somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদিম ঘুম ও লোভনীয় ঈশ্বর

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ঘর শূন্য রয়েছে বলে
পৃথক পৃথক মানুষের অবয়ব স্পষ্ট হয়ে উঠে
আরেকটি বছর নিরবে এমন
পৃথিবী নামক গ্রহ পেছনে ছেড়ে এলে

নিজেরই প্রবল স্রোত সবদিক থেকে
রোজ রোজ টেনে নেয় অন্ধ-কোঠরে
অতঃপর প্রয়াস শূন্য হলে
ঘুমন্ত চোখ ঘুম ফাঁকি দিয়ে
অপলক তাকিয়ে থাকে জেগে থাকা ফলের বিষন্ন ত্বকে
যেন দিশেহারা একটি নিরীহ শাবক
অজুহাতহীন নতুন ভুবনে
ভাবছে, এ কেমন ফুল বিষ ছড়ায় নগরে, বন্দরে
অতঃপর, প্রচন্ড এক সর্বগ্রাসী শ্বাসে
সব পাতা শুকিয়ে ঝরে যায় নিরক্ষ রেখার দিকে

আমি তো আদিম প্রাণী ভেবে
নিজেকে হত্যা করি ভোঁতা ধাতব অস্ত্র দিয়ে
নিস্তেজ শরীর রক্তে ভেসে ভেসে
তাকিয়ে থাকে তীর্থযাত্রীর দিকে
একটিও কী পাথর নেই অবিশ্বাসী এই গ্রহে
ছুঁড়ে দিয়ে পূণ্য-অভিলাষে
অতঃপর কুড়িয়ে নেবে আরেক, নিজেকে শান্তি ফিরিয়ে দিতে

মানুষ তো ক্ষয়ে যাবে মানুষেরই রূপে
এমন সত্য আচানক বদলে গেলে
নিরীহ শাবক ফিরে যায় ছায়ার আড়ালে
হিংস্র মায়া আর ক্ষুধার আক্রোশে

যে তুমি আদিম অসহায় ভিন্ন পৃথিবীর বুকে
ঝকঝকে মুখ দেখো মুদ্রার উভয় পিঠে
তোমাকেও ছুঁড়ে দেয়া হবে শূন্য-কোঠরে
ধাানলোভী ইঁদুরের পাপে
বিষাক্ত খাদ্য আর মৃত্যু প্রতিশোধে

আরেকটি দীর্ঘ বছর ক্ষুধার অনুকূলে
ভেসে যাওয়া আদিম শরীর ওপারের দ্বীপে
হঠাৎ ছিটকে আসা আলোর চমকে
বাতিঘর, বাতিঘর চিৎকারে
পুনরায় হারিয়ে ফেলবে দিক জলের আবেশে
হয়ত এমনই আঁধার বছরে
প্রপিতামহেরা ফিরে আসে সঠিক কীতাব নিয়ে
হিসেবের পাতা থেকে থেকে দু’একটি বর্ণ হারিয়ে গেলে
আফসোসে ভরে উঠে বাতাস
অবস্থান শূন্য হয় বিশাল তরণীতে

আমি তো প্রশ্ন সম্ভারে
ডুবে গেছি আমূল সমস্ত পরিধান নিয়ে
স্বপ্ন থেকে নেমে আসা জীর্ণ বিশাল শকুন
কী যেন খুঁজে ফেরে মজ্জার গভীরে

চারিদিকে অসহায় শিশু মাতৃ-উদরে
ঘুমাবে না আর মিথ্যে অজুহাতে
ছড়িয়ে দিচ্ছে যন্ত্র-হাহাকার
উঠপাখি আর বাস্তুসাপ ভালবেসে
কে তুমি ভীত মৃত নাবিকের চোখে চোখ রেখে
আমাকে বললে, ‘বাঁচাও’
শেষ তীর লক্ষ্য ভেদ করে

যতবার করুণার বশে
নিজেকে বাড়িয়ে দিয়েছি হাত নিজেরই ভুলে
একেকটি ঘর-ফেরা পথিক চমকে উঠেছে থেমে
অতঃপর হারিয়ে যাওয়া নদীর পাড়ে এসে
ভেসে যাওয়া অসংখ্য লাশের শরীর দেখে
ভেবেছে পূণ্য-যাত্রীরা সব
এ পৃথিবী নয়, মানুষ বাস করে ভিন্ন পৃথিবীতে

এ শুভ বার্তা আজ ছড়িয়ে পড়ুক কবরে কবরে
ঈশ্বর নয় আমরা করেছি ক্ষমা নিজেরই নিরব আমিকে
চারিদিকে গড়ে উঠা আদিম বন্দরে
পূণ্য-যাত্রীরা কালো পোশাকে ঢেকে
যে সংগীত গাইতে গাইতে উঠে যাচ্ছে প্রকান্ড তরণীতে
আরেকটি বছর এভাবে নিরব পার হলে
আমিও যোগ দেব স্বাস্থ্যবান পিঁপড়া সারিতে
ক্ষুধা ও মাংসসমৃদ্ধ পৃথিবী নামক গ্রহে


অরণ্য
ঢাকা, বাংলাদেশ

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×