তুমি এখন বড় সস্তা
এক ক্লিকে দেখা মেলে।
হারিয়ে যাও এক ক্লিকেই।
উঁকি মারো কসমেটিক্স হাসিতে,
নব্য ফাজলামির বাজারে।মাংসের ভাজে লালায়িত
পুরুষের দৌড় ছুতে চায় তোমায়
রেখে এসেছ অনেক দূরে পৌরাণিক দান।
মাংসপেশির কারুকার্যে তোমার হাসি
টইটম্বুর,গড়িয়ে পড়ে দুর্গন্ধ কামুকের ইচ্ছায়।
তোমার মুখের শুকনো চামড়ায় একদিন
সরষের বাগান দেখেছিলাম,হলুদ মায়ায় দোলা।
এখন সেখানে প্লাস্টিকের বাগান ,বিক্রি বাট্টা ভালো।
চাহিদার বাজার পন্যের ছড়াছড়িতে
উপচে পড়ে। চেয়ে দেখি হিসাব নিকাশের
মাঠে মূর্ছা যায় স্নিগ্ধতা ।
হাহাকারে খুঁজে ফিরি তাকে, পাই না আর ।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



