somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিস্টার মান্না এবং সুশীল রাজনীতির খোলস-ছাড়া চেহারা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দোষ কারো নয়

আপনি সুশীল। তার আভিধানিক অর্থ, আপনি কোনও খারাপ কাজের সাথে জড়িত নন। না রাজনৈতিক কূটকচালি, না কর্পোরেট টানাহেচড়া। আপনি একেবারেই বিশুদ্ধ ইতিহাস-ওয়ালা নাগরিক; ভাজা মাছটি উল্টে খেতে পারা লোকজনের সাথে আপনার কোনও দহররম-মহররম নেই। আপনি শুধুমাত্র দেশ এবং জনগণের সু কামনাই করেন। এবং সাধ্যমত ও সময়মতো আপনি দেশের কাজে নিজেকে নিয়োজিত করেন।

এটি খুবই শ্রদ্ধার অবস্থান। সুশীলতার নামাবলী আপনার গায়ে আছে তো আপনার কোনও দোষ থাকতে পারবে না। আপনি শুদ্ধ, পবিত্র এবং পরিষ্কার।

খোকা-মান্নার ফোনালাপ ফাঁস হওয়ার পর সুশীলতার এই মহান সংজ্ঞা আর ব্যবহারযোগ্য থাকছে না।

কতটা বাস্তব আর কতটা কল্পনা

এই ঘটনার মাধ্যমে স্পষ্ট বোঝা গেলো: আমাদের কোনও সুশীলই 'আঁতাত' থেকে মুক্ত নন। রাজনৈতিক ক্ষমতার লোভে বা দল ভারি করার আশায় কোন সুশীল তার পথ পরিবর্তন করতে পারেন। করতে পারেন তার মতের সাথে সম্পূর্ণ বিপরীত মতের কারো সাথে সমঝোতা।

সুশীলরা ধরে নিয়েছিলেন, তাদের উপরের চকচকে উজ্জল দাগহীন চেহারার ভেকে মুগ্ধ হয়ে জনগন তাদের উপর ভরসা রাখতে পারবে। কিন্তু এখন উদ্ভুত পরিস্থিতিতে সবাই বুঝে গেছেন সব কিছু। হত্যা এবং লাশের রাজনীতির পুরোনো নোংরা পথটাই যে গোপনে গোপনে তারা বেঁছে নিয়েছিলেন এটা এখন পরিষ্কার।

তাই বলা যায়, সুশীলতা আসলে একটা কাঠালের আমসত্ত্ব ছাড়া কিছুই না।

তুমি বন্ধু কেমন বন্ধু?

মান্না সাহেবের জবান ফাঁস হওয়ার পর তার রাজনৈতিক সতীর্থ ড কামাল বিব্রত হয়েছেন, সুলতানা কামাল বলেছেন তার সাথে মান্না সাহেবের কোনও সম্পর্ক নেই ।

সুশীলদের পারষ্পরিক যোগাযোগ এবং আস্থা কতটা দূর্বল এবং ভঙ্গুর, সেটাও এই ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার। যাদের কোনও দৃঢ় মনোবল নেই; যে কেউ ব্যবহার করতে পারে যাদের, তাদের নিশ্চই জনগুরুত্বপূর্ণ কোনও কাজে হাত দেয়া উচিত হবে না।

====
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×