সাধারনতঃ আমার এয়ারপোর্টে যেতে একদমই ভালো লাগে না...... আর কাউকে বিদায় জানাবার জন্য তো নয়ই......কাউকে নিয়ে আসতে হলে খুব বেশী আপত্তি করি না......কিন্তু নিজের জন্য এয়ারপোর্টে যেতে হলে পুরাই জান ছুটে যায়............চোখের সামনে দেখি সবাই কি খুশী মনে টাটাই দিতাছে........হাসি মুখে প্লেনে উঠতাছে........আপন জনের কাছে থেকে বিদায় নিয়ে বাড়ি যাচ্ছে বা বাড়ি থেকে বিদায় নিয়ে আপনজনের কাছে আসছে.......
আর আমি ছোট্ট একটা ব্যাগ কাধে নিয়ে বিরস মুখে ডমেস্টিক ফ্লাইটের এপাশ ওপাশ ঘুরে বেড়াইতেছি..........আর করুন চোখে দেখতাছি ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলির উড়ে যাওয়া..........
যাই হোক প্লেনে উঠেই এয়ার হোস্টেসের চেহারে দেখেই সিট বেল্ট বেঁধে চোখ বুঝলাম.........বেশিক্ষন না.......মাত্র ১ ঘন্টার জার্নি.....একটু পরেই শুনি বলতাছে সিটবেল্ট বাঁধ প্লেন নামতেছে......কিন্তু মনে হইলো প্লেন নীচের দিকে না যেয়ে উপরের দিকে যাইতেছে.........হালকা কয়েকবার বাম্পও করলো........পরে বাইরের দিকে তাকায় বুঝতে পারলাম বাইরে প্রচন্ড মেঘ তাই পাইলট ভাইজান ঠিক বুঝতে পারতেছে না কি করবো.....প্লেনে বইসাই বাইক চালানোর অভিজ্ঞতা.........একবার ডানে কাইত হয় আর একবার বামে কাইতে হয়..........
যাই হোক একটু পর পাশে বাইরে তাকায় দেখি রাস্তা দেখা যায়....আবার পাম গাছের সারি.......ভালো করে রাস্তার লোকেশান দেখার চেষ্টা করতেছি যেন পামগাছের উপর পড়লে দৌড়ায় রাস্তায় উঠতে পারি........
যাই হোক আমারে দৌড় দিতে হয় না.........
ব্যাগ টা নিয়ে এ্যারাইভেল গেট পার হতে যেয়ে মনে হলো একটা ফোন করে দেখি তো যদি ভুল কইরা আমারে নিতে আসে....
ফোন করতেই পরিচিত কন্ঠ বলে উঠলো বাসায় চলে আস ..... আমি বাসাতেই আছি........
আবার সুখনা মুখে বাসে উঠে বসলাম........
ছবি গুলি গুগল থেকে নেওয়া......
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।