একাত্তরের রাজাকার কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন।
কাদের মোল্লার বিরুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, ছাত্র ও আইনজীবীসহ আরো অনেককে হত্যার মোট ৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ অর্থাৎ কবি মেহেরুন্নেছা হত্যা, পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা, বাংলা কলেজের ছাত্র পল্লবসহ ৭ জনকে হত্যা, কেরাণীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটেরচর সহ পাশের আরো দু’টি গ্রামের অসংখ্য লোককে হত্যার ঘটনার মধ্যে ঘাটের চরের ঘটনা ছাড়া অবশিষ্ট সব কটি অভিযোগই প্রমাণিত হয়েছে, সন্দেহাতীতভাবে প্রমাণিত।"
সরকারের উচিত একটা চিড়িয়াখানা বানানো। খাঁচার শিক ধরে যাবত জীবন আসামি প্রাপ্ত সম্মানি ব্যক্তিরা দাড়িয়ে থাকবেন। বাচ্চারা বাদাম, কলা, ছুড়ে মারবে। বাবা মা আঙুল তুলে দেখাবে মুক্তিযুদ্ধের লজ্জাজনক ইতিহাস।
আমাদের মহান মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি, স্বাধীন বাংলা বেতারের গান শোনা হয়নি, সেই সব কালজয়ী বুদ্ধিজীবী , মহান নেতাদের দেখতে পাইনি। পারিনি স্বাধীন দেশে প্রথম পতাকাটা উড়াতে। আমরা আজও অপেক্ষায় আছি। পুরো প্রজন্ম তাকিয়ে আছি। একটা সিদ্ধান্ত। একটা রায়।
যুদ্ধপরাধি শব্দটা পায়ের তলায়, ইতাহাসের পাতায় ধুলা হয়ে মিসে যাক।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



