ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



