আন্দোলনে আন্দোলিত হই,
রক্তের শিরা উপশিরায় জাগে খানিক তাপ।
তারপর, মাইন্ড স্ট্রোক।
বিভ্রম ভাঙ্গে! ভাঙ্গে কি?
কালের গহবর ডাটা পাস করে।
জানায়, সব তো এক একটা হলুদ ফটোগ্রাফি!
বাস্তুচ্যুত হয়, হস্তচ্যুত হয়, আদর্শচ্যুত হয়
এক প্রথা নেমেছে আরেক প্রথার বিরুদ্ধে।
প্রথা কি জানে, সে নিজেই এক অভিশাপ।
বুঝতে পারি,
প্রথাদের এই যুদ্ধে অবলার কাজ নেই, অনুকম্পা দেওয়া ছাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

