somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়িত্ব মানুষকে বদলে দিতে পারে............

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- আমি অনার্স এ সর্বসাকুল্লে ৩ এর কাছাকাছি একটা সি.জি.পি এ পেয়েছিলাম। আর পড়াশোনা করব, এই রকম জোর মনের মধ্যে ছিল না। অনার্স শেষ করে কোনমতে একটা চাকরি করে চলছিল দিনকাল। এই ভাবেই প্রায় এক দেড় বছর কেটেছিল। একদিন আব্বু ফোন করে বলল- কিরে এম.বি.এ তে ভর্তি হবি না? আমি নয় ছয় করে বললাম আর কয়দিন পড়েই ভর্তি হব। আসলে আমার অনার্স এর রেজাল্ট তো উনি জানেই না। রেজাল্ট এর সময়টাও আমি নয় ছয় করে উনাকে বুঝিয়েছি যে আমি ভাল রেজাল্ট করেছি।

যাই হোক এর কয়েকদিন পরই একদিন আব্বু ঢাকায় আসলেন। বললেন আমি তোকে এম.বি.এ তে ভর্তি করানোর জন্যই ঢাকায় এসেছি। আমি আবারো পাশ কাটানোর জন্য বললাম আমার কাছে এখন টাকা নাই। চার মাস পরেই পরবর্তী সেমিস্টারে ভর্তি হব। উনি কোন কথাই শুনলেন না নিজেই টাকা দিয়ে ভর্তি করে দিলেন।

- শুরু হল আমার এম.বি.এ যুদ্ধ। প্রথম ক্লাসে ক্লাসরুমে ঢুকে দেখলাম সবাই ২য় সারির চেয়ার থেকে পিছনের চেয়ার গুলোতে বসেছে। আমি পেছনে খালি চেয়ার না পেয়ে প্রথম সারির চেয়ারে বসলাম। আর এটাতে বাধল আরেক সমস্যা। আমি প্রথম সারির চেয়ারে বসেছি আমার পাশে আরো কয়েকজন বসেছে কিন্তু অন্য ছাত্ররা ভাবল আমি বোধ হয় মেধাবী ছাত্র (মুলত একটিভ ছাত্ররাই তো প্রথম সারির চেয়ার গুলোতে বসে) আমি বুঝানোর চেষ্টা করলাম ভাই আমার দ্বারা হবে না তারপর ও আমাকেই সি. আর বা ক্লাস কেপটেন নির্বাচিত করা হল।

- পরলাম আরেক বিপদে। সব শিক্ষকরা আমাকে নিয়ে প্রথম দিনের ক্লাসে অনেক বড় বড় কথা ঝারলেন। সি.আর যিনি হন তিনি ক্লাস মিস দেন না, তার রেজাল্ট সবার চেয়ে ভাল হয়, এই, সেই আরো নানা কথা, কাজেই আপনাকে ও সিনসিয়ার হতে হবে। আমি মনে মনে বললাম আমার অনার্স এর রেজাল্টের কথা শুনলে এত কথা বলতেন না।

-যাই হোক আমি ও মনকে বুঝাতে লাগলাম আমাকে ভাল রেজাল্ট করতেই হবে। এমনিতেই আব্বু নিজেই ভর্তি করে দিয়ে গেছেন। আবার সি.আর নিবাচিত হয়েছি আমি, ভাল রেজাল্ট না করলে ইজ্জত থাকবে না। শুরু করলাম আরেক যুদ্ধ। পুরো এম.বি.এ তে কোন ক্লাস মিস দিলাম না। এক এক টা সেমিস্টার শেষ করলাম মনের জেদ নিয়ে ।

-একদিন শেষ করলাম এম.বি.এ । রেজাল্ট হল শেষ সেমিস্টারের। সি.জি.পি.এ পেলাম ৪ এর মধ্যে ৩.৭৬ এবং এটাই ছিল আমাদের ব্যাচের মধ্যে সর্বচ্চো রেজাল্ট। আমি খুব খুশি হয়েছিলাম আর মনে মনে দায়িত্বটাকে ধন্যবাদ দিয়েছিলাম এই ভেবে যে একটা দায়িত্ব মানুষকে জিরো থেকে হিরো করতে পারে শুধু দায়িত্বটার গুরুত্ব বুঝতে হবে আপনাকে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×