আহবান বহমানতা
২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখি।
প্রতিনিয়ত লিখি।
তবে লেখা আমার মাঝেমধ্যে কাগজে কলমে বা কীবোর্ডে ফুটে ওঠে না। আবহমান জীবনের বহমনতায় জীবনকে কখনো কখনো ডমেস্টিক ট্রেনের মতো মনে হয়। চলছি তো চলছি । আর জীবনের পরতে পরতে হচ্ছি কাব্য বা গদ্য লেখার নির্যাস ।এই চলা এতটাই নিরন্তর যে, মাঝেমধ্যেই মনে হয় চলছি তো চলছিই যেন হয়ে গেছি সাইবেরিয়ার শীত পাখি।
প্রতিদিনের নাগরিক জীবনে ছুটে চলছি তো চলছিই। এ চলার সারবস্তু যেন সবকিছুতেই মানিয়ে নেওয়া। আর বর্তমান বাস্তবতায় মানিয়ে চলার প্রকোপ এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানিয়ে চলতে না পারলে সাফল্য ধরাছোঁয়ার বাইরেই থাকে অথবা বলা যায় সাফল্য অর্জনের পথই হচ্ছে মানিয়ে চলা। এই যখন অবস্থা তখন মানিয়ে চলা ছাড়া হয়তো আর কোন উপায় থাকে না। সেজন্য আজ সমাজে মানিয়ে চলা মানুষের সংখ্যা বেশি এবং তা ক্রমাগত বেড়েই চলছে। বৈধ স্বার্থ আর অবৈধ স্বার্থের দ্বৈরথে আমরা সবাই মানিয়ে চলছি। অনেক সময় অবৈধ স্বার্থের নীলাখেলা , বৈধ স্বার্থের সম্ভাবনাটুকু কেও হারিয়ে যায়। অনেক ক্ষেত্রে বৈধ স্বার্থ বা প্রাপ্য অধিকার অর্জন করতেও মানিয়ে নেয়া ছাড়া উপায় থাকে না। ছুটে চলতে হবে মেনে নিতে হবে, সহ্য করতে হবে এটাই নিয়ম;এটাই আইন। আমরা কেউ তার থেকে এক চুল সরতে বা সরাতে পারব না। বয়ে চলা জীবনের নিয়ম আর জীবনটা বয়ে চলা যেন আমাদের নিয়ম। কি পাবো, আর কি পাবো না, প্রতিনিয়ত তা ভাবা বা না ভাবার মাঝে থেকে যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন