somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা

১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেল পাঁচটা বাজতে চলল । আর কিছু মিনিট বাকি আছে । এখনই অফিস ছুটি হয়ে যাবে । এর মধ্যেই এক দুই করে কয়েকজন বেরিয়ে পড়েছে । বাসার পথে । দিন শেষে সবাই একটু শান্তি চায় । ফিরতে চায় আপন নীড়ে ।

হাতঘড়িটায় কাটায় কাটায় ৫ টা । কাঁধে ব্যাগটা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামছি । আটতলা ভবনের তৃতীয় তলায় আমার কর্মক্ষেত্র । প্রতিদিন তিন-তিন ছয়টা সিঁড়ি ভেঙ্গে অফিসে উঠা-নামা আমার । কষ্ট হলেও শরীরের জন্য ভাল । তাই লিফটা এড়িয়েই চলি ।

ইলেক্ট্রিসিটি চলে গেল দুম করে । অন্ধকারে চলতে একটু কষ্টই হচ্ছে । সিঁড়ির দেয়াল ঘেষে হাত বুলিয়ে বুলিয়ে নিচে নামছি । সিঁড়িটা পূবে হওয়ার শেষ বেলার আলোটা এপাশে আসেনা । আর নগর জীবনে দেখেছি শত শত আঁকাশ ছোয়া কংক্রিটের দালান । এগুলোর জন্যেও আলোর দেখা পাওয়া দুষ্কর ।
নিচে এসে পড়েছি । শক্ত সোলের বুট পরা দারোয়ান আচমকা চিৎকার করে উঠল ।
“ছ্যার ছালাম”

ক্যাঁৎ করে উঠলাম । একেবারে পিলে চমকে গেছি । এভাবে কেউ ছালাম দেয় ? তাও আবার ঘুটঘুটে অন্ধকারে । দারোয়ান মিঞার চেহারা যে খুব একটা সুবিধের । তা নয় । ইয়া লম্বা । অস্ট্রেলিয়ান গরুর মত বডি । আর নাকের নিচে লম্বা-মোটা লম্বা গোঁফ । যে কেউ ভয় পাবে । বাংলার গৃহিনীরা যদি এই ব্যাটার চেহারা একবার দেখত; তাহলে রাক্ষস ক্ষোক্কসের গপ্পো ছেড়ে এর কথা বলেই ছেলেমেয়েকে খাওয়াতো, ঘুম পাড়াত । আমি জোয়ান ছেলেটাই তো ভয়ে কুচকে গেছি । বাচ্চারা তো প্যান্টে ইয়ে করে দিত । রাগ হচ্ছে খুব । সাথে বুকের ব্যাথাও । হার্টের একটু প্রবলেম আছে আমার । ছোটকাল থেকেই ।

কিছু না বলে মাথা উপর-নিচ একবার ঝাকিয়ে সালামের উত্তর নিয়ে বেরিয়ে পড়লাম বিল্ডিং থেকে । গরমকাল । আকাশ ফকফকা । গাছের পাতার নড়ন- চড়নও বন্ধ ।

ব্যাটা গেটম্যানের অতিভক্তির জন্য বুক টা ব্যাথা করছে । মনে মনে কয়েকটা উত্তম মধ্যমও দিলাম ব্যাটার পিঠে । সামনে থেকে দেয়া যাবেনা । এক কিলে বুকের আর পিঠের হাড্ডি এক করে ফেলবে । আমার মত ছাপোষা আমজনতাদের জীবনটা এমনই । এমন নিরীহ । মনে মনেই মনের আশা পুষতে হয় । আশাগুলো মরেও যায় মনের ভিতরেই ।

বুক ডলতে ডলতে একটা রিক্সা ডাকলাম....

“মামা, যাইবা ?’
“কই যাইবেন মামা ?”
“মিরপুর-১২”
“হ্ যামু”
“কত নিবেন?”
“ষাইট ট্যাকা”
“কিহ্ . . এত্ত ? কেন ?”
“বেশি কতা কইতা পারতাম না । ষাইট ট্যাকা দিয়া গেলে চলেন । না গেলে নাই ।“

মামা ক্ষেপে আছে । বোঝা গেল । আর কিছু না বলে রাজি হয়ে গেলাম ।
“ওকে মামা, চলেন”


রিক্সায় উঠে থম মেরে বসে আছি । রিক্সাওয়ালা মামা পুরো ভর প্যাডেলের উপর দিয়ে চালাচ্ছেন ।িএকবার ডানে হেলছেন । একবার বামে । আশেপাশের সব রিক্সাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি । কেমন যেন গর্ববতী লাগছে নিজেকে । ভয়ভয় ও করছে । যদি এ্যাকসিডেন্ট করে ? তাইলে সব গর্ব ফুসসসসসস...
সোজা উপরের টিকিটও ধরতে হতে পারে । সবে বিয়ে করছি । এত তাড়াতাড়ি উপরে যাবার ইচ্ছা নাই ।
তাই মামাকে স্বরণ করলাম ।

“মামা, ইট্টু আস্তে চালালে হয়না ? এ্যাকসিডেন্ট করবেন তো ।”

মামা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেক একবার । আমার মুখটা দেখার জন্যই হয়তো । ভয় পাচ্ছি; বুঝতে পেরে কিছুটা গতি কমালেন। আমিও ওনার মলিন মুখটা একবার দেখে নিলাম । আমি অন্যন্ত বাঁচাল গোছের মানুষ । পৃথিবীতে যদি বাঁচাল নামের কোন প্রাণী থাকে তাইলে সেইটা আমি । কান ঝালাপালা করে দেই আশপাশের মানুষগুলোর । অনেক চুপ থেকেছি । আর না । মুখ খুললাম এইবার ।

“মামার নাম কি ? বলা যাবে?”

“নাম, মালেক মিঞা । ক্যান মামা ?”

“না মামা, এমনিতেই । তো মামার মুখ শুকনা কেন ? কিছু হয়েছে ?

“গরীবের কথা শূইনা কি করবেন মামা ? বাদ দ্যান”

ওনার কথাটায় যে কত কষ্ট লুকানো আছে, সেটা আঁচ করতে পারছি হয়ত কিছুটা । তাই বুকটায় কেমন যেন অন্যরকম ফিল করলাম ।

“না মামা, বলেন । কোন অসুবিধা নেই । আমিও নিম্ন শ্রেণীর মানুষ । বলেন”

মামা একটা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার সেটা বের করলেম । মধ্যিখানে একটা “হাহ্” - শব্দ হল । মামা শুরু করলেন।

“কি আর কমু মামা ? আইজ বউডার লগে ম্যালা চিল্লাইছি”

“কেন মামা ?” জানতে চাইলাম কৌতুহল নিয়েই ।

“আইজ ফিরনের সময় একটু গরুর মাংস নিয়া যাইতে কইছিল । আমরা গরীব । আমগো সাধ-আল্লাদ থাকোন লাগেনা । বউডা ম্যালা কষ্ট কইরা সংসার চালায় । আমার একলার ট্যাকায় চলেনা । হেয় মাইষের বাড়িত কাম কইরা ট্যাকা আনে । তাই জইন্নে তড়াতড়ি চলাইতেছিলাম । আরও প্যাছেঞ্জার তুলমু । আইজ য্যামনেই হউক গোস্তো নিয়া বাড়িত যামু । কিন্তু ট্যাকা আরও লাগবো ।”

রিক্সার গতি কমে গিয়েছে অনেকটা । খেয়াল করিনি দুজনের একজনও । মামা প্রথম খেয়াল করেই আবার আরেকটু গতি বাড়িয়ে বললেন,
“মামা, গতি বাড়ামু ? কিছু হইবোনা । দেইখেন”

“. . . . . .”

আমাকে চুপ থাকতে দেখে এবার একটু জোরেই ডাকলেন..
“মামা”

নড়ে উঠলাম যেন । কল্পনা থেকে ফিরলাম । হারিয়ে গেছিলাম রিক্সাওয়ালা মামার মাঝেই ।
“কি বললেন মামা? ”

“মামা, কইলাম- গতি বাড়ামু ?”

“না মামা । রিক্সা থামান । একটু বাজার করবো”

মামার মুখটা কালো হয়ে গেল । এত তাড়া ওনার । এরই মাঝে ওনার সময় নষ্ট ।
কিছু না বলে রিক্সা থামালেন ।

রিক্সা থেকে নেমে বললাম, “রিক্সা সাইড করে আমার সাথে আসেন মামা”

মন খারাপ করে আছেন । তাতে কি ? ওরা গরীব । ওদের সময়ের কোন মূল্য নেই ।

বাজার শেষে আবার যাত্রা শুরু । মামাকে বললাম, “মামা; আপনার বউ, মানে ‘মামী’ তো এখনও রাগ করেই আছে মনে হয় ।”

‘হু’ বলে জবাব দিলেন শুধু ।

“মামী কি খাইতে ভালবাসে ? জানা আছে ?”

এবার মামা কিছুটা হালকা হয়েই বললেন,
“ওই ত অংপুরের মাইয়া । পান খায় খুব । দিনভরা পান চিবায় । ছাগলের লাহান” বলেই শুকনো মুখে একটা মন ভেজানো হাসি দিলেন । এ হাসিতে কোন কৃত্রিমতা নেই । বিধাতাই এর কারিগর ।

“তাইলে মামা, যাবার সময় মামীর জন্য পান নিয়ে যাবেন । তাহলে দেখবেন রাগ থাকবেনা আর”

মামা কি যেন ভেবে সম্মতি জানালেন । বাসার সামনের গলিতে এসে পড়ছি । রিক্সা এরচে বেশি যেতে পারেনা
রিক্সা থেকে নেমে মানিব্যাগ বের করে টাকা গুনছি । দেব বলে।

“মামা, কয়ডা ট্যাকা বেশি দিবেন? আপনের বাজার করবার গিয়া দেরী হইয়া গ্যাছে ।”

“কেন? ভাড়া তো ঠিক করেই উঠলাম । এক পয়সাও বেশি না”

“ঠিক আছে” গলাটা কেঁপে উঠল ওনার ।

ভাড়া দিয়ে চলে আসতেছি । মামা ডেকে বলল,
“মামা, এটা তো পাঁচ শ ট্যাকার নোট”

মুচকি হেসে বললাম,
“ঐটা আপনার”

মামা, অবাক হয়ে শুধু শুনলেন ।

ফিরে আসছি..
আবারও ডাক পড়ল ।

“মামা, বাজারের ব্যাগ তো ফালায় গ্যালেন!”

“ঐটাও আপনার । ৫ কেজি মাংস আছে । মামীকে দিবেন । আর হ্যাঁ, যাবার সময় পান নিতে ভুলবেন না যেন”

আমিও একটা হাসি দিলাম । রিক্সাওয়ালা মামার মত হয়নি, জানি । তার কুটিলতা বিহীন হাসির কাছে আমারটা কিছুই না ।

কিন্তু, একি ! মামা কাঁদছে ! মুক্তোদানার মত চকচক করছে ওনার চোখগুলো । কিছু বলতে চাইছেন হয়তো । কিন্তু বলতে পারছেন না । কারণটা আমি জানি । এটাই ভালবাসা । ভালবাসা মানুষকে হাসায় । আবার কাঁদায়ও ।

বিদায় নিলাম মামার কাছে ।

গলির শেষ মাথায় এসে পিছনে তাকালাম একবার । মামা তখনও দাঁড়িয়ে আছে ।

মোড় ঘুরতেই আড়াল হয়ে গেলাম । আর দেখা যাচ্ছেনা ।

মামীর রাগ ভাঙ্গাতে আজ মামাকে হয়ত অনেক কিছুই করতে হতে পারে । কান ধরে উঠবস । আরও কত কি ! ভাবতে ভাবতেই হেসে ফেললাম । কিন্তু সে হাসি স্থায়ী না । মিষ্টি কথা হবে তাদের মাঝে । সবাই ঘুমিয়ে পড়বে । জেগে থাকবে তারা । রাত জাগা পাখির মত ।

বাসার সামনে আসতেই মনে পড়ল, আল্লারে । মাইরালাইসে ..... . . .
আজ আমার খবর আছে । বারোটার খবর । বারোটার আগে বাসায় ঢুকতে পারব না শিওর । আজ আমাদের ম্যারেজ এ্যানিভার্সারী । ভুলেই গেছি ।

আজ বাড়িতে আগুন জ্বলবে । হরতাল পালিত হবে । জ্বালাও ! পোড়াও ! ভাংচুর !
চট করে মামার কথা মনে পড়ল । সে হয়তো যাবার সময় পান কিনে নেবেন । বউ এর রাগ ভাঙ্গাতে ।

আমার পাগলীটা আইসক্রিম ভালবাসে । ছুট লাগালাম দোকানে । যে করেই হোক আজ আইসক্রিম নিয়ে বাড়ি ফিরবোই ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×