তুমি আর কেউ নও
রাতের আকাশের সুখতারা,
দিনের বেলায় গায়েব ।
দাঁড়াতে গিয়ে পিছলে পড়ছ,
কালের অভিশাপে ।
তখনো , এখনো ।
কালের প্রবাহে সুর বদলালো কি ?
হা, একটু ।
এখন তুমি স্বাধীন তবু নিজের নও,
জগতের দোষ এখনো কাঁধে বও।
স্বাধীনতার মোড়কে
নও কি লাগামহীন পুরুষ এখন ?
বিকিয়ে দিয়ে নিজেকে
কতটুকুই বা পাও ?
না কি হারাও তোমার অস্তিত্ব ?
না , কিছুই বদলায়নি
এখনো তুমি ধর্ষিত
এখনো তুমি হায়েনার দাসী !
এখনো তুমি মাংসের বাজার,
কখনো বিক্রেতা নিজেই!
এখনো ট্রয় ধ্বংস হয় তোমার জন্য।
এখনো তুমি মানুষ করো
আধপাকা ছোকরাদের।
কষ্টের বিষ খায় ওরা,
পরিণত হয় এক একটি মানুষে ।
তোমার স্থান সেই ওখানেই,
যে বাজারে তোমার সঙ্গী কেউ না।
এখনো তুমি নারী , মানুষ না ।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



