মেঘের জন্য ভালবাসা
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানিনা মেঘ তুমি কেমন আছো।জানতে ভয় হয় পাছে দুঃখ দিয়ে ফেলি। এরপরও খুব জানতে ইচ্ছে হয় তোমার ঐ ছোট্ট বুকটায় কতোটা ব্যথারমেঘ জমে আছে।কেমন করে বায়না কর, জেদ কর কার সাথে? হঠাৎ পরে গিয়ে ব্যথা পেলে যখন তুমি মা মা বলে চিৎকার করে কেঁদে ওঠ তখন মা যদি না আসে কেমন অভিমান হয় তোমার?কখনো অনেক রাতে ঘুম ভেঙ্গে গেলে বিছানাটাকে শুন্য মনে হয়কি? তখন কি মনে হয়না পৃথিবীটাকে ভেঙ্গেচুরে লন্ডভন্ড করে বাবা মায়ের কাছে চলে যেতে? কোথায় বাবা মা মেঘ? কোথায়ে লুকিয়ে আছে তুমি জান! পরীর দেশে ?নাকি অচিন পুরে? কিভাবে তোমাকে বোঝান হচ্ছে জানিনা।মেঘ তুমিকি জান,কষ্ট কি? বেদনা কাকে বলে? কষ্টের রঙ কি? ব্যথার পরিচয় কি! এখন তুমি এসবের কিছুই বুঝবেনা। কিন্ত যখন তুমি অনেক বড় হবে তখন ক্লান্ত কোন দুপুর বেলায় রবিবাবুর মাকে নিয়ে লেখা " মনে পড়া " কবিতাটি পড়বে ,তোমার চোখদুটি হয়ত ভেজা থাকবে ব্যথার অশ্রুজলে।প্রতিটি মায়ের চোখ ভিজে যাবে তোমার কথা ভেবে।কবে অভিমানের মেঘগুলো সাগরের বুকে আছড়ে পড়ে বিলীনহবে সেই অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন