কথাগুলো কাঁদে নীরবে
একবার ঝুম বৃষ্টির কাছে বলেছিলাম,
ফেলেছিলাম দু ফোটা অশ্রু।
বৃষ্টি আর অশ্রু একাকার হয়ে
কোনো এক নর্দমায় মিশেছিলো হয়তোবা ।
সময় কার আছে বলো?
এই জান্তব পৃথিবীর জন্তুরা
আমার চুপকথা শুনবেনা ।
বুনোপাখির মতো উড়ে গিয়েছিল মেঘ
কারো সাধ্য নেই,পারিনি থামাতে।
যেখানে দুদিনের সুখ
নষ্ট দুখ নিয়ে ফিরে আসে,
ফিরে আসে মেঘকালো হয়ে।
হারিয়ে মেঘের নীল
আর পাই নি কিছুই।
কিছু অশ্রুর জলাঞ্জলি,
তারপর মিশে যাই সময়ে আবারো ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



