জাগতিক দুনিয়ার ঝড় ঝঞ্ঝা বিশ্রাম পায় কল্পনায় আবার কল্পনার কালিতে লিখা যায় কঠিন সব জাগতিক বাস্তবতা। অনেকটা আমি তোমার তুমি আমার! আইন্সটাইন তো আর এমনি এমনি বলে যাননি যে, 'Imagination is more important than knowledge'. কিন্তু আমাদের কল্পনা কি এমন কোন রঙ নিয়ে খেলতে পারে যা আমরা অনুভব করিনি? উত্তর হচ্ছে-না। আমাদের কল্পনা আমাদের ঔরসজাত বলেই এর আবেগ, অনুভূতি জাগতিক বাস্তবতার প্রতিচ্ছবি না হোক অন্তত কিছু একটা হয়েই ঘুরাফেরা করে। লেখকরা লেখায় কল্পনার দ্যুতি ছড়ায়, গবেষকরা কাল্পনিক সম্ভাব্যতার উপর নির্ভর করে গবেষণা এগিয়ে নেয়, ব্যবসায়ীরা ভবিতব্য বাজার অবস্থা বিবেচনা করে কাল্পনিক বানিজ্যনীতি তৈরি করে, রাজনীতিবিদরা মেধা আর জনসমর্থন নিয়ে মাঝেমধ্যে কাল্পনিক জুয়ার চাল মারেন। প্রেমিকারা পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আসা রাজপুত্রের ছবি কল্পনা করে, প্রেমিকরা কল্পনা করে অপরূপ সিগ্ধা রূপসীর। পেশা, অবস্থান ও সময় ভেদে আমাদের কল্পনাগুলো তাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু এর মৌলিক ব্যাপার ও বৈশিষ্ট্যগুলো কিন্তু এক। আবার একজন রাজনীতিবিদের কল্পনা একজন লেখকের কল্পনা থেকে প্রখর ও গাঢ় হতেই পারে। বঙ্গবন্ধুর কল্পনা জিন্নাহর কল্পনা থেকে গাঢ় ছিল। নষ্ট ভ্রষ্ট কল্পনা মার খায় শ্রেয়তর কল্পনার কাছে। আইনস্টাইনের কথা চলে আসে- 'কৌতূহলের পিছনে ছোটো'। কৌতূহলের পিছনে ছুটতে ছুটতেই কি কল্পনার দেখা মেলে?এই কৌতূহলের পিছনেই ছুটতে ছুটতে একটি কঠিন সত্য উপলব্ধি হয়- আমাদের কল্পনা আমাদের আবেগ অনুভূতির বাইরে গিয়ে এখনো খেলতে পারেনি। হলিউডের সাইফাই মুভিগুলোও হাতিঘোড়া কিছু নয়। সেই একই সুত্র – ভালো শক্তি আর মন্দ শক্তির যুদ্ধ। তারমধ্যে দুই ছটাক কাহিনী, তিন ছটাক প্রযুক্তি, পাঁচ ছটাক কল্পনা আর আপন বন্ধনা! কাল্পনিক এক গ্যালাক্সিতে সেই দুইপক্ষের লড়াই। এ তো আমাদেরই লড়াই। সবার লড়াই। কাল্পনিক লড়াই নয়। আমরা আমাদের নিত্য যন্ত্রণা মন্ত্রনাকেই কল্পনাও রঙ দিয়ে বসে আছি কি? এ ত সেই বাজার ধরার হিসেব। হিসেবটা কি এই - বাজার ধরতে হলে আগে ক্ষমতা আর টাকায় পরিপূর্ণ করো নিজেকে। তারপর দুনিয়া তোমার। কল্পনাও তোমার!
কল্পনার দৌড়
‘সবচেয়ে কঠিন’
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন
মঞ্চে রাজনৈতিক বিভাজন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন
'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দহনের ওপারে প্রশান্তি

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।