ফরমালিন এমন একটি বিষ যা দিয়ে মৃতদেহকে সংরক্ষণ করা হয়।লাশ সহজে পচেনা গলে না,এটা শুধুমাত্র ল্যাব্রটরির কাজে ব্যবহ্রত হবার কথা,সাধারন জনতা হিসেবে এটাই জানি।কিন্ত এই বিষ কিভাবে ল্যব্রটরির বাইরে এল এটা আমাদের বোধগম্য নয়।ফরমালিন মৃতলাশকে অনেকদিন সংরক্ষিত রাখে কিন্ত জীবিত মানুষের দেহে ফরমালিন প্রবেশ করলে ধীরে ধীরে দেহের গুরুত্বপূর্ন অঙ্গ প্রতঙ্গ যেমন কিডনি,ফুস্ফুস,পাকস্থলি,ব্রেন ড্যামেজ করে ফেলে।আমরা প্রতিদিন খাদ্য গ্রহণের মাধ্যমে যে কি পরিমাণ বিষ গ্রহণ করি তা জানতে পারলে হয়ত বিষ খেয়ে আত্নহত্যা করার প্রবণতা সমাজে কমে যেত। শুধু আমরা বড়রাই নই নিজ হাতে আমাদের সন্তানদেরকেও বিষ খাওয়াচ্ছি।মাছ, ফল,দুধ,সব্জি কিসে নেই ফরমালিন! পয়সা দিয়ে কিনে নিজ সন্তানকে বিষ খাওয়াচ্ছি।কারন আমরা নিরুপায় অসাধু ব্যবসায়ীদের হাতে।ইদানিং শুনছি আলু,লালশাক,বাধাকপি,কল্মিশাক ইত্যাদি বিভিন্ন রকমের তরকারির মধ্যে নাকি সিসার অস্তিত্ত পাওয়া গেছে। যা মানব শরীরে প্রবেশ করলে কান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হবে।তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে? ঘাস, তৃণলতা খাওয়ার অভ্যাস করবে? কিন্ত তাতেও কি রক্ষা থাকবে? বিষব্যবসায়ীরা তাতেও তো ফরমালিন দেয়া শুরু করবে। এইসব ব্যবসায়ীদের পরিবারকে কি তারা আলাদা করে এই ফরমালিন থেকে বাঁচাতে পারবে? কারন তারাও তো বাজার থেকে কিনে এসব পণ্য গ্রহণ করেন। ইদানিং ''বাচ্চারা খেতে চায় না" কথাটি শুনলে আমি অন্তত খুশি হই।কারন,কি খাবে তারা,যেটা খাবে সেটাতেই ভেজাল, ফরমালিন, তারচেয়ে একবেলা না খেয়েথাকুক,অন্তত একবেলা তো বিষ খেতে হবে না। অথবা নুন ভাত খেয়ে সুস্থ থাকুক।
আলোচিত ব্লগ
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

