somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরেরও পূঁজি লাগে, কৃষকের লাগে না!

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃহৎ পুঁজির বিরুদ্ধে লড়াই করতে বৃহত্তর পুঁজি দরকার আর সেটা আমাদের প্রান্তিক জনগণেরই আছে যার লোভে আর লাভে টিকে আছে বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা! কৃত্রিম 'অভাব' আর সাময়িক লাভের লোভই পুঁজিবাদের টিকে থাকার শক্তি দেয়। আমরা যতটা না বাস্তবে অভাবী তার চেয়ে অনেক বেশি মানসিক ভাবে অভাবী আর এটা পুঁজিবাদের সচেতন কন্ডিশনিং। অথচ বাস্তবতা হচ্ছে ঐ দাতাদের ভাতা যোগাতে গিয়েই কৃষক আজ অভাবী। ঐ ত্রাতাদের চাপা থেকে বেরুতে পারলেই কৃষক হবে ঈশ্বরের মত স্বাধীন ও সূখী। অথচ কেবলমাত্র হিসাবে গোঁজামিল দিয়ে ধোঁকা দিয়ে কৃষকের সম্পদ চুষে নেয় পুঁজি।

বাংলাদেশের কৃষি উৎপাদনে প্রত্যেক বছর সরকার ব্যাংক ঋণের মাধ্যমে বিশাল পুঁজি সরবরাহ করে, যে সুবাদে মাঝে মাঝেই গভর্নর মশাই এর স্মীত হাস্য দর্শনের সুযোগ হয় আর আমারা কৃষক ও কৃষকের সন্তানেরা তাদের অবতার ভেবে নিশিদিন পূজা আর ভোগ দেই। তাদের এই দয়া না থাকলে কৃষক যে এতদিনে মরে ভূত হয়ে যেত সেটা ইনিয়ে বিনিয়ে ধমকিয়ে চারবেলা মনে করিয়ে দেওয়া হয় যাতে তাদের প্রতি কৃতজ্ঞ থাকি।
এবার আসুন একটা উল্টো হিসাব করি!
প্রত্যেক বছর সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় দেশে আবাদযোগ্গ ও আবাদকৃত সকল ফসলের একর প্রতি উৎপাদন ব্যায় নির্ধারন করে যা মোটামুটি বাস্তবসম্মত আর বিভিন্ন উৎস থেকে হিসেবে করা হয় প্রত্যেক বছর দেশে কি পরিমান জমিতে কি ফসল চাষ করা হয়। এই তথ্যগুলো বাংলাদেশ ব্যাংক সহ অনেক যায়গাতে পাওয়া যাবে। এবার ঐকিক নিয়মে বের করুন দেশে শস্য উৎপাদনে মোট কত পুঁজি জড়িত আর কত অংশ কে সরবরাহ করে। কৃষক নিজ দায়িত্বে কৃষি উৎপাদনে পূঁজি বিনিয়োগ না করলে এতে যে মহাবিশাল পুঁজি লাগে তা আমাদের রার্ষ্ট্র ব্যবস্থার সরবরাহের সক্ষমতাই নাই! সরকার, দাতা, ত্রাতা সবাই মিলেও পাঁচ দশ ভাগের বেশী পূঁজি সরবরাহ করে না কিন্তু এই উৎপাদনের উপর ভর করে টিকে আছে আমাদের সমগ্র অর্থনীতি।

পুঁজির মোকাবেলা পুঁজি দিয়েই করতে হবে এবং তা অবশ্যই সম্ভব।আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না তাই হিসাবটা নিজেই করে দেখুন বাংলাদেশে যে কোন বছরে শস্য উৎপাদনে জড়িত পুঁজি ঐ বছরের জাতীয় বাজেটে জড়িত মোট পুঁজির চেয়েও বেশী !!! কৃষকের ব্যালান্স সীট স্বয়ং রাষ্ট্রের চেয়ে বড় আর বাংলা মায়ের আছে বিশ্বের উর্বরতম জরায়ু, বাংলার কৃষক গরীব হবে কেন !? বাংলার কৃষকের অবস্থান হওয়া উচিত ঈশ্বর ও মানুষের মাঝামাঝি কারণ তারা ধরনীর ঈশ্বর!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×