somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত শিবিরের হরতালে বৃক্ষ কর্তন মনস্তত্ব।।

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাম্প্রতিককালে হেফাজৎ , জামাত শিবিরের হরতাল বা অবরোধে বৃক্ষ কেটে রাস্তায় ফেলে ব্যরিকেট দেয়া হচ্ছে। খবরে বেরিয়েছে প্রায় প্রতিটি জনপদে হরতাল চলা কালে গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে ।


সর্বশেষ ৫ই মে’র ঢাকা অবরোধের সময় মতিঝিল এলাকায় যে ক’টি গাছ ফুটপাথ এবং মেডিয়ানে দাঁড়িয়েছিল- ব্যাটারি চালিত হ্যান্ড স’ দিয়ে কেটে ফেলা হয়েছে । পথে পথে ব্যরিকেট করার হাজারো জিনিষ থাকতে বৃক্ষ কেটে কেন তা করতে হবে ?
নগরের ইটপাথর কংক্রিটের স্তুপের মাঝে ওই গাছ মানুষের ছায়া , শীতল হাওয়া দিত । তারা ছিল যান্ত্রিক সভ্যতার রুক্ষতার মাঝে মমতাভরা পৃথিবীর প্রাণের পরশ । এসব গাছ বড় হতে কত সময় নেয়, কত যত্ন করতে হয় । এইসব বৃক্ষ নিধন করে যে ক্ষতি হলো তা কখনও পূরণ করা সম্ভব নয় । নির্মম ভাবে নিমেষে তাদের কেটে ফেলা হল ,অথচ একটি গাছ বড় করতে কত কত বছর লাগে তা কি তারা ভাবেনা ? এই ক্ষতি তো তাদেরও-গাছ কি কেবল আওয়ামী দেখে ছায়া দেয় ,বাতাস দেয়,কার্বন শুষে অক্সিজেন দেয় ?
লোকগানের চারণ কবি একটি গোলাপ নিহত হলে তার বিচার চেয়েছিলেন- আর শত শত এইসব বৃক্ষ হত্যার বিচার কে করবে ?
জামাত শিবির কর্তৃক বৃক্ষনিধনের এই মনস্তাত্বিক ব্যখ্যা খুঁজতে আমার মনে হল তাদের বিশ্বাসের ভেতরে কোথাও কি এই বৃক্ষনিধনের ইতিহাস থেকে থাকবে । ভারতবর্ষে মুসলিম আগমনের পর নানা সময়ে বিভিন্ন জনপদে যে সংঘর্ষ হয় সে সবের কিছু বিবরণ পাওয়া যায় আমাদের সাহিত্যে । মিথিলার কবি বিদ্যাপতির কীর্তিলতায় মুসলমান কর্তৃক বৃক্ষনিধনের চিত্র পাই- বিজয়গুপ্তের মনসামঙ্গলেও আছে। জয়ানন্দ চৈতন্যমঙ্গলে’ লিখছেন-
‘দেউলে দেহজ ভাঙ্গে উপাড়ে তুলসী,
প্রাণভয়ে স্থির নহে নবদ্বীপ বাসী
গঙ্গায়ান বিরোধিল হাটঘাট যত
অশত্থ পনস বৃক্ষ কাটে শত শত ।’ - বাংলা সাহিত্য পরিক্রমা । ড, দিলীপ মজুমদার

ইসলামের ইতিহাসেও এটি নতুন নয় । ইসলামের প্রাথমিক কালেও এর কিছু উদাহরণ পাওয়া যায় । ইবনে হিসামের ‘সীরাতে রসুলুল্লাহ’র বর্ণনায় আছে- ‘ইহুদী গোত্র বনু নাদিরের সাথে মুসলমানদের যুদ্ধের এক পর্যায়ে ইহুদীরা দূর্গে আশ্রয় নিল । সেখান থেকে তাদের বের করা মুশকিল। তখন রসুল তাদের সমস্ত খেজুরবাগানের গাছ কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। তাই দেখে ওরা চীৎকার করে বললো- ‘আপনি বিনা প্রয়োজনে ধ্বংস করতে নিষেধ করেন, যারা করে তাদের নিন্দা করেন। তাহলে আমাদের খেজুর গাছ কেটে পোড়াচ্ছেন কেন ?’
- সীরাতে রসুলুল্লাহ - ইবনে ইসহাক । পৃ:৪৭৯ বাতায়ন প্রকাশন । বাংলাবাজার ঢাকা
অনুবাদ-শহীদ আখন্দ ।
ইরানী লেখক আলী দাস্তি তার ফার্সী ভাষার লিখিত গ্রন্থ ‘ 23 years : A study of the prophetic of Mohammad ‘ এ বনু নাদিরের একই ঘটনার সম্পর্কে লেখেন-‘হিজর ৪ সনে বনু নাদিরের খেজুর গাছ কেটে পোড়ান সমসাময়িক মানদন্ড অনুসারেও ছিল একটি অসম্মানজনক কাজ । প্রতিপক্ষের প্রতিবাদ সত্বেও কাজটি করা হল কারণ সেটাই একমাত্র উপায় ছিল তাদের গোষ্টিকে [বনু নাদির] বশ্যতা স্বীকার করার জন্যে । কোরানের সুরা ৫৯ :২-১৭ এই কাজের সমর্থনে নাজেল করা হয় ।
-‘তোমরা যে কতক খেজুর গাছ কর্তণ করেছ এবং কতক কর্তন না করে রেখে দিয়েছ , তা তো আল্লাহরই অনুমতিক্রমে । এটি এই জন্য যে এর দ্বারা আল্লাহ্ সত্যত্যাগীদের লাঞ্ছিত করবেন ।’ ৫৯:৫
অপর একটি ঘটনায় অন্য একটি ইহুদী সম্প্রদায় ‘বনু ছাকিফ’কেও প্রায় একই ধরণের ধ্বংসাত্মক রকমের অবরোধ করা হয় । প্রথমে তাদের খাদ্য সরবরাহের পথ বন্ধ করা হয় । । প্রায় বিশ দিন অবরোধ করে রাখার পরেও তারা দূর্গ থেকে বের না হলে বুঝতে পারলেন তাদের পর্যপ্ত খাদ্য মওজুদ আছে । কিন্তু অনির্দ্রিষ্টভাবে অপেক্ষা করাও সম্ভব ছিল না, কারণ তাতে মুসলিম সেনারা ক্লান্ত ও বিরক্ত হয়ে চলে যেতে পারে ।
তাই রসুল তাদের বলেন বেরিয়ে আসতে, নয় তো তাদের দেয়াল ভেঙে ফেলা হবে । তবুও তারা বের হয় নি । তারপর তিনি তাদের তার প্রাচীর ভেঙ্গে ফেলার নির্দেশ দেন । কিন্তু ভাঙার জন্য তারা প্রাচীরের কাছে যেতেই পারছিল না । গেলেই ইহুদীরা তীর দিয়ে মেরে ফেলছিল । উপর থেকে গলান তপ্ত লোহা ছেড়ে অনেক লোক হত্যা করলো । উপায়ন্তর না দেখে এরপর রসুল নির্দেশ দিলেন ছাকিফদের প্রাণের ধন তাদের দ্রাক্ষাবন কেটে পুড়িয়ে ফেলার জন্য । সে কথা শুনে সাহাবীরা সবাই ঝাঁপিয়ে পড়লো ।
ওই সব খেজুর বাগান ইহুদীদের এবং সেই সাথে উপত্যকার সব মানুষের জীবিকার জন্য খুবই প্রয়োজনীয় ছিল । যদি এর সব গাছ কেটে নেয় তাহলে ওখানে আর কোনদিনই চাষবাস হবে না । তাই এবার তারা আত্মসমর্পণের জন্য দূতের মাধ্যমে খবর পাঠালো যেন এই কাজ থেকে বিরত থাকে । তারা এমন কি মুসলিমদের মালিকানা দেবার প্রস্তাব করে তবুও যেন গাছ না পোড়ান হয় ।
-সীরাতে রসুলুল্লাহ : ইবনে ইসহাক ও আলী দাস্তির ‘২৩ বছর’ থেকে সংক্ষেপিত ।
শওকত ওসমান একটি অটোগ্রাফ খাতায় লিখেছিলেন-
‘বাঙালি মুসলমান বোঝে না যুগের ফারাক স্বদেশের শ্যামলিমা ছেড়ে তাই শোনে মরুভূমির ডাক ।’
মরুভুমিতে যেতে না পেরে তাই কি আপন দেশটাকেই মরুভুমি বানানো পায়তারা করছি ?
অবিভক্ত ভারতে খিলাফত আন্দোলন’ ও পরে ‘ওহাবী আন্দোলনে’ মুসলমানরা অনেকে এদেশ ছেড়ে আরব দেশে চলে গিয়েছিল । কেননা অমুসলিম [বৃটিশ] শাসিত ভারতবর্ষ মুসলমানদের নিজ দেশ নয় বলে ফতোয়া দেয়া হয় । বলা হয় এই দেশ ‘দারুল হরব’, -শত্রুর দেশ । সবাইকে হিজরত করে কোন মুসলিম দেশে চলে যেতে বলা হলো । কিন্তু সব মুসলমানের তো আর চলে যাওয়া তো সম্ভব ছিল না,অবাস্তবও বটে। তাই গাছ কেটে এখন এদেশটাকে মরুভূমির মত বানানো তাদের ঈমানি কর্তব্য। এখনও সেই মানসিকতা যায়নি বোধহয় ।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীরা সেই পোড়ামাটি নীতি নিয়েই সত্য সত্যিই বহু গাছ কেটেছিল । আমাদের গ্রামের হাটে যাবার একটি পথের দুপাশে কাঁটা ওয়ালা বেড়ী বাঁশের ঝাড় ছিল । পাক বাহিনী সেসব গাছ কেটে সাফ করে দেয় যাতে মুক্তি বাহিনী ওইসব আড়াল থেকে তাদের আক্রমন করতে না পারে । এভাবে বহু বন বাদাড় গাছ কেটে সাফ করা হয় মুক্তিযুদ্ধে ।
আশির দশকে জিয়াউর রহমানের আমলে গাছ কেটে রাস্তা বাড়ানোর জন্য ঢাকা শহরের বহু বিখ্যাত গাছ কেটে ন্যাড়া করে ফেলা হয় । রমনার বিখ্যাত রেইন ট্রি ,শাহবাগ থেকে শেগুনবাগিচা , নিউ মার্কেট এর আজিমপুর গেটের দিকে নীলক্ষেত অঞ্চলে বড় বড় বটগাছ সহ অসংখ্য গাছপালা তখনই কেটে ফেলা হয় । এ নিয়ে তখনও অনেক বাদ প্রতিবাদ হয় । কিন্ত গাছ কাটা রোধ করা যায় নি ।

জামাত শিবির হেফাজতিরা গাছ কেটে তাদেরই যোগ্য উত্তরসুরীর প্রমান দিচ্ছে সন্দেহ কি !
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×