এই পৃথিবী যে কতো সুন্দর তা আমি রাস্তার সেই শ্রমজীবী মা’কে দেখলে বুঝি । হাড় খাটুনি পরিশ্রম শেষে নিজের হাতে যখন দু’খানি অন্ন তুলে দেয় তার সন্তানের মুখে ...তখন লাখ টাকার হাসি ফুটে শিশুটির মুখে। আর সেই অন্নদাত্রী মা তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ । পৃথিবীর সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা বা বিষয়গুলো আমাদের আশেপাশে এভাবেই দেখা দেয় বা দেখা যায় । বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়া, ভাইয়ের কাছে বোনের আহ্লাদী আবদার কিংবা অলস দুপুরে পাশাপাশি বসে থাকা প্রেমিকের গায়ে নির্ভরতায় ঝুঁকে পরা প্রেমিকা । আমাদের সুন্দর ও নির্ভেজাল মুহূর্তগুলো এমনিই সাধারণ । আর এই নিষ্পাপ সাধারণত্বের মাঝেই নিষ্ঠুর অসাধারণত্বের বীজও বেড়ে উঠে এই সমাজে । এতো মানুষের মাঝেও কিছু মানুষ ভেসে উঠে অসহায়, নিঃসঙ্গ । যে জীবন প্রাণখুলে হাসার জন্য, যে জীবন উল্লাস আর অর্জনের, যে জীবন আলোচনার, যে জীবন জ্ঞানের, যে জীবন যুদ্ধের , যে জীবন কখনো পাওয়া দুঃখের, হাসিমুখে মেনে নেয়া বেদনার ...... সে জীবনেই অন্ধকারের মতো ভর করে একজন ঐশী কিংবা একজন নাফিস । আমাদের চলন্ত সুখদুখের পৃথিবী কিছুক্ষণের জন্যে থমকে দাড়ায় । প্রশ্নের পর প্রশ্ন খেলা করে । আমাদের বিচ্ছিন্নতা আর আর্থিক স্বাবলম্বিতার যোগসূত্রে গড়ে উঠছে এক অন্ধকার সমাজ, অন্ধকার প্রজন্ম । সামগ্রিকভাবে হয়ত এর ভয়াবহতা এতটা না ...কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে আঁতকে উঠতে হয় । গলদ কোন জায়গায় ?? পরিবার, অভিভাবক, জীবনাচারণ না ব্যাক্তির ?? এই চারটি বিষয়ই কোনো না কোনো ভাবে গলদের জায়গা । শুধরাতে হবে নিজেকেই আগে , সচেতনতাও নিজের মাঝেই জন্ম নিক। আলোচনা ,সমালোচনা, কুৎসা রটিয়ে নিজের আত্মতৃপ্তির জায়গা হয়ত পূরণ করা যাবে ... কিন্তু তাতে কি আর সমাধান মিলবে ?? নিজের জায়গা থেকেই শুরু হোক নিরব যুদ্ধ। একটু একটু করে সচেতন ও সতর্ক হই নিজের প্রতি, আশেপাশের প্রিয় মানুষগুলোর প্রতি । লাখ টাকার হাসি যেমন লাখ টাকা দিয়ে কিনতে হয়নি শিশুটিকে তেমনি আমাদের জীবনের স্বচ্ছন্দতা, সুখ ও প্রাপ্তির জন্য লাখ টাকার থেকেও প্রয়োজন একটু মমতা, একটু স্নেহ,একটু ভালোবাসা ।
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।