উত্তরাধুনিকতায় পোড়া মস্তিস্ক
এবড়ো থেবড়ো অন্তর বাহির এড়িয়ে
তবু বেঁচে থাকি, স্থির ধীর বহিরাবরণে।
উদাসীনতায় এগিয়ে যাওয়া আরেকটু পথ
ক্ষানিক বিভ্রাট,ক্ষানিক কপটতায় মোড়া।
বাহিরে উত্তপ্ত জননী রক্তের গতিবেগ বাড়ায়
আর ভিতরে প্রুফকের বীজ
কুড়ে কুড়ে গিলে খায়।
ওদিকে বেঁচে থাকার তাগিদ
মনে করিয়ে দেয় অস্তিত্ব আমার ।
এখনো ফাকা স্বপ্নের কারসাজি
অর্থহীন নিশানায়, অকাজে রাজি ।
এখনো মোমবাতি জ্বলে নিভে
দিশাহীন দিকে, উন্মত্ত রাগে।
ভেঙ্গে টুকরো খণ্ড হয়েও
আবেগি ভণ্ডামি ছাড়ে না পিছু ।
এখনো গোপনে হতাশার অন্ধকারে হাটা ,
চেয়ে থাকা পথে অস্থিরতায় সহবাস ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

