কি আর?
দুখানা গালি'ই তো।
গহীন রুদ্ধ প্রকোষ্ঠে বেড়ে ওঠা
ক্রোধ আমার, তুমি নিবৃত হলে অবশেষে?
মাংশপিন্ডের পিষ্ঠ চাপ পেড়িয়ে,
নিউক্লিয়াসের গণতন্ত্র ভেদ করে,
প্রবল বিক্রমে গলবিলে ছুটে যাচ্ছিলে যে।
যাচ্ছিল তোমার মিছিল।
আল- জিহ্বায় দাঁড়িয়ে থাকা ব্যারিকেডে
থামতে গিয়ে,
তৎপর জল কামানে ভিজে গেলে,
হায়, দু'খানা গালি আমার।
গরল তরলে মিশে একাকার তোমার প্রতাপ।
জলন্ত লাভায় তোমার শব্দ পুত্রগুলো
থেমে যায়, করে প্রেম।
প্রেমেই বুঝি মরন, মরনেরও?
শব্দের সাথে শব্দের প্রেমে
রুপান্তর তোমার।
ঢলে যাও কবিতায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

