।। পারমিতা ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পারমিতা,
একদিন তোমার বুকেও অদৃশ্য চর জেগে উঠবে
একদিন তোমার সুরেলা কন্ঠেও বিষাদ ভুবনের সুর বাজবে
ঠিক দেখে নিও পারমিতা
একদিন তুমিও শূন্য হবে
আনন্দ নগরে দুঃখকে হারিয়ে!
পারমিতা,
দেখে নিও এভাবেই জমবে আঘাত হৃদয়াযন্ত্রের খোলের ভাঁজে
একদিন আবেগের টুংটাং সব শব্দ মথির হবে।
ম্রিয়মান আলোয় কারণে-অকারণে দেখবে আমার ছায়ামুখ,
হাত বাড়াবার আগেই কুয়াশা হয়ে উঠবে ও চোখপর্দা তোমার।
পারমিতা ঠিক দেখে নিও একদিন তুমিও শূন্য হবে!
যেমনটা শূন্য হয় জলভরা ফুটো কলস।
পারমিতা,
একদিন ফিরে না আসার প্রতিজ্ঞায় চলে যাবো
রেখে সব জঞ্জাল স্মৃতি।
হাতড়ে ফিরে পুরোনো চৌকাঠে রাখবে পা,
ঠিক দেখে নিও পারমিতা,
ঠিক এভাবেই.....
একদিন তোমার বুকেও জাগবে নীলাভ পাহাড়
যে সময়কে, অসময় বলে জমিয়ে রেখেছিলে
নামহীন স্বচ্ছ কাচের বাক্সে,
সেও একদিন হাফ ছাড়বে, সময় হারাবে তোমার।
ঠিক দেখে নিও পারমিতা, একদিন তুমিও
লুকিয়ে কাঁদবে, ঠিক একদিন চারপাশ এভাবেই তোমাকে তাঁতাবে।
পারমিতা চোখে না দেখতে পাবার তিয়াসের চেয়ে
বড় কি আর তৃষ্ণা হতে পারে?
পারমিতা,
একদিন তুমিও বুঝবে, কেন কবি লিখেছিল-
বুঝবে সেদিন বুঝবে।
কেন কবি লিখেছিল- অস্তপাড়ের রবীর কাছে আমার খবর পুঁছবে ॥
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
কবিতার শেষ দুটো লাইনের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।
ব্লগার সকাল বেলার কাক (রাকিবুল হায়দার) "পারমিতা" কে' নিয়ে কবিতা লিখেন। অনেকদিন আগে আমি পারমিতাকে নিয়ে কবিতা লিখেছিলাম বেশ কয়েকটা তার মধ্য থেকে একটা প্রকাশ করে দিলাম।
রচনাকাল:
জানুয়ারী -১৯/ ২০১১
জেলা স্মরনীর মোড়,
কিশোরগঞ্জ
২২টি মন্তব্য ২৩টি উত্তর
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।