somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ধ্যা নদী

০৮ ই জুন, ২০১৭ রাত ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সন্ধ্যা নদী,
তুমি কি আজো সুর সাধ সেই আগের মতন ?
উতল হাওয়ায় আজো কি ব্যাকুল কর
চঞ্চল কিশোরীর মন ?

খরস্রোতা সন্ধ্যা নদী বয়ে যায় দূরে
কাণ্ডারির আছড়ে পড়া সুর বুকে ধরে ।
সে সুর আজো বেঁচে রয় গুনগুণীয়ে
হৃদয়-নদীর স্রোতধারায় আজো বয়ে যায় শনশনিয়ে ।

চারিদিকে সুরের অনুরণন,
হরিণ চোখো চঞ্চলতা-
ভরাট করা দৃষ্টিপাতে-
অনুভূত হয় সুরের অবরোহণ ।
কূল ভাঙ্গা নদী মাতন মেতেছে সুর সাধনায় ।
অশঙ্কিত নির্ভীকতায়
মত্ত সে যে সুর সাধনায় ।

সন্ধ্যা নদী,
শুনেছি , তুমি নাকি আজকাল অনেক বেশী উৎকলিত
উতল করা মাতাল হাওয়ায় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনায় রত ।
গতিপথ বদলে দিয়েছ তুমি
গ্রাস করেছ কৃষকের আবাদ ভূমি।
তুমি কি তবে দস্যি জলপ্লাবন হয়ে গেছো ?
আগ্রাসী কঠোর বিধ্বংসীনি ?
তবে কেন এই লুণ্ঠন ?
কেন ?

তবে কি তুমি বিরহ বিধুরতায়
ভুল পথে প্রবাহিত হয়ে নিষ্পিষ্ট করে চলেছ অজান্তেই?


সময়ঃ ০৮/০৬/২০১৭
স্থানঃ লন্ডন
ছবি সূত্রঃ গুগোল ইমেজ ।

{ সেই কিশোরী বেলায় , বয়সে নয় কি দশ হবে , সন্ধ্যা নদীর পার ধরে হাঁটছিলাম কয়েকজন । বৈঠা চালিত নৌকা স্ববেগে চলছিলো আর দূর থেকে নদীর বুক স্পর্শ করে বালক কণ্ঠে ভেসে আসছিল মাঝি মাল্লার গান " মরিচ লাল লাল রে ভাইঙ্গা দেলে জ্বলবে চিরকাল" । শুধু এই লাইনটিই বুঝতে পারছিলাম । গানটি আমার খুব পছন্দ হয়েছিলো , আর কোন দিন এই গানটি শুনিনি কোথাও ।
এখনো সেই সুর আমাকে স্পর্শ করে!! এখনো আমি সেই সুর কণ্ঠে বসিয়ে অনুকরণ করতে পারি ।ঐ নদীটি আমার অতি আপন , অনেক বেশী কাছের । আমার প্রিয় সন্ধ্যা নদী ।
শুনেছি সন্ধ্যা নদীর পার ভেঙ্গে ভেঙ্গে সে তার গতি পথ পরিবর্তন করছে , সে নাকি বদলে গেছে অনেক , সব কিছু বদলে যায়। কেন এই বদলে যাওয়া!! আসলেই কি কিছু বদলায়! নাকি শুধুই পথ বদলে যায়!!! }
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬
২৭টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×