somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের মাংস!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা ১

ছোট বেলায় নানি একটা গল্প বলছিলেন। এক পাগলী তার তিন মাসের বাচ্চাকে নিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। সাথে একটা গামলা। গামলাতে আলু, পেঁয়াজ। চাচা (আমার নানীর) নাকি দেখে হাক পারলেন। “ কিরে বুড়ি? কই যাস?”
পাগলী মুচকি হেসে বলল, আলু কচু দিয়ে মাংস রান্না করব। চাচার কেমন যেন সন্দেহ হল। উনি জিজ্ঞেস করলেন, কিসের মাংস? পাগলী খুব অবাক হয়ে তার কাঁধে রাখা বাচ্চার দিকে ইঙ্গিত করলো। আমি এতটুকু শুনে আর শুনতে পারিনি। ভয়ে কান্না করে দিয়েছিলাম। পড়ে আমাকে অন্য রুমে ঘুমাতে পাঠানো হয়। সেই মহিলাটাটির কথা আমি কখনো ভুলতে পারিনি। পারবনা।

ঘটনা ২

সকালে ভার্সিটি যাবার জন্য তাড়াহুড়া করে বের হচ্ছি। এমন সময় আমার রুমের এক ভাইয়া জোরে জোরে পড়ছে। “মানুষ হয়ে মানুষের মাংস ভক্ষণ” আমি বের হয়ে আসার পর সারাটা দিন আমার মাথায় ব্যাপারটা ঘুরতে থাকল। আমি রাতের বেলায় পুরো খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। আমার ঘেন্নায় বার বার বমি করে দিতে ইচ্ছে করছিল। কিন্তু দাতে দাত চেপে পড়ে গেছি। সন্তানকে, নাতিকে কেটে কুটে, সিদ্ধ করে খেয়েছে। সেই সব অপরাধীকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে দেয়া হয়েছে। গুলি করার ব্যাপারটা আমার কাছে ভাল লেগেছে। আগেপড়ে তো মরতেই হবে।

পরিশিষ্ট

ঘটনা ১ এর শেষটা বলি আমার নানী পরে আমাকে বলেছিলেন ঐ বাচ্চাটাকে নাকি এতিমখানায় পাঠানো হয়েছিল। পাগলী মাকে চিকিৎসা করা হয়েছিল। একসময় সুস্থ হবার পর তাঁকে যখন ঘটনাটা বলা হয়। তিনি খুব অবাক হন।

ঘটনা ২ এর কোন শেষ নাই। পৃথিবীতে এখন সংবাদমাধ্যম খুবই শক্তিশালী, জনপ্রিয়। কে মরেছে, কে ধর্ষণ হয়েছে এটা ব্যাপার না। কে নিউজটা কাভার করতে পেরেছে? এটাই মুখ্য। ক্ষুধার জ্বালায় মানুষ মরছে এটা খুব হাইলাইট করা নিউজ।

মানুষ মানুষের জন্য হাতে ফুল, অস্ত্র, কলম নিতে পারলে সেই হাতে ক্ষুধার্ত মানুষের মুখে খাবারও তুলে দিতে পারবে। এই নিউজটার অপেক্ষায় রইলাম। আমি পত্রিকা হাতে নিয়ে জোরে জোরে পড়বো। আমরা মানুষ। আমরা ক্ষুধায় মারা যাওয়া নিউজ পড়ি না। আমরা বেঁচে থাকার নিউজ পড়ি।

উৎসর্গঃ উত্তর কোরিয়ায় নীরব দুর্ভিক্ষে মারা যাওয়া ১০ হাজারের বেশি মানুষ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×